বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৩তম মৃত্যু বার্ষিকী

news-image

মেহেদী হাসান মিলন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সঙ্গীতের লালনভূমি। এই ভূমিতে জন্ম গ্রহণ করেছেন বিশ্ব বরেণ্য অনেক সঙ্গীতজ্ঞ। বিশ্বের দরবারে এখানকার সঙ্গীতজ্ঞরাই সর্ব প্রথম পরিচয় করিয়ে দেয় উপমহাদেশের সঙ্গীতকে। পাক-ভারত উপ মহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতকে নিজ সাধনাবলে বিশ্ববাসীর দরবারে মহামান্বিত রূপে তুলে ধরেছেন যিনি সেই ক্ষণজন্মা শিল্পী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতি সন্তান সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৩তম মৃত্যু বার্ষিকী আজ রবিবার ৬ সেপ্টম্বর। 
আনুমানিক ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম সবদর হোসেন খাঁ, মাতার নাম সুন্দরী বেগম। তার ডাক নাম আলম। সুরের সন্ধানে কিশোর বয়সে বাড়ী থেকে পালিয়ে গিয়ে যাত্রাদলের সাথে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে শুরু করেন। এখান থেকেই জারি, সারি, বাউল, ভাটিয়ালী, কীর্ত্তন, প্যাচালী প্রভৃতি গানের সাথে পরিচিতি লাভ করেন। ১৯১৮ইং তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করেন। ১৯৫২ খ্রিষ্টাব্দে ভারতের সঙ্গীত আকাদেমী পুরস্কার পান। ১৯৫৪ খ্রিষ্টাব্দে আকাদেমীর ফেলো নির্বাচিত হন। ১৯৫৮ খ্রিষ্টাব্দে ‘পদ্মভূষন’ ও ১৯৭১ খ্রিষ্টাব্দে ‘পদ্মবিভূষণ’ এবং ১৯৬১ খ্রিষ্টাব্দে তিনি বিশ্বভারতী কর্তৃক দেশী ‘কোত্তম’ উপাধিতে ভূষিত হন। ভারতের দিলি¬¬ ও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সদস্যপদ দান করেন। সঙ্গীত জীবনে তিনি বড় ভাই ফকির আফতার উদ্দিন, ননোগোপাল, অমৃত লাল দত্ত, লবু সাহেব, অমর দাস, হাজারী ওস্তাদ, ওস্তাদ আহাম্মদ আলী খাঁ, তানসেন বংশীয় বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ওয়াজির খাঁ সহ আরো অনেকের কাছে তিনি দীর্ঘ ৩০ বছর অত্যন্ত দুরূহ এবং সুক্ষ্ম সঙ্গীত কলাকৌশল শেখেন। তিনি অসংখ্য গুনী শিষ্য রেখে গেছেন। তাদের মধ্যে অন্যতম পুত্র আলী আকবর খাঁ, জামাতা পন্ডিত রবিশংকর, কন্যা রাওশন আরা ওরূফে অন্যর্পূন্যা, ভাতুষ্পুত্র বাহাদুর খাঁ, তিমির বরণ, শ্যাম গাঙ্গুলী, নিখিল ব্যানার্জী, শরণ রাণী প্রমুখ। ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন যুগের শ্রেষ্ঠ সংগীত বিশারদ। তিনি আলাউদ্দিন ঘরানা সংগীতের শ্রষ্ঠা। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারের মদিনা ভবনে তিনি মৃত্যুবরণ করেন। 
ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র সহস্তে নির্মিত শিবপুর একমাত্র স্মৃতিবাহক ঐতিহ্যবাহী মসজিদটিও তেমন ভাবে সংস্কার হচ্ছে না। শৈশবের আবাস্থল এখন নিশ্চিহ্ন প্রায়। এমনিভাবে ওস্তাদজির পিতা সবদর হোসেন খাঁ ও মাতা সুন্দরী বেগমের কবরটিও ভেঙ্গে পার্শ্ববর্তী পুকুরে বিলীন হতে চলছে। তার অংশের বসতবাড়ী টুকু অরক্ষিত। শিবপুরে বিখ্যাত খাঁ পরিবারের যারা এখনও শিবপুরে আছেন তাদের আর্থিক অবস্থা শোচনীয়। অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। তারা এখন আর কেউ সুরের পেছনে ছুটতে পারছেন না জীবন ও জীবিকার তাগিদে। ফলে সুরের জন্য বিখ্যাত শিবপুরের খাঁ পরিবারটি দিনে দিনে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এ উপলক্ষ্যে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের উদ্যোগে রবিবার শিবপুর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান