,

৪ টি জাদুকরী পানীয় নিমেষেই দূর করবে মানসিক চাপ

news-image

কাজের চাপ, পারিবারিক এবং সম্পর্কের টানাপোড়ন, সামাজিক নানা সমস্যার কারণে সৃষ্টি হতে পারে মানসিক চাপের। সামান্য মানসিক চাপটাকে আমরা কেউই তেমন গুরুত্ব দিই না। কিন্তু মানসিক চাপটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তা হতে পারে মারাত্মক কোনো রোগের কারণ। সাইকোলজিস্ট এবং হেলথ এক্সপার্টদের মতে মানসিক চাপ থেকে যতোটা দূরে থাকা যায় ততটাই ভাল। কিন্তু হাজার চেষ্টা করে তা থেকে দূর থাকা সম্ভব নয়। এই মানসিক চাপ কমানোর জন্য অনেকে খেয়ে থাকেন ঔষধ। ঔষধ না খেয়ে পান করতে পারেন কিছু স্বাস্থ্যকর পানীয়। যা আপানার মানসিক চাপ কমিয়ে আপনাকে করে তুলবে উদ্যমী এবং কাজে আরও মনযোগী । আসুন জেনে নেই সেই জাদুকরী পানীয়গুলোর কথা, যা আপনার মানসিক চাপ কমিয়ে দিতে সাহায্য করবে।
১। ঠান্ডা বা গরম দুধ

যদি আপানার ঘুমের সমস্যা থাকে তবে এক গ্লাস দুধ খেয়ে নিতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে। দুধের অ্যামিনো অ্যাসিড আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। আপনি চাইলে দুধে সামান্য পরিমাণে মধু মিশিয়ে নিতে পারেন। তবে কখনও অ্যালকোহলের সমর্পণ হবেন না। এটি সাময়িকভাবে আপনাকে তন্দ্রাচ্ছন করলেও আপনার প্রতিদিনের ঘুমের চক্রকে বাঁধাগ্রস্ত করবে।
২। মশলা চা

মশলা চা অনেক ভাল কাজ করে মানসিক চাপ কমানোর জন্য। পুদিনা পাতা, আদা, এলাচ, দারুচিনি, লেবুর খোসা দিয়ে বানিয়ে নিন এককাপ মশলা চা। তবে চায়ে চিনি দেবেন না।
৩। মধু চা

মশলা চা খেতে না চাইলে খেতে পারেন মধু চা। মধু চা ও আপনার শরীরের ক্লান্তি দূর করে আপনাকে করে তুলবে কর্ম উদ্যমী। মশলা চায়ের স্বাদ বাড়াতে যোগ করতে পারেন মধু। আবার চায়ের বদলে গরম নারকেলের দুধ, গরম দুধেও মধু যোগ করে খেতে পারেন। তবে লক্ষ্য রাখবেন মধুর পরিমাণ যেন বেশী না হয়। আর আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তবে মধু ব্যবহার না করাই ভাল।
৪। সবুজ চা

এক নিমিষে ক্লান্তি দূর করার জন্য সবুজ চায়ের জুড়ি নেই। সবুজ চায়ে থিয়ানিন নামক উপাদান আছে যা আপনার স্নায়ু ঠাণ্ডা রাখতে সাহায্য করে। প্রতিদিন এক কাপ সবুজ চা পান করুন। সম্ভব হলে সকাল শুরু করুন এক কাপ সবুজ চা দিয়ে। অফিস থেকে ফিরেও পান করে নিন এক কাপ সবুজ চা। এটি আপানার মানসিক চাপ কমিয়ে আপনাকে ভেতর থেকে শান্তি দেবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা