,

সিঙ্গাপুরে অভিবাসীদের ক্রিকেট লিগে বাংলাদেশ

news-image

দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের লাখ লাখ শ্রমিকের আবাসস্থল সিঙ্গাপুর। এসব শ্রমিকের একটা বড় অংশই এসেছে ক্রিকেট পাগল বাংলাদেশ ও ভারত  থেকে। আর সেখানেই অভিবাসী শ্রমিকদের জন্য আয়োজন করা হচ্ছে ক্রিকেট লীগ। এই লীগে  খেলছে বাংলাদেশি অভিবাসীদের নিড়ে গড়া ক্রিকেট দল। খবর বিবিসি বাংলার।
 
সিঙ্গাপুরে থাকা বাংলাদেশি শ্রমিকদের একটি সংগঠন কেপিকেবি। চলমান এই ক্রিকেট টুর্নামেন্টে এই সংগঠনটি থেকে তিনটি দল অংশ নিচ্ছে। পুরো টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা চল্লিশ। দলের  প্রেসিডেন্ট এবং টিম ম্যানেজার জহির ইসলাম বলছেন, প্রবাসের জীবনে এটাই তাদের সেরা বিনোদন। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা সারিকা প্রসাদ বলছেন, এই টুর্নামেন্টে ক্রিকেটীয় কোনো নিয়ম-নীতির ধার ধারছে না কেউ, স্রেফ আনন্দ করবার জন্যই যেন তারা খেলছে। অবশ্য প্রচলিত ক্রিকেটের তুলনায় তাদের  খেলার ধরণ কিছুটা আলাদা। এই ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দল আট ওভার ব্যাট করতে পারবে। একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবে। খেলা হচ্ছে আঠালো টেপে মোড়া টেনিস বল দিয়ে। বলটি খুব শক্ত নয়, ফলে মারাত্মক আঘাত লাগার কোনো আশঙ্কা নেই।
 
কেপিকেবি এ দল হেরে গেছে। ফলে কোয়ার্টার ফাইনাল দিয়েই শেষ হয়ে গেল বাংলাদেশি অভিবাসীদের এবারের ক্রিকেট মৌসুম। অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে খুব বেশী সময় অপেক্ষা করতে হবে না। কারণ কয়েক মাস বাদেই শুরু হচ্ছে পরবর্তী মৌসুম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা