,

নওগাঁয় আদিবাসীদের কারাম উত্সব অনুষ্ঠিত

news-image

বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় কারাম উত্সব পালন করা হয়েছে। সোমবার বিকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে এই উত্সব পালন করা হয়। কারাম উত্সব উপলক্ষে নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে এসে উত্সবে যোগ দেয় আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় নাটশালের পুরো এলাকা হয়ে উঠেছিল আদিবাসীসহ সকল সম্প্রদায়ের মিলন মেলায়।
 
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নাটশাল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তলফদার সেলিম। জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলার সভাপতি ও কারাম উত্সব উদযাপন কমিটির আহ্বায়ক সুধীর তির্ক্কী সভাপতিত্ব করেন।
nouga.jpg1
 

জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্র নাথ সরেন জানান, ১৯৯৬ সাল থেকে নাটশাল মাঠে নিয়মিত পালন করা হয় কারাম উত্সব। এ উত্সবে বিভিন্ন জেলার ১৭টি সাস্কৃতিক দল তাদের নাচ-গান পরিবেশ করে। উত্সবের মূল উদ্দেশ্য আদিবাসিদের নিজেদের ভাষা সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আদিবাসিদের উপর সারাদেশে অত্যাচার, উচ্ছেদ, নির্যাতন ও তাদের দাবি আদায়ের লক্ষ্যে সংঘবদ্ধ করা। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমায় কারাম নামে একটি গাছের ডাল পূজা-অর্চনা আর নাচ-গানের মধ্যে দিয়ে প্রতি বছর উত্তরের সমতল ভূমির আদিবাসীরা পালন করে থাকেন এই উত্সব। পূজা শেষে পরদিন কারাম ডাল উঠিয়ে গ্রামের তরুণ-তরুণীসহ সব বয়সের নারী-পুরুষ নেচে-গেয়ে গ্রামের গ্রামের বাড়ি বাড়ি ঘুরে পুকুরের জলে বিসর্জন দেয়।

এ জাতীয় আরও খবর

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ