,

রানা প্লাজা ধস : ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image

নিউজ ডেস্ক : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিন অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেন। একই সঙ্গে তাদের মালামাল ক্রোক করার নির্দেশ দেন।
 
মামলায় কারাগারে আটক রয়েছেন মালিক সোহেল রানা। এছাড়া জামিনে রয়েছেন ১৬ জন। পলাতক রয়েছেন ২৪ জন।
 
গত ১ জুন রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র রেফায়েতউল্লাহসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত সংস্থা সিআইডি।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকায় নয় তলা ভবন 'রানা প্লাজা' ধসে পড়ে। এতে মর্মান্তিক এ দুর্ঘটনায় ১১৩৪ জন নিহত হন। আহত হন প্রায় দেড় হাজার শ্রমিক।
ভবন ধসে প্রাণহানির এ ঘটনায় সে সময় 'অবহেলাজনিত মৃত্যুর' অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। ওই মামলার এজাহারে সোহেল রানাসহ ২১ জনকে আসামি করা হয়। তবে অভিযোগপত্রে ৪১ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।
 
এছাড়া ইমারত বিধিমালা না মেনে ভবন নির্মাণের অভিযোগে সে সময় রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ।  এই মামলার অভিযোগপত্রে রানাসহ ১৮ জনকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে