,

প্রখ্যাত কবি ও গীতিকার নিদা ফজলি মারা গেছেন

03222816প্রখ্যাত কবি এবং গীতিকার মুকতিদা হাসান নিদা ফজলি মারা গেছেন। সোমবার সকালে মুম্বাইয়ের সাবার্ণে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। নিদা ফজলির কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহ-সভাপতি রাহুল গান্ধী শোকপ্রকাশ করেন। নিদা ফজলির মৃত্যুতে উর্দু সাহিত্যের বিশাল ক্ষতি হল বলে শোকপ্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
নিদা ফজলির এক আত্মীয় জানান, কোনোদিন কোনো দূরারোগ্য অসুখে আক্রান্ত হননি সায়েরের অন্যতম স্রষ্টা মুকতিদা হাসান নিদা ফজলি। নিদা ফজলি হিসাবেই খ্যাত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই সায়ের গত কয়েকদিন ধরে সর্দি-কাশিতে ভুগছিলেন। তারপর এদিন সকাল ১১টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা নিদা ফজলিকে ‘মৃত’ বলে ঘোষণা করেন। মূলত বুকে সর্দি বসেই প্রখ্যাত এই সায়েরের মৃত্যু হয় বলে তাঁর ওই আত্মীয় জানান। বর্তমানে নিদা ফজলির স্ত্রী এবং এক মেয়ে রয়েছে।
জানা গেছে, ১৯৩২ সালের ১২ অক্টোবর দিল্লিতে এক কাশ্মীরি পরিবারে জন্মগ্রহণ করেন মুকতিদা হাসান নিদা ফজলি। তাঁর ছাত্রজীবন কেটেছে গোয়ালিয়রে। তারপর দেশ ভাগের পর নিদা ফজলির পরিবার পাকিস্তানে চলে গেলেও তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে ভারতে থেকে যান। তারপর ভারতে থেকে নিদা ফজলি তাঁর অনবদ্য লেখনীর জোরে হিন্দি এবং উর্দুতে গজল, নাজম এবং দোহা সমৃদ্ধিলাভ করে। ‘সুর’, ‘সরফরোশ’ প্রভৃতি হিন্দি ছবির গীতিকারও ছিলেন নিদা ফজলি। সায়েরির জন্য সাহিত্য অ্যাকাডেমি এবং পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি