,

বোকো হারামের ১০ যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : আফ্রিকার দেশ চাদে নাইজেরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের ১০ যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে ওই ১০ জনকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত। রবিবার বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফায়ারিং স্কোয়াডে বোকো হারামের ওই ১০ যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

উল্লেখ্য, চলতি বছর জুনে চাদে বোকো হারামের জোড়া হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। ওই হামলার এক মাসের মাথায় সন্ত্রাস দমনে আবারও মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনে। কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠায় ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় সশস্ত্র লড়াই করছে বোকো হারাম। এদের দমনে নাইজেরিয়া সেনাবাহিনীকে সহযোগিতা করছে আফ্রিকা ইউনিয়ন, যে জোটে রয়েছে চাদের সেনাবাহিনীও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে