,

‘বাংলাদেশ বিজয় উৎসব’ শুরু হচ্ছে কলকাতায়

news-image

কলকাতায় পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ বিজয় উৎসব’ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। কলকাতার নেতাজী ইন-ডোর স্টেডিয়ামে এ উৎসব হবে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এর আয়োজন করে। 
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে যোগ দিতে শিল্পমন্ত্রী আজ সোমবার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ‘পুরমন্ত্রী’ ফিরহাদ হাকিম এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ উপস্থিত থাকবেন। উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ী, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু/হস্তশিল্পসহ অন্যান্য ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীও থাকবে। 
 
এছাড়া ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার যেমন-খিচুড়ি, বিরিয়ানী, গ্রাম-বাংলার পিঠা-পুলি, সন্দেশ ইত্যাদি হবে উৎসবের বিশেষ আকর্ষণ। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি এ উৎসবের মাধ্যমে আরো উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রীর মঙ্গলবারই দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ