,

আমি বেঁচে থাকবো তোমার মাঝে।

news-image

যে কয়টা দিন তুমি পাশে ছিলে ভুলেয় গিয়েছিলাম কষ্ট কি। সব সময় হাসি আর আনন্দের মাঝে ডুবে রেখেছিলে আমায়। আজতুমি নেই বলে জীবন থেকে দুইটা জিনিস হারিয়ে ফেলেছি আনন্দ,সুখ। তবে জানতো হাসিটা আজও হারায়নি ? কারন তুমিইত শিখিয়েছিলে  কিভাবে শত কষ্টের মাঝেও হাসতে হয়, কি ভাবে মানুষের মত করে বাঁচতে হয়। মানুষের সব সপ্নতো সত্যি হয় না মাধবী। ভেবেছিলাম চিরদিন এক সাথে থাকবো। সেই সুযোগ না হয় নাই পেলাম তাই বলে সব কিছু রেখে, সবাইকে কষ্ট দিয়ে চলে যেতে হবে বল? আমরা দুই জন দুই জন কে কথা দিয়েছিলাম সারাজীবন দুই জন দুই জনকে মন প্রান উজার করে দিয়ে ভালবাসবো। আজ যদি আমি সব ছেড়ে চলে যাই তবে তোমাকে দূর থেকে কে ভালবাসবে বল? আমি তমাকে দূর থেকে ভালবেসে যাব সারাটা জীবন। কখনই আমাকে মনে করে কষ্ট পেয়েও না। আর কেনই বা কষ্ট পাবে বল আমি তো তোমার মাঝেই বেঁচে আছি। মনে পরে তোমার, তুমি আমাকে বলেছিলেঃ আমার মাঝেই তোমার সব সুখ আর তোমার মাঝে আমার। যখন নিজেকে খুব একা লাগবে তখন মনে করবে আমি সারা পৃথিবীর বাতাসে জরিয়ে আছি আমি। তুমি হাত বারালেই আমায় খুঁজে পাবে প্রিয়। যখন আমার কথা খুব মনে পরবে রাতের ওই ধ্রুব তারাটির মাঝে তুমি আমায় খুঁজে পাবে। তুমি আমায় বলেছিলে না আমি তোমার মনে ধ্রুব তারার মত অমর হয়ে আছি? যখন বৃষ্টি নামবে আর আমায় ছুইয়ে দিতে খুব ইচ্ছে করবে তখন বৃষ্টিতে ভিজবে মনে করবে এই বৃষ্টিধারার মাঝে আমি মিশে তোমার সারা দেহে জরিয়ে আছি। যখন সেই মানুষটি তোমায় কষ্ট দিবে তার উপর অভিমান কর না। তখন কষ্ট করে একবার আকাশের দিকে তাকিও দেখবে আমি মেঘ হয়ে তোমায় ছায়া দিচ্ছি। সুবিশাল আকাশের অফুরন্ত কষ্ট দেখে নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করবে। যদি শীতের সকালে খুব একা লাগে, তাহলে আমি একমুঠো রোদ তোমার কপালে ছুঁয়ে দিতে আসবো। আমি তোমার পাশে ছিলাম, আছি,থাকবো সারাটি জীবন। যেখানেই থাক সুখে থেক, ভাল থেক। সবাই কি সব কিছু পায় বল? শত খারাপ হলেও বাকি জীবনটা যার সাথে কাটাতে হবে তাকে মেনে নেওয়ার চেষ্টা কর। দেখবে আস্তে আস্তে সেও তোমার মনটাকে বুঝতে পারবে। একজন মানুষ রাতারাতি অন্য মানুষের মনকে বুঝতে পারেনা, আজ হয়তো সে তমাকে কষ্ট দিচ্ছে কিন্তু তুমি দেখো একদিন সেও তমাকে অনেক ভালবাসবে। আমার থেকেও বেশী ভালবাসবে। কারন তোমার মতো মেয়েকে ভালো না বেসে পারা যায় না প্রিয়। শুধু একটু ধৈর্য ধর, মনটাকে একটু বোঝানোর চেষ্টা কর সব ঠিক হয়ে যাবে।

 

তোমার মত আমিও কখনই ভাবিনি যে তোমাকে হারাতে হবে। কিন্তু ভাগ্য আমাদের আজ এমন পরিস্থিতিতে দার করিয়েছে যে সব কিছু মেনে নেওয়া ছারা আর কোন উপায় নেই। আর তাছারা তুমি তো কাউকে কষ্টও দিতে পারবে না। তাই আমাকেও সব কিছু মুখ বন্ধ করে মেনে নিতে হবে। আমি মেনে নিতে পারবো। কেন পারবো না বল? তোমাকে মন প্রান উজার করে নিজের থেকেও বেশী ভালবাসতে যখন পেরেছি আজ হৃদয় ভাঙ্গা কষ্ট টুকু সইতেও আমি পারবো। পৃথিবীতে সবাইত জেতার জন্য লড়াই করে সবাই কি জিততে পারে বল? জীবনে কখনও কখনও হেরে যেতে হয়। সেই হেরে যাওয়ার মাঝেও আলাদা একটা সুখ আছে। রাত ছাড়া কি কখনো দিন পূর্ণতা পায় বল? তুমি ভালো থেকও সুখে থেকও তাতেই আমি সুখি। সব সময় তো শুধু একটা স্বপ্নই দেখেছি, তোমার জীবনটাকে সুখে ভরিয়ে দেবো, তোমার হাসি মুখটা দেখব। যদি সত্যি কোনোদিন তোমার সেই হাসি মুখটা আবার দেখতে পারি তবে পৃথিবীতে সবচেয়ে সুখি মানুষ নিজেকে ভাববো মাধবী। ভালো থেকও, হাসি খুশি থেক, আর দূর থেকে আমার ভালবাসা নিও। বিদায় প্রিয় বিদায়।

এ জাতীয় আরও খবর

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট