,

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী চীনা ভাষায় অনূদিত, বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রীর

113087_b8চীনা ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গতকাল বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। বইটির অনুবাদক বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত চাই সি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ বই (বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী) শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ। আঞ্চলিক দারিদ্র্য বিমোচনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এ অঞ্চলের (দক্ষিণ এশিয়া) মানুষের সমস্যা একই। সবাই মিলে এসব সমস্যার সমাধান করতে হবে। এ অঞ্চলের মানুষ দরিদ্র অবস্থা থেকে উঠে আসবে, আমাদের এটাই উদ্দেশ্য। বইটির অনুবাদক চাই সি জানান, এ বই বিক্রি করে যা আয় হবে তার সবই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে অনুদান হিসেবে দিয়ে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি