,

সুইজারল্যান্ডের কবিতা

news-image


অনুবাদ : পারভেজ চৌধুরী

 

উন্নযনশীল দেশের জন্যে উচ্চারিত শব্দাবলী ■ হেনরী ভিক্টর

আমার উঠানের পেছনে পুকুরের পাড়ে

দুটি ব্যাঙ লাফালাফি করছিল।

তারা সেই বর্ষণ থেকে এখানে, একসাথে

বর্তমানে দুই ব্যাঙ নিজস্ব মতবাদ নিয়ে তর্কে লিপ্ত

: তুমি একটা ভার। তোমার কর্কশ ডাকে আমার শান্তি নষ্ট

: তুমি একটা রাস্কেল, পাঁজী। তোমার ডাকে আমি অতিষ্ঠ।

তাদের বিবাদ ক্রমশই বাড়তে থাকে ।  

পাশে ঘাপটি মেরে থাকা একটি জলসাপ

ব্যাঙ দুটির একটিকে গিলে খায় নিঃশব্দে

তারপর অন্যটার পালা।

সুইজারল্যান্ডের কবিতা

অন্ধকারে র্আতনাদ ■ কাট গিয়ানা বেনকমান

সুনিপুন বেদনা নিয়ে সে আর্তনাদ করতে চায়

কাঁদতে চায় যা ধমণীতে প্রবাহিত। 

নিজেকে মনে হয় এ সংসারের সাজানো ক্লাউন

সে কেবলই দৌড়াতে থাকে

হোচঁট খায় এবং পরে যায়। 02

প্রচন্ড শক্ত মনোবল

কিন্তু ভেতরে ভেতরে কেবলই ভাঙ্গে

হেরে যেতে থাকে যুদ্ধে।

হৃদয় ভেঙ্গে যায়, আত্মা কেঁপে উঠে

কে তাকে তুলে নেবে আলতো ভাবে?

অন্ধকারাচ্ছন্ন টানেলে সে আলো দেখতে পায়না

অন্ধকার ফানেল বেয়ে বেয়ে ক্লান্ত

অবসন্ন, ঘোরে আচ্ছন্ন 

তার প্রতিটি আশা নষ্ট হয় একে একে 

হতাশা তাকে ঘিরে ধরে।

বোবাকান্না প্রতিধ্বণিত হয় চারপাশে

সে বোবা 

     সে অন্ধ

         সবাই তাকে ঘিরে রাখে।

শেষ দেখবে বলে অপেক্ষা করে অন্ধকারে

খুবই ক্লান্ত 

তবুও সে সামনে যেতে চায়। 03

সুইজারল্যান্ডের কবিতা

আমি  নারী ■ রাইয়াহ হ্যারী

আমি একজন নারী 

সারা পৃথিবীর জন্যে এমনকি  ইশ্বরের  কাছে।

কেও বলে আমার নিজস্ব স্টাইল আছে

কেও বলে আমি খুব চনমনে

আমি জানি, আমি একজন নারী।

আমার চরিত্রাবলী নিয়ে কেন এত বিশ্লেষন?

কেন এত টানাটানি?

আমি কেবলই একজন নারী।

আমি গর্ভে যখন বাচ্চা নেই 

কি যে মধুময়! অনুপম সময়

এ সবই সম্ভব আমি নারী বলে।

ধীময়ী, শ্রীময়ী এ সবই আমার ভালবাসা

আমি ক্লিওপেট্রা নই

সিনড্রেলা কিংবা মোনালিসা

আমি শুধু নারী, সমবেদনা

আমি ভালবাসা, বিশেষ নির্মাণ

আমি নারী, কেবলই নারী।

সুইজারল্যান্ডের কবিতা

সমর্পণ ■ জেমস ফ্রেডহোলম

সময়ের আল ধরে চলছে চাঁদ04

বইছে পূবালী বাতাস

গৃহী মানুষের গন্তব্য যেমন তাঁর নিজস্ব ঘর।

প্রাগৈতিহাসিক বালী ছড়ানো ছিটানো উষ্ণ সমুদ্র তীরে

এখানে দীর্ঘজীবী সব স্বর্গীয় দৃশ্যাবলী

মুহূর্তের জন্যে দেখা মেলে হারানো স্মৃতির।

মায়াবী সৈকতে

সমুদ্রের ঢেউ যেমন হারিয়ে যায়

তেমনই আমাদের স্বপ্নেরা কেবলই সমর্পণ করে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ