বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্যে নোবেল পেলেন বেলারুশের সিয়েতলানা

news-image

বেলারুশের গদ্য সাহিত্যিক ও সাংবাদিক সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচ এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। গতকাল রয়েল সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে। এ সময় তার লেখাকে মানব জীবনের ‘ক্লেশ আর সাহসিকতার যুগলবন্দি’ হিসেবে অভিহিত করেছে কমিটি। উল্লেখ্য, প্রথম একজন সাংবাদিক হিসেবে তিনি এ পুরস্কার লিখলেন। তিনি কবি নন। লেখেন নন-ফিকশন। অর্ধ শতাব্দী আগে কোন নন ফিকশন লিখিয়ে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। কৃতীয় সাহিত্যিক, সাংবাদিক সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচের জন্ম ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরে। তার পিতা একজন বেলারুশ। মা ইউক্রেনের। এ বছর রয়েল সুইডিশ অ্যাকাডেমির চেয়ার সারা ডানিউস সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করেন সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচের। এ পুরস্কারের মূল্যমান ৮০ লাখ ক্রোনার, যা ৬ লাখ ৯১ হাজার পাউন্ডের সমান। এ নিয়ে সাহিত্যে ১১২তম লেখক হিসেবে এ পুরস্কার পেলেন সিয়েতলানা। ৬৬ বছর বয়সী সিয়েতলানা আলেক্সিয়েভিচ গত বছরও এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তিনি হলেন চতুর্দশ নারী, যিনি সাহিত্যে নোবেল পেলেন। গত বছর সাহিত্যে নোবেল পান ফরাসি ঔপন্যাসিক প্যাত্রিক মোদিয়ানো, যার গল্প গড়ে উঠেছে মানব মনের স্মৃতি-বিস্মৃতির খেলা, আত্মপরিচয়ের সংকট আর প্যারিসে নাৎসি দখলদারিত্বের ইতিহাসকে কেন্দ্র করে। আজ শুক্রবার শান্তিতে ও ১২ই অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার কথা রয়েছে। গতকাল অনলাইন বিবিসি বলেছে, সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচের পিতা ছিলেন সামরিক বাহিনীতে। এ কারণে তাদের পরিবারকে বেলারুশ চলে যেতে হয়। সেখানে ইউনিভার্সিটি অব মিনস্কে ১০৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত সাংবাদিকতায় পড়াশোনা করেন সিয়েতলানা। গ্রাজুয়েশন সম্পন্ন করে সাংবাদিকতা করেন বেশ কয়েক বছর। এরপর ১৯৮৫ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘ওয়ারস আন-ওম্যানলি ফেস’। তার অনেক বই ইংরেজিতে ভাষান্তর হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ভয়েস ফ্রম চেরনোবিল’। ১৯৮৬ সালের পারমাণবিক বিপর্যয় নিয়ে একটি ইতিহাসমূলক বই এটি। এ ছাড়া রয়েছে ‘বয়েস ইন জিঙ্ক’। সোভিয়েত-আফগান যুদ্ধ নিয়ে লেখা এ বইটি। তিনি এরপর একটি বই লেখার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী শত শত নারীর সাক্ষাৎকার সংগ্রহ করছেন। তাদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ওই যুদ্ধ নিয়ে লিখবেন বই। নিজের ওয়েবসাইটে তিনি সাংবাদিকতাকে বেছে নেয়ার কারণ বলেছেন। বলেছেন, আমি এমন একটি পথ বেছে নিয়েছি যেখানে মানবকণ্ঠ নিজের কথা  বলে। এর আগে সিয়েতলানা জিতেছেন সুইডিশ পেন প্রাইজ। সারা ডানিউস বলেছেন, এই লেখক সাবেক সোভিয়েত ইউনিয়নের মানুষ সম্পর্কে জানতে ব্যয় করেছেন জীবনের ৪০টি বছর। তার লেখা শুধু ইতিহাস নয়। একই সঙ্গে তা শাশ্বত ও অবিনশ্বর। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান