,

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি কর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : গত মঙ্গলবার সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংস্কৃতি কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত¡র থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্ত¡রে এসে শেষ হPic bয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠি হয়। এতে জেলা শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
সম্মিলিত সংাস্কৃতিক জোটের আহŸায়ক আবদুন নূরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ, জেলা নাগরিক ফোরামের সভাপতি ও সঙ্গীতশিল্পী পীযূষ কান্তি আচার্য, জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত মঙ্গলবার কতিপয় মাদ্রাসা ছাত্র-শিক্ষক বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির উপ নগ্ন হামলা চালিয়েছে। আমরা এই হামলার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা