,

বিশ্বকবির প্রয়াণ দিবস আজ

news-image

২২শে শ্রাবণ। বাংলা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ভাষার অন্যতম পুরোধা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবস। ১৩৪৮ সনের (৬ই আগস্ট ১৯৪১) শ্রাবণের বর্ষণসিক্ত পরিবেশে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তিনি পরলোকগমন করেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির শ্যামল আঙিনায় জন্ম নেয়া এই কবি পরে বাংলা সাহিত্যের দিকপাল হয়ে উঠেন। সমৃদ্ধ করে তোলেন সাহিত্যের সবগুলো শাখা। মানবতাবাদী ও নোবেল বিজয়ী বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি বেসরকারি কয়েকটি সংগঠন পালন করবে নানা কর্মসূচি। এর মধ্যে আজ বিকাল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খান। বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে যুদ্ধ ও বিশ্বশান্তি প্রসঙ্গে রবীন্দ্রভাবনা শীর্ষক একক বক্তৃতা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. বেগম আকতার কামাল। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি ও রবীন্দ্রসংগীত পরিবেশন করা হবে। এদিকে বিশ্ব কবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা সমপ্রচার করবে। এর আগে ২০১১ সালে ছিল রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী। বাংলাদেশ ও ভারতে যৌথভাবে বিশ্ব কবির সার্ধশততম জন্মদিন পালন করে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি