,

পুরস্কার পাচ্ছেন রুনা লায়লা

ronalailaচলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি জানিয়েছে। এবারের দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচনের জুরি বোর্ডের অন্য সদস্যরাও এ সম্মাননা পাচ্ছেন। এদিকে বিষয়টি নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানান রুনা লায়লা। এরই মধ্যে ভক্ত ও শুভাকাঙ্খিদের অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। এদিকে ১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল। এ বিষয়ে রুনা লায়লা মানবজমিনকে বলেন, জুরি সদস্য হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছি। এরই মধ্যে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে আমাকে। এটা বিশেষ জুরি পুরস্কার। অন্যান্য জু্ির সদস্যরাও এ পুরস্কার পাচ্ছেন। বাংলাদেশের শিল্পী হিসেবে এরকম সম্মাননা পেতে যাওয়ায় আমি গর্বিত ও আনন্দিত।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি