,

এখন চাঁদ ফুল জোছনার সাথে দেখা না হওয়াই ভালো

news-image

 এখন চাঁদ ফুল জোছনার সাথে দেখা না হওয়াই ভালোmoon3

                          সাবেরা তাবাসসুম

 

আমাদের দৃষ্টি সীমিত আর চারপাশে নেই কোনো সত্যিকারের দূর্বাঘাস
তামিল সিনেমার মতো ছেলেগুলো এসে কেটেকুটে রেখে গেল আর একটা ছেলেকে
আমি খুন খুন বলে চিৎকার করলামÑ গলায় রক্ত না, উঠে এলো ভাজা মুরগির ঢেঁকুর
ওটা নিজেও মানুষ ছিল নাÑ এই ঘোষণা দিয়ে সবাই মেহগনি-দরজার নব লাগিয়ে শুলো
তবু স্বর্গের মাছ নিয়ে আমাদের শোভন তর্কÑ এই, এখনি শোনো, শুনতে হবেÑ
তার গায়ের রঙ, জুতসই নাম আর একগাদা মাখনের ভারী স্বাদ
ঐ নীল মাছটাই কোনো না কোনো অযুহাতে আমার থালায় উঠে পড়লÑ
ফিস কেক, ডিপ ফ্রাই, বার বি কিউÑ নয়তো সিম্পলি লাউ পাতায় ভর্তা
এখন চাঁদ ফুল জোছনার সাথে দেখা না হওয়াই ভালো
আমাদের হাত দুটো নয়, দশটা আর সব গুটিয়ে রাখা বুকের কাছে
বুক বলতে কয়েক ছটাক মাংস আর নুনু ঝুলে ঝুলে হাঁটু অব্দিÑ জানালা জানে
প্রতিবেশী সৌহার্দ্য বলে কিছু নেই কারণ হাতের রেখা বলে ওরা কখনো
তোমার বন্ধু হতে পারে নাÑ ওরা মেনে চলে কালো-ধলো জাত-পাত
আমার মন মাথা গুলিয়ে গেল আর তোমার যৌনবাসনা টুপ করে পড়ে গেলে
লজ্জায় মাথা করলে হেঁটÑ ভাবলে ঠিক পুরুষ হওয়া হলো নাÑ দেখলে
তুমিও স্মৃতি-আক্রান্ত হও, মনটা নরম ঠেকে, গাল বেয়ে তোমারও নামে আদর
রোদের ভেতর দোপাটি ফুলে তোমার অকারণ ভালোবাসা
তবু বলি, এখন চাঁদ ফুল জোছনার সাথে দেখা না হওয়াই ভালো
একটা নিরীহ খুন একটা অকারণ ছিনতাই কতদিন মনে থাকে কে জানে
একবার পুরুষ আর একবার মনুষত্ব জেগে উঠলে কাকে বেছে নেবে তুমি?
এসো, তোমাকে শরীরের একটা ছাঁকনি দিয়ে একটুখানি বাঁচাই, নিজেও বাঁচি
একটু হেসে নিই, তুমিও হেসে ওঠোÑ দুঃখ রেখে অবশিষ্ট ভাত গিলে শুয়ে পড়ি
চোখে ভাসলে ভাসুক রাম-চাপাতির লীলা, আমাদের দুধ-চা ঘন লিকারের আলাপ
কিচ্ছু দেখব না, কিচ্ছু নাÑ কোনো সাক্ষী-সবুদ নেই, ক্লান্তি নেইÑ
টাকার লোভ, মৈথুন এমন কি দিনশেষে তুমিও নাÑ জানো, তখনো
ছেলেটার রক্ত তরতাজা, তখনো লাল আর আমার খামার ভর্তি মুরগির দুই কুসুমওয়ালা ডিম!

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি