বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দলকে চাঙ্গা করতে সরকার বিরোধী বক্তব্য দেন এরশাদ

news-image

বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শুধুমাত্র দলকে চাঙ্গা করার জন্যই সরকার বিরোধী বক্তব্য দেন। মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে দলটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে  তিনি একথা বলেন। 

রওশন এরশাদ বলেন, এরশাদের মুখে সরকার বিরোধী কোনো কথাই মানতে নারাজ। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্তৃক জাপার প্রার্থীদের উপর হামলা নিয়ে তিনি বলেন, এটা মিডিয়ার কারসাজি। আগে এতো মিডিয়াও ছিলো না এতো খবরও আসতো না।

জাপার একটি প্রতিনিধি দল সাম্প্রতি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছে সরকারি দলকর্তৃক তাদের প্রার্থী এবং কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে সংবাদ সম্মেলনে রওশন এ কথাও মানতে রাজি হননি। 

সম্প্রতি এরশাদ বলেছিলেন, ১৫০ পৌরসাভায় প্রার্থী দিয়েছে, কিন্তু সরকারি দলের লোকজনের চাপে অর্ধেক প্রার্থী বসে গিয়েছে এমন এক প্রশ্নে রওশন এরশাদ বলেন, তিনি (এরশাদ) দলকে চাঙ্গা করার জন্য এসব কথা বলে থাকেন। 

এরশাদ নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে যে অভিযোগ তুলেছেন তার জবাবে রওশন সাংবাদিকদের বলেন, এ নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ, এরশাদের এমন কথা শুধুমাত্র দলকে চাঙ্গা করার জন্য বলেছেন। 

উল্লেখ্য, রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে প্রধান অতিথির বক্তব্যে যখন এরশাদ এ অভিযোগগুলো করছিলেন ঠিক তখন রওশন এরশাদ বিশেষ অতিথির আসনে বসে হাত তালি দিয়ে এরশাদকে সমর্থন করেছিলেন। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান