,

শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট

12222তৃতীয়বারের মতো দক্ষিণ এশীয় আর্টের সবচেয়ে বড় প্রদর্শনী ‘ঢাকা আর্ট সামিট’ শুরু হচ্ছে আজ। ৪ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ আর্টিস্ট, কিউরেটর, লেখক, আর্ট প্রফেশনাল এবং কালেক্টর এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৭০ জনের বেশি বাংলাদেশি রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পযটন মন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী,সামদানী আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কো-ফাউন্ডার নাদিয়া সামদানী, ব্যবস্থা কমিটির সদস্য অন্যতম সদস্য ফারুক সোবহান প্রমুখ।

যেসব শিল্পীর ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে তারা হলেন- আসিত মিত্র, আতিশ সাহা, ফারজানা আহমেদ উর্মি, গাজী নাফিস আহমেদ, পলাশ ভট্টাচার্য, রফিকুল শুভ, রাসেল চৌধুরী, রুপম রায়, সালমা আবেদীন প্রীতি, শামসুল আলম হেলাল, শিমুল সাহা, সুমন আহমেদ ও জিহান করিম। সবার জন্য উন্মুক্ত প্রর্দশনীটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। বাংলাদেশি স্থপতিদের বিশ্বের দরবারে পরিচিত করতে তাদের নিয়ে একটি প্রদর্শনীও থাকছে সামিটের আলাদা একটি কর্নারে। যেখানে বাংলাদেশের ১৭ জন স্থপতির করা বিভিন্ন ডিজাইন স্থান পাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি