,

তুমি ফিরে আসবে সেদিন

news-image

দিনক্ষণ ঠিক নেইই 

সময়ের হিসেব নেই

শুধু মনে আছে

পান্ডুর কোন দুপুরে

ভেসে যাওয়া মেঘেদের দলে

উড়ায়ে দিয়ে মন

অপেক্ষায় ছিলাম আমি

তুমি আসবে কখন।



মেঘ ভেসে গেল দূর নীলিমার পাণে 

চন্দ্র-সূর্য-তারা-নক্ষত্ররাজি

সমর্পিত হলো মহাজাগতিক শক্তির কাছে।

পাহাড়-নদী-সাগর-বাতাস সবই

ফিরে গেল আপন বলয়ে।

শুধু ফিরে আসা হলনা তোমার।

তাই আমি আজও

উড়ে যাওয়া মেঘের পাণে তাকিয়ে,

সাগর-নদী-পাহাড়ের গায়ে কান পেতে,

তোমার আগমনী গান শুনি আর

আশায় প্রকম্পিত হই

এই বুঝি তুমি এলে।



আজও আমি সময়ের প্রহর গুণি

ডুবডুবু সূর্যবেলার সন্ধিক্ষণে বসে।

এক এক করে হাজার-লক্ষ সূর্য

ডুবে গেল দিনান্তের অবসানে। 

শুধু ফিরে আসা হলনা তোমার।

দিন-ক্ষণ-সময়ের হিসেব তাই

আমি করিনা আর। 

তবু অপেক্ষায় থাকি

সময়ের গাণিতিক বিভাজন 

মিথ্যে হয়ে যাবে একদিন।

তুমি ফিরে আসবে সেদিন।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি