,

বাঙালি সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরতে হবে’

news-image

ভূঞাপুরে বেহুলা লাচারি প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধনকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'বাঙালি সংস্কৃতিকে বিকশিত করে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। সংস্কৃতি দিয়ে যেভাবে আমাদের দেশটাকে তুলে ধরতে পারি, অন্য কিছু দিয়ে তা সম্ভব নয়। আগামীতে মরক্কোতে যে অনুষ্ঠান হবে, বাংলাদেশ সেখানে হবে থিম কান্ট্রি। শুক্রবার দুপুরে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক সংগঠন সাধনা ও যান্ত্রিকের আয়োজিত দুই দিনব্যাপী বেহুলা লাচারি প্রতিযোগিতা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রীর সহধর্মিনী ও মেয়েসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান জামিল আহম্মেদ, টাঙ্গাইল জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্স-এর সিও রাফি খান, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক, সাধনার প্রতিষ্ঠাতা লুবনা মারিয়া, যান্ত্রিক সাদাব সাদ, ভূঞাপুরের মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফি উদ্দিন তালুকদার প্রমুখ। বেহুলা লাচারি প্রতিযোগিতা অনুষ্ঠানে ৫টি দল অংশ নিয়েছেন। বিচারকের দায়িত্ব পালন করবেন ড. শামসুজ্জামান খান, জামিল আহম্মেদ ও রেজাউল হক সলক। বেহুলা লাচারি প্রতিযোগিতা হবে দুই দিনব্যাপী। 

এ জাতীয় আরও খবর

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ