,

আশুগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খায়েশ মিয়া (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের নিহতের ভাড়া বাড়ি থেকে  ঝুলন্ত লাশ করেছে পুলিশ। নিহত খায়েশ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি বালুবাহী নৌকার শ্রমিক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন খায়েশ মিয়া। পরে সকালে বাড়ির বারান্দায় পরিবারের লোকজন খায়েশের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ