,

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে না সৌদি প্রতিষ্ঠানগুলো

news-image

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। এবার তারা নেপাল থেকে গৃহকর্মী নেয়ার পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে দু’দেশের মধ্যে শিগগিরই চুক্তি হবে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, সৌদি আরব বলছে- যে পরিমাণ শ্রমিক বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল তা কমে যাওয়ায় শ্রমিক নেয়ার খরচ বৃদ্ধি পেয়েছে। সে কারণেই তারা বাংলাদেশ থেকে শ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে নিয়োগ বিষয়ক বিশেষজ্ঞ ইব্রাহিম আল মেঘেইমিশ বলেন, চাকরি প্রত্যাশী বাংলাদেশী শ্রমিকের সংখ্যা অনেক কম। অর্থাৎ তাদেরকে শুধু বাংলাদেশ থেকে সৌদি আরব নিয়ে যাওয়ার খরচ ১০০০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ ডলারে। তিনি আরও বলেন, দেশে শ্রমিক নিয়ে আসতে যে খরচ হচ্ছে তা মেটাতে সৌদি শ্রম মন্ত্রণালয় ঘোষিত ৭ হাজার ডলার ব্যয় এখন আর যথেষ্ট নয়। একইরকম অভিযোগ এসেছে বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে। তারা বলছেন, খরচ বেড়েছে ৮০ শতাংশ। আল মেঘেইমিশ বলেন, ৫ লাখ বাংলাদেশী গৃহকর্মী সৌদি আরবে আসবে বলে শ্রম মন্ত্রণালয় যে দাবি করেছিল তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে সপ্তাহে মাত্র ৪ থেকে ৬ জন শ্রমিক সৌদি আরবে যাচ্ছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা কম। তার ওপর প্রশিক্ষণে সময় লাগে ৪ সপ্তাহ। ফলে, শ্রমিকদের সৌদি আরবে যেতে দেরি হচ্ছে আর তাতে খরচ হিসেবে বাড়তি জরিমানা গুনতে হচ্ছে। নেপালে সৌদি আরব দূতাবাসের এক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, গৃহকর্মী নিয়োগের জন্য দুই দেশের মধ্যে শিগগিরই চুক্তি হবে। এক্ষেত্রে দু’দেশের মধ্যে তৃতীয় কোন পক্ষ থাকবে না- এমন দাবি উঠেছে নেপাল সরকারের পক্ষ থেকে। এতে শ্রমিকের অধিকার রক্ষা হবে বলে নেপাল মনে করছে। ওই কর্মকর্তা বলেন, নেপালের শ্রম বিষয়ক মন্ত্রী শিগগিরই সৌদি আরব সফরে যাবেন। তখনই এ চুক্তি স্বাক্ষরিত হবে। বিভিন্ন খাতে শ্রমিক নেয়ার পর এখন গৃহকর্মী নেয়া হবে নেপাল থেকে। ওই কর্মকর্তা আরও বলেন, নেপালে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এ জন্য এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এখন নেপালের লিখিত আবেদন চূড়ান্ত করার জন্য অপেক্ষায় সৌদি আরব। এ বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আগামী কয়েক দিনের মধ্যে নেপালের শ্রম মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা