,

পানির নিচের অর্ধেক জীবন উধাও: ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড

news-image

ঠিক ৪৫ বছর আগে যতটা জীবন ছিল পানির নিচে, তার অর্ধেকটাই উধাও-এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে রাষ্ট্রপুঞ্জের আওতাধীন সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড’ (ডব্লিউডব্লিউএফ) ও লন্ডনের জুলজিক্যাল সোসাইটির সাম্প্রতিক গবেষণায়। এর ফলে মানবসভ্যতার অস্তিত্বও আশঙ্কার মুখে পড়েছে।

ওই গবেষণা বলছে, পানির নিচের জীবন হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। তড়িঘড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে মাছ, জলে থাকা সাপ, পাখি আর স্তন্যপায়ী। হারিয়ে যাচ্ছে সামুদ্রিক উদ্ভিদও। গত ৪৫ বছরে কমেছে প্রায় ৫০ শতাংশ। এর ফলে পরিবেশের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আরও চিন্তার বিষয় হচ্ছে, আমরা যে সব সামুদ্রিক খাদ্যের উপর ভরসা করি,  তা উত্তরোত্তর কমে যাচ্ছে। গত সাড়ে চার দশকে ৭৪ শতাংশ কমেছে। অদূর ভবিষ্যতে যা মানবসভ্যতার পক্ষে হয়ে উঠতে পারে অস্বস্তিকর। গবেষণা জানাচ্ছে, এর জন্য মূলত, আমরাই দায়ী। আমরাই বেহিসেবি মাছ ধরে আর অন্যান্য সামুদ্রিক পাখি, সাপ ও স্তন্যপায়ী প্রাণী নির্বিচারে বধ করে সাগর আর মহাসাগেরর নিচে থাকা জীবনের এই হাল করেছি। এর সঙ্গে রয়েছে পৃথিবীর গায়ের ‘জ্বর’ বেড়ে যাওয়া, জলবায়ুর উত্তরোত্তর পরিবর্তন ও দূষণের মাত্রা-বৃদ্ধিজনিত কারণও।
ডব্লিউডব্লিউএফের প্রধান মার্কো লাম্বারতিনি বলেছেন, আমরা যে হারে সামুদ্রিক মাছ ধরি, তার চেয়ে অনেক কম হারে বংশবৃদ্ধি হয় সামুদ্রিক মাছের। শুধু তাই নয়, ব্যবসার লোভে আমরা সামুদ্রিক মাছকে গায়ে-গতরে বেড়ে উঠতেও দিই না। খাবার হিসেবে সামুদ্রিক শশাও খুব সুস্বাদু। তাই এশিয়ায় তার দারুণ জনপ্রিয়তা। সেই সামুদ্রিক শশা বা ‘সি কিউকাম্বার’ এর সংখ্যাও গত ৪৫ বছরে কমে গিয়েছে অস্বাভাবিক হারে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে কমেছে ৯৮ শতাংশ আর লোহিত সাগরে ৯৪ শতাংশ। 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর