,

অনন্যা’র সম্মাননা পেলেন ১০ নারী

news-image

২০১৪ সালে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য দশজন নারী ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে পাক্ষিক অনন্যা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটরিয়ামে এই সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী অধ্যাপক লায়লা নূর। প্রথম নারী ভিসি হিসেবে পুরস্কার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এছাড়া, বুয়েটের প্রথম নারী ভিসি হিসেবে পুরস্কার পেয়েছেন অধ্যাপক খালেদা একরাম। রাজনীতিবিদ হিসেবে সম্মাননা পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আইন ও মানবাধিকারে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। খেলাধুলায় অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশের প্রথম নারী পাইলট হিসেবে সম্মাননা পেয়েছেন বৈমানিক নাইমা হক ও তামান্না-ই-লুৎফি। এছাড়া, চিত্রকলায় অবদানের জন্য নাজিয়া আন্দালিব প্রিমা, সমাজকর্মে রোকসানা সুলতানা ও চিকিৎসায় ডা. তাহমিনা বানু সম্মাননা পান। অনুষ্ঠানে অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে নারী ক্ষমতায়ন এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে থেমে থাকলে চলবে না। আমাদের আরও এগিয়ে যেতে হবে।  তিনি বলেন, এখনও শহরের নারীদের মতো গ্রামের নারীরা সচেতন নয়। তাদেরকে বুঝাতে হবে আমরা নারী নই, মানুষ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও মেহরীনসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অনন্যা’র ২৭ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এছাড়া, পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা