,

সরাইলের দূর্ধর্ষ নৌ ডাকাত খসরু গ্রেপ্তার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : এক ডজন মামলার পলাতক আসামী সরাইলের দূর্ধর্ষ নৌ ডাকাত ও আন্ত;জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য খসরু (৩৫) গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার ভোরে সরাইল থানার এস আই আবদুল আলীম অভিযান চালিয়ে নরসিংদী জেলার মাধবদী থেকে তাকে গ্রেপ্তার করেছেন। ডাকাত খসরু উপজেলার ধামাউড়া গ্রামের মারাজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, খসরু দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকা, ট্রলার ও লঞ্চে ডাকাতি করে আসছে। তার রয়েছে আধা ডজনেরও অধিক ডাকাত দল। সে আন্ত:জেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য। খসরুর কাছে অবৈধ অস্ত্রও রয়েছে। সে গত ১০-১৫ বছর ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মেঘনা নদী সহ বাংলাদেশের বিভিন্ন নৌপথে ডাকাতি করে আসছে। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবদুল আলীম সঙ্গীয় ফোর্স নরসিংদী থানা পুলিশের সহায়তায় মধাবদী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ সেখানকার শীতলা মোড় এলাকার সিদ্দিকনগর থেকে ভোর ৪টায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। খসরুর গ্রেপ্তারের খবরে অরুয়াইল ইউনিয়নের বাসিন্ধারা স্বস্থ্যির নিঃশ্বাস ফেলেছে। তার বিরুদ্ধে শুধু সরাইল থানায় হত্যা, ডাকাতি ও ছিনতাই সহ ৮টি মামলা রয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী ২/৩টি থানায় ও মামলা আছে। ধামাউড়া গ্রামের ছোয়াব মিয়া হত্যা মামলার সে প্রধান আসামী। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ বলেন, ডাকাত খসরুকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলাম। তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য রিমান্ড প্রয়োজন। তাই তার রিমান্ডের আবেদন করেছি। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা