,

কসবায় গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

news-image

ব্রাহ্মণবাড়িয়া কসবার রিজিয়া আক্তার (৩৮) নামে এক গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত মূল আসামি নিহতের স্বামী আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা রিজিয়ার ঘরে প্রবেশ করে তাঁকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে কসবা থানায় স্বামী আল আমিন সহ দুই জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। আজ রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয় । 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা