,

ভ্যাঙ্কুভারে আজ অর্ণ কমলিকার ‘শ্যামা’

news-image

 

আজ শনিবার, ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় ভ্যাঙ্কুভারের রাউন্ডহাউজ কমিউনিটি আর্টস অ্যান্ড রিক্রিয়েশান সেন্টার-এ নৃত্যশিল্পী অর্ণ কমলিকা ভরতনট্যম আঙ্গিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য ‘শ্যামা’ পরিবেশন করবেন। ‘ভ্যাঙ্কুভার রবীন্দ্র পরিষদ’ ও ‘মান্ডালা আর্টস অ্যান্ড কালচার সোসাইটি’ যৌথভাবে অনুষ্ঠানটির  আয়োজন করছে।রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শ্যামা’কে অর্ণ নতুন শিল্পরূপ ও আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরবেন। ভরতনট্যমকে মাধ্যম হিসেবে বেছে নিলেও এর প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে এসে এই পরিবেশনায় অর্ণ ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এই বিশেষ রূপটিকে মূলত কাহিনী বর্ণনার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। নৃত্য আর অভিনয়শৈলীর মাধ্যমে অর্ণ একাই ‘শ্যামা’র সকল চরিত্রকে ফুটিয়ে তুলবেন।
শ্যামার কোরিওগ্রাফির দায়িত্ব পালন করছেন ভ্যাঙ্কুভারের বিশিষ্ট ভরতনট্যম শিক্ষক ও ‘মান্ডালা আর্টস অ্যান্ড কালচার’–এর পরিচালক জয় গোবিন্দ। সঙ্গীত আয়োজন আর রেকর্ডিং সহায়তায় কাজ করেছে ঢাকার ‘ছায়ানট স্টুডিও’। পরিবেশনাটিতে কন্ঠ দিয়েছেন শঙ্খনাদ মল্লিক ও সুরঞ্জনা হক, যন্ত্র-সঙ্গীতে সহযোগিতা করেছেন ফিরোজ খান (সেতার), ম. মনিরুজ্জামান (বাঁশি), অসিত বিশ্বাস (এস্রাজ), স্বরূপ হোসেন (তবলা) এবং সায়ান্দেন সুপ্রামানিয়াম (মৃদঙ্গ)।

উল্লেখ্য, ছায়ানট ও নৃত্যনন্দনের প্রাক্তন ছাত্রী ও শিক্ষক, অর্ণ বর্তমানে ‘মান্ডালা আর্টস অ্যান্ড কালচার’ প্রতিষ্ঠানটিতে একজন শিক্ষক এবং নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন। নৃত্যে বিশেষ অবদান রাখার জন্য কানাডার রাইটার্স ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তাঁকে ‘ডিস্টিংগুইশড ড্যান্সার অ্যাওয়ার্ড ২০১২’-এ ভূষিত করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা