,

আশুগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খায়েশ মিয়া (৩৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের নিহতের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খায়েশ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি বালুবাহী নৌকার শ্রমিক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন খায়েশ মিয়া। পরে সকালে বাড়ির বারান্দায় পরিবারের লোকজন খায়েশের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

বিচার শুরুর অপেক্ষায় কারাগারে দিন গুনছেন হেভিওয়েট আসামিরা

অতিথি তালিকায় না থাকায় জুলাই শহীদদের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা : গোলাম পরওয়ার

ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

দিলীপ আগরওয়ালাকে তিন দিনের রিমান্ডে চায় সিআইডি

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর টোকিও সফরে যা থাকছে

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা