,

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

news-image

মেহেদী হাসান মিলন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সঙ্গীতের লালনভূমি। এই ভূমিতে জন্ম গ্রহণ করেছেন বিশ্ব বরেণ্য অনেক সঙ্গীতজ্ঞ। বিশ্বের দরবারে এখানকার সঙ্গীতজ্ঞরাই সর্ব প্রথম পরিচয় করিয়ে দেয় উপমহাদেশের সঙ্গীতকে। পাক ভারত উপ মহাদেশের শাস্রীয় সঙ্গীতকে নিজ সাধনাবলে বিশ্ববাসীর দরবারে মহামান্বিতরূপে তুলে ধরেছেন যিনি, গতকাল রবিবার সকালে সেই ক্ষণজন্মা শিল্পী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কৃতি সন্তান সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। ১৮৮১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম সবদর হোসেন খাঁ, মাতার নাম সুন্দরী বেগম। তার ডাক নাম আলম। বড় ভাই ফকির (তাপস) আফতাব উদ্দিন খাঁর কাছে সঙ্গীতের খাতেখড়ি। সুরের সন্ধানে কিশোর বয়সে বাড়ী থেকে পালিয়ে গিয়ে যাত্রাদলের সাথে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে শুরু করেন। এখান থেকেই জারি, সারি, বাউল, ভাটিয়ালী, কীর্ত্তন, প্যাচালী প্রভৃতি গানের সাথে পরিচিতি লাভ করেন। তারপর কোলকাতায় যান সঙ্গীতে দীক্ষা নেওয়ার জন্য। ১৯১৮খ্রি: তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বিট্রিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করেন। ১৯৫২ খ্রিষ্টাব্দে ভারতের সঙ্গীত একাডেমী পুরস্কার পান। ১৯৫৪ খ্রিষ্টাব্দে একাডেমী ফেলো নির্বাচিত হন। ১৯৫৮ খ্রিষ্টাব্দে ‘পদ্মভূষন’ ও ১৯৭১ খ্রিষ্টাব্দে ‘পদ্মবিভূষণ’ এবং ১৯৬১ খ্রিষ্টাব্দে তিনি বিশ্বভারতী কতর্ৃীক দেশী ‘কোত্তম’ উপাধিতে ভূষিত হন। ভারতের দিল্লি ও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সদস্যপদ দান করেন। তিনি অসংখ্য গুনী শিষ্য রেখে গেছেন। তাদের মধ্যে অন্যতম পুত্র আলী আকবর খাঁ, জামাতা পন্ডিত রবিশংকর, কন্যা রাওশনআরা ওরূফে অন্যর্পূন্যা, ভাতুষ্পুত্র বাহাদুর খাঁ, তিমির বরণ, শ্যম গাঙ্গুলী, নিখিল ব্যানার্জী, শরণ রাণী প্রমুখ। ১৯৭২ সালের এই দিনে (৬ সেপ্টম্বর) ভারতের মাইহারের মদিনা ভবনে তিনি মৃত্যুবরণ করেন।
মহান শিল্পীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সুর সম্প্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছর তার জীবনের উপর বিশদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তারই ধারাবাহিকতায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয় প্রাঙ্গনে গতকাল রবিবার সকালে স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগরের সাবেক সাংসদ এড: শাহ্ জিকরুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শফিকুল ইসলাম, পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।      

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা