,

মোট ৫ কেন্দ্রে ভোট স্থগিত

news-image

ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগে কয়েকটি পৌরসভায় মোট ৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পৌরসভাগুলো হলো কালকিনি, বরুরা, জামালপুর, সরিষাবাড়ি ও চন্দনাইশ।
 

মাদারীপুর : ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগে মাদারীপুরের কালকিনি পৌরভায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত দিবাগত রাত ১২টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা পাঁচ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে সিল মারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হলে তিনি দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন।

স্থগিত হওয়া দুটি কেন্দ্র হলো- উপজেলার কাস্তগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গলারদ্বন্দ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো.আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
কুমিল্লা  : ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কুমিল্লার বরুড়ায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 

পৌরসভা নির্বাচনের দিন বুধবার সকালে বরুড়ায় সাবেক শিলমুড়ির উত্তর ইউনিয়ন পরিষদ ভবনের ওই কেন্দ্রটিতে সহস্রাধিক ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে বাক্সে ভরার চেষ্টা চলছিল।  

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান,  বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করে ভোট স্থগিতের আবেদন জানান। 

ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট পাওয়া যাওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল।
 
জামালপুর : ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে জামালপুর সদর পৌরসভার সিংহজানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সরিষাবাড়ি : জামালপুর জেলার সরিষাবাড়িতে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগে ১৪ নং বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

চন্দনাইশ, চট্টগ্রাম : বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  এগুলো হলো আসলাতুন চৌধুরী ফুরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এএনজেড উচ্চ বিদ্যালয়।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে