,

মরুর পথে দুধের ঝর্ণা

news-image

 হিজরতের পথে নবী মুহাম্মদ সা.। মক্কা ছেড়ে মদিনার পথে। উম্মু মাবাদ আল-খুজায়িয়ার তাঁবু ঘেঁষে পথচলা। যাওয়ার পথে উম্মু মাবাদের সঙ্গে দেখা।  মাবাদ  একজন নারী। বয়সের ভারে নুইয়ে পড়ে যেন। পথিকদের তিনি তাঁবুর আঙিনায় বসে খাবার ও পানি দিতেন। হিজরতের পথে নবী সা. উম্মু মাবাদের কাছ থেকে গোশত ও খেজুর কিনতে চাইলেন। কিন্তু কই! মাবাদের নিকট তো খেজুর-গোশত কিছুই নেই।
নবীজি সা. তাঁবুর একপাশে একটি ছাগলের দেখে বললেন, হে উম্মু মাবাদ! এই ছাগলটির কী অবস্থা? সে বলল, দুর্বলতার কারণে ছাগলটি পড়ে আছে। নবী বললেন, ছাগলটি দুধ দেয় কি? সে বলল, ছাগলটি খুবই দুর্বল। নবীজি বললেন, তুমি কি আমাকে তা দোহন করার অনুমতি দেবে? উম্মে মাবাদ বললেন, আমার বাবা-মা আপনার জন্য উৎসর্গ  হোক! আপনি যদি তা দোহন করতে চান, তাহলে অবশ্যই দোহন করুন।


নবীজি সা. ছাগলটিকে কাছে আনালেন, তারপর তিনি তার ওলানে আল্লাহর নামে হাত রাখলেন। দুধে ভরে গেল বকরির ওলান। নবী দুধ দোহন করলেন।  দুধে ভরে গেল পাত্র। চারদিকে কাঁচা দুধের ঘ্রাণ। নবীজি উম্মু মাবাদকে তৃপ্তি সহকারে দুধ পান করালেন।  দুধ পান করালেন সাহবিদের। পরিতৃপ্ত সকলে। নবীজি আবারও দুধ দোহন করলেন। ভরে রাখলেন সঙ্গের পাত্রটি। উম্মু মাবাদের পাত্রগুলো ভরে দিলেন। উম্মু মাবাদ নবীর বরকতময় হাতের ছোঁয়া দেখে অভিভূত। তার আবদারে নবীজি আবাও সাক্ষাতের প্রতিশ্র“তি দিয়ে বিদায় নিলেন। একপাল ছাগল নিয়ে তাঁবুতে ফিরলেন মাবাদের বর। ছাগলগুলো ক্লান্ত-অনেকটা দুর্বলও বটে।  তাঁবুর কোণে পাত্রভরা দুধ দেখে অবাক তিনি! স্বামী বললেন, হে উম্মু মাবাদ! এই দুধ কোথা থেকে এলো, অথচ বকরিগুলো ছিল দূরে, অনেক দূরে।  তাছাড়া ঘরে তো দুধও ছিল না? জবাবে সে বলল, আল্লাহর শপথ! ঘরে কোনো দুধের ফোটাও ছিল না। তবে বরকতময়ী একজন মহামানবের স্পর্শে দুর্বল ছাগলে দুধের ঝর্ণা বয়ে গেছে।
সূত্র, মুসতাদরাকে হাকেম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ