,

মিশরের বিলম্বিত পার্লামেন্ট নির্বাচন ১৭ অক্টোবর শুরু

news-image

মিশরের দীর্ঘ বিলম্বিত পার্লামেন্ট নির্বাচন আগামী অক্টোবর ও ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি তার পূর্বসূরি কট্টরপন্থী প্রেসিডেন্টকে উৎখাত ও বিরোধী দলের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর পর এই প্রথমবারের মতো দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন প্রধান আয়মান আব্বাস রবিবার জানান, আগামী ১৭ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বছরের শেষ নাগাদ মিশরে ৫৬৮ আসন বিশিষ্ট নতুন পার্লামেন্ট অধিবেশনে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনা প্রধান সিসির হস্তক্ষেপে দেশটির কট্টরপন্থী প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে উৎখাতের দুই বছরেরও বেশী সময় পর এ নির্বাচন হতে যাচ্ছে। মুরসি ২০১১ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনে মুসলিম ব্রাদারহুড দল থেকে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে দলটি নিষিদ্ধ।

 

বিশ্লেষকদের মতে, সিসির অনুগতরা এ নির্বাচনে বড় ধরণের জয় পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাজেম হোসনি বলেন, এটি জনপ্রতিনিধিদের পার্লামেন্ট হবে না বরং এটি প্রেসিডেন্টের প্রতিনিধিদের পার্লামেন্ট হবে। উল্লেখ্য, প্রথমে ২০১৪ সালের গোড়ার দিকে মিশরের এ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনগত জটিলতার কারণে তা বারবার পিছিয়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা