,

বিজয়ের বিশেষ নাটক ‘ওয়ার্কশপ’

news-image

আজ রাত ৯টা ০৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘ওয়ার্কশপ’। মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।
 
মতিন সাহেব একজন বিখ্যাত লেখক। মফস্বলের একটি লেখক সংঘের জন্য একটি ওয়ার্কশপ করেন তিনি। সেখানে তিনি কিছু তরুণ-তরুণীকে একটি মুক্তিযুদ্ধের গল্প বলেন। তিনি বলেন, একজন আর্মি অফিসার একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে একটি শাস্তি দেয়। তার দুই ছেলের মধ্যে একজনকে বাছাই করে অফিসারের হাতে তুলে দিতে, যাকে সে গুলি করে মারবে।
 
এটুকু গল্প বলেই মতিন সাহেব শিক্ষার্থীদের ঠিক করতে বলেন যে, মা কোন সন্তানকে অফিসারের হাতে তুলে দেবে? এতে শিক্ষার্থীরা হতভম্ব হয়ে যায় এবং সফলভাবে গল্পটা শেষ করতে পারে না। ওয়ার্কশপ থেকে ফেরার সময় গাড়ির ড্রাইভার, যে ওই ওয়ার্কশপে ছিল সে গল্পটি নিজের মতো করে বিভত্সভাবে শেষ করে। এতে মতিন সাহেব অবাক হন। পরে জানতে পারেন যে, এই ড্রাইভার মুক্তিযুদ্ধের সময় তার পরিবারের সকলকে হারিয়েছে।

 


 বিজয় দিবস স্টুডিও কনসার্টে কনকচাঁপা
 

বিজয় দিবস উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ পর্বে আজ গাইবেন সঙ্গীতশিল্পী কনকচাঁপা। তিনি এই অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করবেন।mmm সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন নাহিদ আহমেদ বিপ্লব।

এ জাতীয় আরও খবর

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ