,

হোটেলে খেয়ে অসুস্থ এক গরু ব্যবসায়ীর মৃত্যু, চিকিৎসাধীন ২৯

news-image

 রাজশাহীতে হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া ৩০ জনের মধ্যে এক গরু ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জর্জ মিয়া (৫৫) নামের ওই ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. হাসান তারিখ জানিয়েছেন। অসুস্থ অন্যদের সঙ্গে তাকে রোববার বিভাগের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় রাতেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল।


সেখানে সকালে তিনি মারা যান বলে হাসপাতালের পরিচালক এএফএম রফিকুল ইসলাম জানিয়েছেন। “অসুস্থ বাকি ২৯ জনের চিকিৎসা চলছে, তারা সবাই ভাল আছেন,” বলেন রফিকুল। জর্জের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার খোলশাখালী গ্রামে বলে জানিয়েছেন তার ব্যবসায়িক অংশিদার হারিফ মিয়া। খাবার খেয়ে অসুস্থ হওয়ার পর জর্জ মিয়ার কাছে থাকা চার লাখ টাকা খোয়া গেছে বলে জানান হারিফ। রোববার নগরীর সিটি হাট এলাকায় ‘জাফর হোটেলে’ সকালে নাস্তা খাওয়ার পর ছয় গরু ব্যবসায়ীসহ কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিকেলে নেওয়া হয়।খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হন বলে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মাহামুদুর রহমান খান বাদশা জানিয়েছেন। এ ঘটনায় হোটেলের মালিকসহ পাঁচজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা