,

মৃত্যুর আগে হলেও অন্তত গান দুটি তার হাতে তুলে দিতে চাই :কাঙ্গালিনী

news-image

নন্দিত বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার জীবনের টানাপোড়েনের কথা সবাই জানেন। চারণ বাউল শেষ বয়সে এসে দারিদ্রতাকে মাথায় নিয়েই গান বেঁধে যাচ্ছেন। তবে সম্প্রতি তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে দুটি বেঁধেছেন। গত কয়েক মাস ধরেই বিভিন্ন অঞ্চলে এইগান দুটি পারফর্ম করছেন তিনি। শিল্পী জানান, ‘আমার খুব ইচ্ছে গান দুটির ভিডিও তৈরি করে আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার। কিন্তু অর্থের অভাবে সেটা পারছি না। তবে ওপরওয়ালা আমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। তাই আমার এই চাওয়ার কথা শুনে এবং গানের গীত ভালো লেগে গান দুটির ভিডিও নির্মাণ করতে চেয়েছেন নাট্য নির্মাতা জি এম সৈকত। 
আগামী ১৬-১৭ আগষ্ট সাভারের বিভিন্ন লোকেশনে গানের শুটিং করবেন বলে নির্মাতা জানান। কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘আমার এই দুঃসময়ে প্রধান মন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আমার শেষ ইচ্ছা মৃত্যুর আগে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে দুটি গান উপহার দিয়ে যাবো। এদেশে তার মতো এত সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়ে আমরা জাতি হিসেবে গর্বিত।’ উল্লেখ্য, কাঙ্গালিনী সুফিয়া বর্তমানে নিজের গীতগুলো তরুণদের দিয়ে গাওয়ানোর কথা ভাবছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি