,

বন্যা ও ভূমিধসে আক্রান্তদের জরুরি সহায়তা দেয়ার ঘোষণা…

news-image

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে আক্রান্তদের জন্য বাংলাদেশ ও মিয়ানমারকে জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সহায়তা হিসেবে বাংলাদেশ পাবে ৫ লাখ ইউরো এবং মিয়ানমার ১০ লাখ। ইউরোপীয় ইউনিয়নের এক প্রেস রিলিজে গতকাল এ তথ্য জানানো হয়েছে। মানবিক সহায়তা এবং সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক ইইউ কমিশনার ক্রিস্টস স্টাইলিয়ানাইডস বলেন, বাংলাদেশ ও মিয়ানমারে বন্যাক্রান্ত মানুষের সহায়তার জন্য তাদের পাশে রয়েছে ইইউ। সামনের দিনগুলোতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনাকে মাথায় রেখে এখন সব থেকে অগ্রাধিকার হলো জনসাধারণ নিরাপদে আছেন তা নিশ্চিত করা। এরপর অগ্রাধিকার হলো তাদের জীবনযাত্রা পুনর্গঠনে সহায়তা করা। যাদের এখন সহায়তা প্রয়োজন, নতুন এই মানবিক অর্থায়ন তাদের জরুরি সহায়তা দিতে সাহায্য করবে। মাঠপর্যায়ে আমাদের অংশীদার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তাদের কাছে সহায়তা পৌঁছুবে বলে তিনি জানান। এ সহায়তার মূল লক্ষ্য থাকবে খাবার, পুষ্টি, আশ্রয়, পানি এবং স্যানিটেশন সহায়তা দেয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা