,

ঈদে পুরুষের চুলের স্টাইল

news-image

সৌন্দর্য সচেতনতায় উদাসীনতা কাটিয়ে আজকাল পুরুষরা বেশ এগিয়ে গেছে। যে কোনো উৎসবে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পুরুষের চেষ্টার কমতি নেই। পুরুষের সৌন্দর্যের প্রধান আকর্ষণ চুল। চুলের স্টাইলের ভিন্নতার কারণেই পুরুষরা নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। তাই ঈদের উৎসবে আপনার চুলের স্টাইল কেমন হবে তা ঠিক করে নিন এখনই।

স্পাইক কাট

আজকাল তরুণদের সবচেয়ে পছন্দ স্পাইক কাট। ছোট বড় মিলিয়ে চুলের এ কাটটি তরুণদের ভালো মানায়। ঈদে চাইলে আপনার চুলে স্পাইক কাট দিতে পারেন।

ক্লাসিক কাট

প্রাপ্তবয়স্ক পুরুষদের কাছে এ কাট বেশ জনপ্রিয়। এ কাট চেহারায় মার্জিত ভাব আনে। ঈদে পাঞ্জাবির সঙ্গে এ কাটও ভালো মানাবে।

বাজকাট

ইদানিং তরুণরা বাজকাট বেশ পছন্দ করছেন। সাধারণত ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ কাট বেশি জনপ্রিয়। এ কাটে চুল খুব ছোট করে কাটা হয় বলে গরমে বেশ আরামদায়ক।   

ক্রু কাট

নিজেকে স্মার্টরূপে উপস্থাপন করতে তরুণরা চুলে এ কাট দিতে পারেন। এ কাটে মাথার পেছনে ও কানের উপরের দিকে চুল ছোট করে কাটা হয় এবং ক্রমান্বয়ে উপরের দিকে চুল বড় ও খাড়া করে রাখা হয়। ঈদে চুলের এ কাটে আপনাকে দেখাবে স্টাইলিশ।

ইমো কাট

ইমো কাটেও মাথার পেছনের দিকের চুল ছোট করে কাটা হয়। তবে সামনের দিকে চুল বড় রাখা হয় যেন কপালের উপর থাকে। এ কাটে তরুণদের বেশ আধুনিক দেখায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা