,

সৌদি আরবে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

news-image

সৌদি আরব কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এএফপির হিসেব মতে, এতে চলতি বছর দেশটিতে মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়াল ১৩০-এ।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি নাগরিক মোশারি আল-শাম্মারিকে তার নিজ গোত্রের সুফুক আল-শাম্মারিকে বন্দুক, ডেগার ও লাঠি নিয়ে হামলা করে হত্যার জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়।
ইরাক সীমান্তের নিকটবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় হাফর আল-বাতেন শহরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপির হিসেব মতে, সৌদি আরবে গত বছর মোট ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবের গভীর ত্রুটিযুক্ত বিচার ব্যবস্থার সমালোচনা করে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখার আবেদন জানিয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো জানায়, সৌদি আরব বিশ্বের সর্বাধিক সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর মধ্যে অন্যতম। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা