বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের বলতন্ত্রের কাছে সবকিছুই স্তব্ধ: এরশাদ

news-image

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ দেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে। জাতির সবকিছুই স্তব্ধ হয়ে গেছে বলতন্ত্রের কাছে। এখন মায়ের পেটেও শিশু গুলিবিদ্ধ হয়। দেশে এখন কোনো বিচার নেই। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, 'বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও এখন কোন আন্দেলনে নেই। তারা এখন শিয়ালের গর্তে পালিয়েছে। সেখান থেকে এখন মাঝে মাঝে বিবৃৃতি দেয়। এভাবে ক্ষমতায় যাওয়া যায় না।' রোববার দুপুরে যশোর জিলা স্কুল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ।
 
একমাত্র জাতীয় পার্টিই গণতন্ত্র রক্ষায় 'সংগ্রাাম চালিয়ে' যাচ্ছে উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, 'এ অবস্থা থেকে উত্তরণে দেশের মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে। তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই তৃণমূল পর্যায়ে পার্টিকে শক্তিশালী করতে হবে।' সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম সরু চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ বলেন, 'দেশের উন্নয়ন করতে হলে প্রাদেশিক সরকারের বিকল্প নেই। প্রাদেশিক সরকার একদিন করতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। জাতীয় পার্টি উপজেলা পরিষদ চালু করেছিল। পরবর্তীতে বিএনপি সেটি বন্ধ করে দিয়েছে। বেগম জিয়া উপজেলা পরিষদ বন্ধ করে কী ক্ষতি করেছিলেন সেগুলো লিখে শেষ হবে না।'
 
অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এরশাদ বলেন, 'একজন সুস্থ মানুষ শিক্ষকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। শিক্ষা পণ্য নয়, পণ্য হলে ভ্যাট দিতে হত। শিক্ষায় ভ্যাট আদায় করে কত টাকা পাবেন?' এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ আরও বলেন, 'ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী বললেন, তিন হাজার কোটি টাকা কোন টাকা না! বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচারের টাকা দেশে ফিরিয়ে আনেন। শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের টাকা আদায়ের দরকার হবে না।'
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা  মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভ রায়, তাজ রহমান, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
 
এছাড়া জেলা ও উপজেলা জাপার নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিনহাজুল আরেফিন। পরে যশোর জেলা কমিটি ঘোষণা করেন জাপা চেয়ারম্যান এরশাদ। শরিফুল ইসলাম সরু চৌধুরীকে সভাপতি ও মিনহাজুল আরেফিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও এরশাদ জানান।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক