,

বুড়ীর বাড়ী

news-image

বুড়ীর বাড়ী
    সুকুমার রায়

 

                                                                         গালভরা হাসিমুখে চালভাজা মুড়ি,

ঝুরঝুরে প'ড়ো ঘরে থুরথুরে বুড়ী।

কাঁথাভরা ঝুলকালি, মাথাভরা ধুলো,

মিট্‌‌মিটে ঘোলা চোখ, পিঠখানা কুলো।

কাঁটা দিয়ে আঁটা ঘর – আঁঠা দিয়ে সেঁটে,

সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে।

ভর দিতে ভয় হয় ঘর বুঝি পড়ে,

খক্‌ খক্‌ কাশি দিলে ঠক্‌ ঠক্‌ নড়ে।

ডাকে যদি ফিরিওলা হাঁকে যদি গাড়ি,

খসে পড়ে কড়িকাঠ ধসে পড়ে বাড়ী।

বাঁকাচোরা ঘরদোর ফাঁকা ফাঁকা কত,

ঝাঁট, দিলে ঝ'রে পড়ে কাঠকুটো যত।

ছাদগুলো ঝুলে পড়ে বাদ্‌লায় ভিজে,

একা বুড়ী কাঠি গুজে ঠেকা দেয় নিজে।

মেরামত দিনরাত কেরামত ভারি,

থুরথুরে বুড়ী তার ঝুরঝুরে বাড়ী।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি