শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমনই জীবন

news-image

  এমনই জীবন
            শামীম ফারুক : 


পরিপাটি বিছানা। ছিম্ ছাম্ আসবাবপত্র। রুচি ও ঐতিহ্য দুইয়েরই পরিচয় পাওয়া যায়। আধুনিকতার ছোঁয়া মানানসই। সবকিছুতেই মধ্যবিত্তের আভাস মিলে। ঘরটি মিনুদের থাকার, যাকে বলে মাস্টার বেড। বিছানায় মিনুর স্বামী মারুফ ঘুমাচ্ছে। ঘরটার দক্ষিণে উš§ুক্ত জানালা আছে। বাতাসের ঝাপটায় মাঝে মাঝে পর্দাগুলো উড়ে উড়ে খেলা করে। জনালাটি মিনুর খুব প্রিয়। কারণে, অকারণে খুব বেশি মন খারাপ হলে, বা সময় কাটানোর জন্য মিনু ঐ জানালাটায় গিয়ে দাঁড়ায়। বাইরের ফুরফুরে বাতাস মিনুর মনকে উদাস করে দেয়। ঐ জানালাটায় দাঁড়ালে বড় রাস্তা অবধি সব দেখা যায়।
    টঢ়ধহ-৫৯র-০১ গাড়ি-ঘোড়া, জন-মানুষের চলাচল, রিক্সার টুনটুন্ শব্দ, বেবি-টেক্সির ঘড়্ঘড়্ শব্দ তুলে চলাফেরা করে। রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা, অনেকটা মাঠের মতো। ছোট ছোট ছেলেমেয়েরা সারাদিনই খেলাধুলা করে। ভাসমান মানুষেরা আড্ডা দেয়, আর বিশ্রাম নেয়। সব মিলিয়ে বেশ চিত্ত মনোহর একটি দৃশ্য উপভোগ করে মিনু।
রাত যতই বাড়তে থাকে বড় বড় ট্রাকগুলো দৈত্যর মত আওয়াজ তুলে সাঁই করে চলে যায়। মিনুর বুকটা কেঁপে উঠে অজানা আশঙ্কায়। বুকের ভিতর মোচড় দিয়ে মনটা বিষণœ হয়ে যায়। ঐ দৈত্য ট্রাকটি কাওকে মাড়িয়ে যাচ্ছে না তো? আবার অনেক সময় অ্যাম্বুলেন্সের ওয়াও-ওয়াও আর করুণ শব্দে মিনুর মন খারাপ হয়ে যায়। না জানি কার কী বিপদ হল, অজানা আশঙ্কার কথা ভেবে কখন যেন অচেতন মনে আল্লাহ্র কাছে ওদের জন্য বিপদ মুক্তির প্রার্থনাও করে ফেলে। মিশ্র অনুভূতি নিয়ে এভাবেই অনেক দিন, অনেক সময় পার করে দিয়েছে মিনু ঐ জানালাটায় দাঁড়িয়ে।
দুপুরের খাওয়া শেষে মারুফ ঘরে এসে ঘুমিয়ে গেল। মিনুও দ্রুত খাওয়া শেষে টেবিল গুছিয়ে ঘরে আসে মারুফের সাথে কথা বলার জন্য। মিনুর ভেবেছিল মারুফ হয়তো তার জন্য অপেক্ষা করবে। ছুটির দিন, বিকেলের কাজে যাওয়ার তাড়া নেই। তাই চুটিয়ে গল্প করা যাবে। টিভি দেখতে দেখতে সংসারের প্ল্যান-প্রোগ্রাম, খুঁটি-নাটি বিষয় নিয়ে আলোচনা করবে। না! তা আর হল না। রোজকার মতই মারুফ ঘুমিয়ে পড়েছে। এ দৃশ্য দেখে ভীষণ মন খারাপ হয় মিনুর। কতদিন হল একসাথে গল্প-গুজব করা হয় না। রাতেও ফিরে কত দেরিতে। মারুফকে বিছানায় দেখলে ওর বুকের সাথে মিশে যেতে ইচ্ছে করে মিনুর। ওর আদর পেতে ইচ্ছে করে। আগে কাছে গেলেই, ও বুঝতে পারতো। আদর ভালবাসা দিতে কোন কার্পণ্য ছিল না। এখন তাকে চাইলেও পাওয়া যায় না। ইচ্ছে করে, ধাক্কা দিয়ে মারুফকে জাগিয়ে দিতে। আবার ভাবে, কী লাভ। সাড়া তো দিবেই না। উপরন্ত, এমন বিরক্তি প্রকাশ করবে, তাতে মিনুর জন্য হবে  ‘বোঝার ওপর শাকের আঁটি’। এসব ব্যাপারে তো কোন জোড় চলে না?
nu2
টঢ়ধহ-৫৯র-০২ছুটির দিনগুলোতে মারুফ আজকাল ঘরে থাকে না। যতক্ষণ থাকে, একবারে নিরবে-নিভৃতে সময় কাটায়। মারুফ বাইরে থাকলে মিনুর মন বিষণœতায় ভরে যায়। কাজে-কর্মে অনীহা আসে। সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে এ দিনটির জন্য। খাবে দাবে, গল্প করবে, মেয়েদেরকে নিয়ে মাতামাতি করবে। নিজেদের মত করে আনন্দ করার কতকিছু আছে। মারুফ সেগুলোর ধারে কাছেও যায় না। খাবারের সময়টাকেও সংক্ষিপ্ত করে ফেলেছে। কোন রকম খাওয়া শেষ করেই বিছানায় চলে যায়। সেটা দিন-রাত যাই হোক না কেন? কোনভাবেই সে মিনু বা পরিবারের জন্য বাড়তি সময় রাখে না। আগে খাওয়ার পর দ’ুজনে মিলে গল্প করে সময়টা উপভোগ করতো। অনেক সময় মেয়েরাও গল্পে যোগ দিত। অনেক দিন আর সেরকমটি হচ্ছে না।
বছর চার-পাঁচ আগেও মারুফ কত রোমান্টিক ছিল। অন্যদিনগুলো কাজে বাইরে থাকায় একসাথে খাওয়া বা রেস্ট নেয়া, একান্তে সময় কাটানো কোনটাই সম্ভব হতো না বলে ছুটির দিনগুলো কোনক্রমেই মিস্ করতো না। বিশেষ কোন না কোন প্রোগ্রাম থাকা চাই ওর। নানা ছুতায় মিনুকে কাছে টেনে তার বুকের মধ্যে নিয়ে এমন জোড়ে চেপে ধরতো, মিনু মাঝে মাঝে হাপিয়ে যেতো। তখন মারুফের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মেয়েদেরকে ডাকার ভয় দেখাতো। মারুফ বলত, ‘ওদের হাজার ডাকলেও ওরা এখানে আসবে না। ওরা জানে এ সময় মা-বাবার ঘরে যাওয়া যাবে না। ওরা এখন বড় হয়েছে। সব বুঝতে পারে। তুমি-আমি একসাথে আছি জানলে, ওরা এ মুখোও হবে না।’
– খুব পণ্ডিতি তাই না, বলে মিনু ছুটে পালায়।
nu3
Ñ এই এদিকে আস না!
Ñ কী হল?
Ñ আস না বলছি।
Ñ তোমার মতলবটা কী?
Ñ একটা কিছু যে, নেই তা বলি কী করে?
Ñ অনেক দিন হল হাত-পা নিস্ পিস্ করছে।
Ñ আদর করা তো হলই। আবার কী?
Ñ এ’টুকুতে মন ভরেনি। আরও যে কিছু চাই।
Ñ চাইলেই তো হবে না। আচ্ছা! পুরুষ মানুষেরা কি এতই বেহায়া! স্থান-কাল-পাত্র কিছু বিবেচনা করে না? মিনু সুযোগ বুঝে মারুফের হাত থেকে পালিয়ে বাঁচলো।
Ñ মনে থাকে যেন। সময় মত সুদে আসলে উসুল করবো। তখন কোন অজুহাত চলবে না! বলে দিলাম কিন্তু।
Ñ তুমি ঘরে বসে আন্দোলন করো। আমি যাই, দেখি মেয়েরা কী করছে!
টঢ়ধহ-৫৯র-০৩এমন অনেক ঘটনা মনে করে মিনুর একদিকে সুখোনুভব হয়, আবার মনও খারাপ হয়। এরকম সুখের আনন্দ থেকে কতদিন বঞ্চিত। ব্যথা ভরা মন নিয়ে পায়ে পায়ে এগিয়ে যায় তার প্রিয় জানালার কাছে। দৃষ্টি চলে যায় দূরে আকাশের দিকে। বুক ভরে নিশ্বাস নেয় মিনু। কী নির্মল আকাশ! কী নির্মল প্রকৃতি! কী অদ্ভুত মিল, কী এদের লীলা-খেলা। কাউকে হাসায়, আবার কাউকে কাঁদায়। মিনুর গাল বেয়ে অশ্র“ নামে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পা ধরে যায়। ফিরে তাকায় বিছানার দিকে। মারুফ একদিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। নিশ্বাসের সাথে বুকের পাঁজর নাম-ওঠা করছে স্পষ্টই বোঝা যায়। কোলবালিশ আঁকড়ে পড়ে আছে। ঘুমালে যে মানুষ একেবারে বাচ্চা হয়ে যায় তা মারুফকে দেখেই তা বোঝা যায়। কী মায়া মায়া অসহায় লাগছে মুখটি। মনে হচ্ছে আদর করে মাথায় হাত বুলিয়ে দিতে, গলা জড়িয়ে বুকের সাথে মিশে যেতে।
মিনু তার স্বামীর দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে। বিছানার পাশে খালি জায়গাটুকুতে একটু জড়সড় হয়ে বসে। গভীর মনোযোগ দিয়ে মুখ থেকে পা পর্যন্ত একবার দেখে নেয় মিনু। বইয়ের মধ্যে দু’টি আঙুল ঢুকানো। বইটি বন্ধ হয়ে গিয়েছে। চোখের চশমাটাও খোলেনি। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। মিনু চশমা খুলে দিয়ে বুকের উপর থেকে বইটা নামিয়ে নিল। মারুফ খুব একটা আমলই করল না। আধো খোলা চোখে একবার তাকিয়ে দেখে আবারও নিজের মত করে শুয়ে পড়লো। মিনু মারুফের পাশে অনেকক্ষণ বসে থাকলো। একবারের জন্যও মিনুকে কাছে টেনে নিল না। পাশে শোয়ার জন্য ডাকলও না। এটা যে চরম অবহেলা মিনুর তা আর বুঝতে বাকি রইল না। নিজেকে বড়ই অপমানিত বোধ করে ঘর থেকে বেরিয়ে গেল মিনু।
বইপড়া মারুফের পুরানো অভ্যাস। এ বই পড়া নিয়েও মিনুর সাথে ছোট খাটো ঝগ্ড়া লেগে যেতো। বিশেষ করে রাতের বেলায় শোয়ার সময়। মারুফ এত গভীরভাবে পড়ায় মনোনিবেশ করে, পাশে যে মিনু তার জন্য অপেক্ষা করছে সেটাকে পাত্তাই দিত না। সারাদিনের কত কথা জমা হয়ে আছে। কোনটা সাংসারিক, কোনটা আত্মীয়-স্বজন নিয়ে, কোনটা সন্তানদের নিয়ে, এমনকি নিজের জন্যও। এ বিষয়গুলো মারুফ আজকাল বুঝেও না বোঝার ভান করত। সবকিছুতেই নির্বিকার থাকতো। তার আচার-আচরণে মিনুকে এড়িয়ে চলা প্রকাশ পেত। মিনু ভীষণ ক্ষেপে গিয়ে বলত,
Ñ এত ঘুমাচ্ছো কেন? দুপুরের ঘুম কি এতই ঘভীর নাকি? একটু রেস্ট নিলেই তো হয়। নাকি ঘুমের ভান করছ। দিব্যি তো আমি চলে গেলে বই পড়, না হয় টিভি দেখো, না হয় ফোনে কথা বল। আর আমি কাছে এলেই তুমি নির্লিপ্ত থাক।
Ñ বিরক্ত কর না। তোমার ইচ্ছে হলে তুমিও ঘুমাও, বলে মারুফ উল্টো দিকে ঘুরে শুত।
এমন ব্যবহারে মিনুর মেজাজটা আরো বিগড়ে যেত। অভিমান ভরে মিনু ঘর থেকে চলে যেতো। এভাবেই দিন চলতে লাগল।
nu4

টঢ়ধহ-৫৯র-০৪ক্রমশই মারুফের দৈনন্দিন ব্যবহারগুলো মিনুর মনকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। অবহেলা আর উদাসীনতার মাত্রাটা যে দিন দিন বেড়েই চলেছে সেটাও মিনু ভাল করেই বুঝতে শুরু করেছে। মিনুও ভেবে পাচ্ছে না, কেন মারুফ এমন করছে? কী সমস্যায় পড়েছে সে? যে তার সাথেও শেয়ার করতে পারছে না। মারুফকে জিজ্ঞাসা করেও এর কোন উত্তর মিনু পায়নি। বেশি চাপাচাপি করলে বলে, ‘সারাদিন খাটা-খাটুনির পর সে এখন ক্লান্ত, শ্রান্ত, তাই কোন কিছু তার ভাল লাগে না। তার বিশ্রাম দরকার।’
মিনু মনে মনে ভাবে, বিশ্রাম কি শুধু তারই দরকার হয়, আর কারো নেই? সংসারের পাশপাশি সেও তো চাকুরি করে। সেও ক্লান্ত হয়, তারও বিশ্রামের প্রয়োজন হয়। তার পরেও তো মন-প্রাণ উজার করে অপেক্ষা করে মারুফের জন্য। রাতে ছাড়া তো মারুফের সাথে কথা বলার কোন সুযোগ নেই। মিনু বিকেলে ফিরলেও মারুফ ফিরে রাত বারটা নাগদ। বেসরকারি চাকুরির পাশাপাশি ভাল রোজগারের জন্য একটি বিজনেস ফার্মে পার্ট টাইম বসে। এতে সংসারের স্বচ্ছলতা এসেছে বটে। কিন্তু সেই সাথে বিড়ম্বনাও বেড়েছে অনেক। পরিবারে সময় দেয়া, সংসারের খোঁজ-খবর রাথা, সামাজিকতা রক্ষা কোন কিছুর জন্য তার সময় হচ্ছে না। বড়লোক হয়েছে বলে লোকে ভুল বুঝে। মিনুর মনেও আশঙ্কা, এই স্বাচ্ছন্দই কি তার কাছ থেকে মারুফকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে?
পার্ট টাইম চাকুরি, ক্লায়েন্ট সামলানো, টুর করা সবই তো ঠিক-ঠাক চলছে মারুফের। শুধু বাসায় আসার পরই শুরু হয় তার ভাল না লাগা, ক্লান্তি লাগা, সবকিছুতেই বিরক্ত হওয়া, আগের মতো মন খুলে কথা না বলা। এগুলো মিনুকে বেশ ভাবিয়ে তোলে। মিনু প্রতিদিন অপেক্ষা করে থাকে, মারুফ এলে একসাথে গল্প করতে করতে খাবে। একসাথে টিভি দেখতে দেখতে মারুফের বুকে মাথা রেখে পরম শান্তি খুঁজবে। যেমনটা আগে হতো। মারুফের একটাই শর্ত ছিল ঝগড়া-ঝাটি, মুখ-কালাকালি যতই হোক্না কেন, রাতের মধ্যে সব মিটমাট করে বিছানায় একজনের বুকে অন্যজন ঘুমাবে। এমনটা আগে অনেক বার হয়েছে এবং প্রতিবারই তা মিটেও গিয়েছে।
গত কয়েক বছরে মারুফ অনেক বদলে গিয়েছে। মারুফ আর আগের মত মিনুর মান ভাঙানোর জন্য উতলা হয় না, মিনুর অভিমান বুঝে খুনসুটি করে না। মিনু যে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে ভাবনাটুকুও আজকাল তার নেই। মিনু একবার ভাবে, এটা কি তাহলে বয়সের কারণে। না! সে কথা মিনু মানবে কেন? মিনু-মারুফের চেয়ে অনেক বেশি বয়সের দম্পত্তিরাও অনেক প্রাণবন্ধ ও অনেক সুখি থাকে।
যখন মারুফের শুধু চাকুরি ছিল, তখন ওরা সবচেয়ে সুখি দম্পত্তি। ছোট একতলা বাসা। দুটো মাত্র রুম। একটি রুমে ওরা সন্তানদেরকে নিয়ে থাকত। অন্য রুমটি ড্রয়িং এবং অতিথির জন্য। আলাদা কোন ডাইনিং স্পেস না থাকায় ডাইনিং টেবিলটা ড্রয়িং রুমেই পাততে হয়েছিল। হালকা-পাতলা দু-চারটা অতি প্রয়োজনীয় আসবাবপত্র। ড্রয়িং রুমে তেমন কোন দামি সোফা ছিল না। মোটামুটি চলনসই। তবে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং পরিচিত জন মিলে খুবই আনন্দে কেটেছিল সে দিনগুলো।
তখন মেয়ে দুটো বেশ ছোটই। বড়টির বয়স দশ, ছোটটির বয়স সাত। দু’জনে পাখির মত দৌড়ায়, খেলে। খুনসুটি, খোঁচাখুঁচি, ঝগড়াঝাটিও করে। বড়টা ছোটটাকে কিছুটা দেখাশুনা করতে শিখেছে। মাঝে মাঝে পড়াতেও বসায়। মায়ের সাথেও কাজে সাহায্য করে।
টঢ়ধহ-৫৯র-০৫সেবারের কথা মিনুর স্পষ্ট মনে আছে। কাজের মেয়ের অসুখ হওয়াতে বাচ্চা সামলানো থেকে শুরু করে বাড়ির অন্যান্য কাজগুলো মিনুকেই করতে হচ্ছে। হঠাৎ মারুফের খেয়াল হল মিনু শুতে আসছে না কেন? মেয়েরা মশারির নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কাজের মেয়েটা ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছে। মারুফ জিজ্ঞেস করেÑ
Ñ কী করছো এত রাতে? শোবে না?
Ñ আরে! তুমি গিয়ে শুয়ে পড়। একাজগুলো এখন না করলে সকালের নাস্তা খাবে কী করে? অফিসই বা যাবে কেমন করে?
Ñ তুমি একা একা কাজ করবে। আর আমি শুয়ে থাকব, সেটা হয় নাকি? আমাকে একটা কাজ দাও, করি।
Ñ তুমি ছেলে মানুষ হয়ে আবার কী কাজ করবে? এসব কাজ মেয়েদের। তুমি যদি রান্না ঘরের কাজ কর আমার খুব হাসি পাবে, লজ্জাও লাগবে।
Ñ বিদেশে করে না? ওখানে তো ছেলে আর মেয়ে বলতে কিছু নেই, সব কাজ সবাইকে শেয়ার করে করতে হয়।
Ñ এটা বিদেশ না। দেশ। এখানে ছেলেরা রান্না ঘরের কাজ করলে বদনাম হয়ে যাবে।
Ñ আমার বাসার কাজ আমি করবো তাতে কার কী বলার আছে। দাও পাতিলটা আমি মাজি। তুমি অন্য একটি কাজ করো বলে মারুফ জোড় করে মিনুর হাত থেকে হাড়ি-পাতিল মাজতে শুরু করে।
মারুফের পাতিল মাজা দেখে মিনুর হাসিও পাচ্ছিল, লজ্জাও লাগছিল। তাড়াতাড়ি মারুফের হাত থেকে পাতিলটা নিয়ে বলল, যাও! এ কাজটি আর তোমাকে করতে হবে না। বরং আমি কাপড়গুলো এখন জেট-সাবান দিয়ে ভিজিয়ে রাখি। সকালে গোসলের সময় ওগুলো কেচে দিও। কাপড় ধুলে পুরুষদের মানহানি হবে না।
Ñ ঠিক বলেছ। এখন থেকে তাহলে, যতদিন কাজের মেয়ের অসুখ ভাল না হয়, ততদিন কাপড় ধোয়ার দায়িত্বটা আমার। ও কে ম্যাডাম।
nu5
Ñ জ্বি! স্যার! ও কে।
কী আনন্দেই না দিন কেটেছে তখন। আজ কেন এমন হল? তাহলে কি এই বাড়তি উপার্জন তাদের জন্য কাল হয়ে দাঁড়াল? এমনটা হবে তা যদি জানতো মিনু, তাহলে মারুফকে কিছুতেই পার্ট টাইম কাজে যেতে দিত না। মিনু আর কিছু ভাবতে পারে না। মাথাটা কেমন এল মেলো হয়ে যায়। মনে মনে উচ্চারণ করে মিনু, ‘আমি তো এমন সুখ কখনো চাইনি। যে সুখ মারুফকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এমন সুখ, বৃত্ত-বৈভব আমার দরকার নেই। আমি আবার সেই ছোট একতলা বাসায় ফিরে যেতে চাই।’
মিনুর দু’গাল বেয়ে অশ্র“ ঠোঁটে পড়ে। নোনা স্বাদ অনুভব করে। শেষে কেউ দেখতে পাবে, লজ্জায় কান্না লুকায়। বুক ভরা নিশ্বাস নেয়। মনে পড়ে মিনুর বন্ধু-বান্ধব, বয়োজ্যেষ্ঠ, আত্মীয়-পরিজন যে বলতেন, ‘অর্থ-প্রাচুর্য সুখ-শান্তিকে দূরে নিয়ে যায়। ছেলেমেয়ে, সংসার সবই পর হয়ে যায়। থাকে শুধু অবহেলা আর ব্যর্থতার দীর্ঘশ্বাস।’ সেটাই কি তাহলে ঠিক?
মিনুর মনে পড়ে, তার অফিসের এক সিনিয়র কলিগ তাকে বলেছিল, মিনু যা মজা করার তা এখনি করে নাও। এই সময়টাই মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সময়।
Ñ মিনু প্রশ্ন করেছিল কেন আপা, এ কথা বলছেন কেন? বাকি জীবনের কী হবে?
সময়ের সাথে সাথে তুমি নিজেই বুজতে পারবে। শুনে রাখো, সুখের সময়টা বেশি দিন স্থায়ী হয় না। স্ত্রীদের একটু বয়স হলে বেশিরভাগ স্বামীরাই খুব বেশি কেয়ার করে না। অবহেলা আর করুণার দৃষ্টি দিয়ে দেখে। নিজের বউকে তখন সেকেলে আর পুরানো আসবাবপত্রের মত মনে করে। বাইরের রঙিন জগতের হাতছানিতে বাধা পড়তে তারা দ্বিধা বোধ করে না। তারা মনে করে সংসারের সুখ-শান্তি, ভাল-মন্দ, সম্মান, সাফল্য, দেখা স্ত্রীদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। তারা ঘরে থেকে এগুরু দায়িত্ব পালন করবে। আর পুরুষেরা বাইরের জগতে আরামছে ঘুরে বেড়াবেন। স্ত্রীদেরও যে চাওয়া-পাওয়া আছে, তা ক’জন স্বামী অন্তর দিয়ে অনুভব করে।’ মিনু মনে মনে তখন হেসেছিল। ‘আপার তো বয়স হয়েছে। নিশ্চয় দুলাভাই আপাকে সময় দেয় না, ভালবাসে না। তাই তাঁর মনে এত ক্ষোভ। আমাদের বেলায় এমন হতেই পারে না।’ সে সময়ের ভালবাসা আর আনন্দময় সংসারের খুশিতে এমন কঠিন সত্যটি তখন মিনুর মাথাই ঢুকে নাই।
একটু মুচকি হেসে সেখান থেকে চলে আসতে আসতে ভাবছিল, ‘আমার মারুফ এরকম ছেলেই না। সে অন্য দশজনের চেয়ে অনেক আলাদা। ও মেয়েদের বাইরের রূপটাকেই প্রাধান্য দেয় না। মানুষ হিসেবে সে কেমন, সেটাই আগে বিচার করে। এদিক থেকে মারুফের সাথে আমার ভাল মিলে। তাছাড়া আমরা যে প্রতিজ্ঞা করেছি, ‘সুখে-দুখে একসাথে থাকব। কেউ কাউকে ছেড়ে যাব না।’
আজ কেন সেসব কথা মনে পড়ছে মিনুর? তাহলে কি তার আপার সেদিনের কথাই ঠিক ছিল। মারুফও কি তাহলে আর সকলের মত অতি সাধারণের দলে? না, না, মিনু তা কখনই ভাবতে চায় না। এ হতে পারে না। তার মারুফ তার সাথে এ রকম করতে পারে না। মারুফ তার কথার বরখেলাপ করতে পারে না, বিড়বিড় করে উচ্চারণ করে মিনু। যে মানুষটা তাকে টঢ়ধহ-৫৯র-০৬ভালবেসে ঘর বেধেছিল। পরিবারের সমস্ত বাধাবিপত্তি পিছনে ঠেলে বীরের মত তাকে জয় করে এনেছিল। সেদিন মনে হয়েছিল, মারুফ পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। সেদিন মারুফ বলেছিল, ‘বাঁচলে আমরা একসাথে বাঁচব, মরলে একসাথে মরব।’ কোথায় গেল সেদিনের সে কথা, সেই বীরত্ব, সেই প্রেম?
nu6

সেই কত আগের কথা। এখনো স্পষ্ট মনে আছে সবকিছু। মনের আয়নায় সব কিছু পরিষ্কার দেখতে পায় মিনু। ছুটিতে বাড়ি এসছে। আম-কাঠালের দিন। গাছে-গাছে কাঁচা-পাকা আম। দল বেধে গিয়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। সেদিন ছিল সম্ভবত জৈষ্ঠ্যের শেষ বা আষাঢ়ের শুরু। বিকেল থেকেই আকাশ অন্ধকারাচ্ছন্ন। মাঝে মাঝে বৃষ্টিসহ দমকা হওয়া বইছে। সন্ধ্যা ঘনিয়ে রাত বাড়ার সাথে সাথে বাতাসের তাণ্ডবও বাড়তে থাকে। গ্রামের বাড়ি, সবাই যে যার ঘরে নিজেদের কাজে ব্যস্ত। মিনুরাও বাবামা ভাইবোন মিলে সবাই ঘরের মধ্যে আম কুড়ানোর গল্পে মশগুল। সকালে উঠে কোন্ কোন্ গাছতলায় যাবে আম কুড়ানোর জন্য তার পরিকল্পনা চলছিল। এমন সময় দরজার কড়া নাড়ার শব্দ। প্রথমে আস্তে আস্তে। তারপর ভীষণ জোড়ে জেড়ে। এত রাতে ঝড় বৃষ্টিতে কে এল? বললেন মিনুর মা। পায়ে পায়ে দরজার দিকে এগুচ্ছিল তিনি।
Ñ উহু! আগেই দরজা খোলা যাবে না। দেখি কে, বলে মিনুর বাবা দরজার খুব কাছ থেকে জোড়ে জোড়ে চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? কোথা থেকে এসেছেন?
Ñ দরজার ওপাশ থেকে শব্দ এল, আমার নাম মারুফ। ঢাকা থেকে এসেছি। মিনুর সাথে পড়ি।
এবার মিনুর বাবা আস্বস্ত হয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। দ্বিধা-দ্বন্দ্ব এবং ভ্রুর কোচকানো চাহনিতে আগন্তুকদ্বয়ের দিকে তাকালেন মিনুর বাবা। অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে ঘরে ঢুকতে বললেন। যেখানে বলেছে তার মেয়ের সাথে পড়ে, সেখানে এ দুর্যোগপূর্ণ রাতে ওদেরকে তো বাইরে দাঁড় করিয়ে রাখা যায় না।
এতক্ষণে ঘরের বাকি সবাই উৎসুক নয়নে দরজার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এত রাতে হুড়মুড় করে দুটো ছেলে ঘরে ঢুকে পড়লো, সবাই যেন একটু অবাক হল। প্রবল বর্ষণে ছেলে দুটির সাট, গেঞ্জি, প্যান্ট ভিজে একাকার। এ সব দেখে মিনুর মা দ্রুত ঐ স্থান ত্যাগ করল। ওদের গায়ের পানি আর বাতাসের ঝাপটার সাথে বৃষ্টির পানি ঢুকে মাটির মেঝে ভিজে একেকার হয়ে গেল। মিনুর বাবা মিনুকে ডাকতে বললেন। এত হট্টোগোল শুনে মিনু তার ঘর থেকে বেরিয়ে এ দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ। মনে মনে উচ্চারণ করল, ‘এ বিচ্ছুগুলো এত রাতে কী করে গ্রামে এল? বাড়িই বা চিনল কী করে? এমন ঝড়-বৃষ্টির রাতে গ্রামে আসার উদ্দেশ্য কী? এমন হাজারো প্রশ্ন মিনুর মনে তোলপাড় করতে লাগল। শঙ্কিত মনে একবার বাবার দিকে আর একবার ছেলে দু’টোর দিকে তাকাচ্ছে। এই মূহুর্তে মিনুর কী করা উচিত তা বুঝে উঠতে পারছে না।
ভেজা কাপড় চোপড়, চোখে মুখে একরাশ ভয় ও বিস্ময় নিয়ে শীতে বেশ কাপছিলই ওরা। এ দৃশ্য দেখে মিনুর একদিকে কিছুটা সহানুভূতি হলেও অন্যদিকে ওরকম যোয়ান দু’টো ছেলে রাতের বেলায় অতর্কিত ঘরে প্রবেশ এটা বড়ই বিরক্তি লাগছিল। মনে মনে আশঙ্কা হচ্ছিল মিনুর। তার বাবা-মা এনিয়ে কী ভাবতে পারে। ধ্যাৎ এগুলো তো খুবই অসভ্য। বলা নেই, কওয়া নেই, হুট করে এসে হাজির হল গ্রামের বাড়িতে। মিনু মনে মনে ওদের উপর খুব রাগ হল। বাইরে তা প্রকাশ না করে বলল-
Ñ তোমরা এত রাতে কোত্থেকে এলে?
Ñ আগে তো আমাদের একটা ব্যবস্থা কর, তারপর সব বলছি।
বাড়ির কাজের ছেলেটাকে ডেকে আনল মিনুর বাবা। সে এসে তাদের কাপড় ছাড়া, গা মোছা ইত্যাদির ব্যবস্থা করে দিল। দুরু-দুরু মন নিয়ে মিনু তার ঘরে গেল। কিছুক্ষণ পর বিষণœ মনে মায়ের কাছে গেল।
Ñ মা! এদের তো খেতে দিতে হবে?
Ñ হ্যাঁ খাবে ওরা। যা আছে তাই দিয়েই হয়ে যাবে। তুমি চিন্তা করো না।
Ñ ধ্যাৎ মা! খুব বিরক্ত লাগছে। বলা নেই, কওয়া নেই, হুট করে আসলেই হল।
Ñ এসব বলতে নেই। এসেই যখন পড়েছে, তখন তো আর এ রকম ঝড়-বৃষ্টির রাতে বের করে দেয়া যাবে না।
Ñ মা বুঝতে পারছেন না? এটা গ্রামের বাড়ি না। ব্যপারটা কে কীভাবে নিবে কে জানে।
Ñ বুঝতে পারছি তো। হয়তো একটা প্ল্যান করেছিল এখানে আসার। রাস্তায় বৃষ্টি নেমেছে, ওরা আর কী করবে?
Ñ আপনি কি ওদের পক্ষ নিচ্ছেন?
পাগলি মেয়ে, তা হবে কেন? ঝড়-বৃষ্টির দিনে যে কেউ এমন পরিস্থিতিতে পড়তে পারে। তাছাড়া তোমার বাবার মত একজন নাম-ডাক সম্পন্ন মানুষের বাড়িতে দু’জন লোকের সমাদর হবে না? এটা তুমি ভাবলে কেন? যেভাবেই হোক ওরা আজ আমাদের অতিথি। অতিথিকে অবজ্ঞা করতে হয় না।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, এক সময় মিনুর বাবাই জিজ্ঞেস করলেন-
Ñ তোমরা কি আগে থেকেই প্ল্যান করে এসেছো? কই মিনু তো কখনো কিছু বলেনি।
টঢ়ধহ-৫৯র-০৭Ñ মিনু তাড়াতাড়ি জবাব দিল, না বাবা আমি এর বিন্দু বিষর্গও জানি না।
Ñ হু! বলে মিনুর বাবা একটি রহস্যের নিশ্বাস নিলেন।
Ñ মিনু তার বাবার সন্দেহটা আঁচ করতে পারল। অবস্থা বেগতিক দেখে ওরাই তাড়াতাড়ি জবাব দিল।
Ñ না চাচাজান! শুরুতে আমরা এখানের আসার প্ল্যান ছিল না। আমরা ৬ জন বন্ধুর একটি দল ছুটিতে ঘুরতে বেড়িয়োছি। বিভিন্ন জায়গা ঘুরে টাঙ্গাইলের জমিদার বাড়ি-দেখার পর মনে হল-এখান থেকে মিনুদের বাড়ি খুব কাছেই হবে হয়তো। একটি সারপ্রাইজ ভিজিট দেয়া যেতে পারে। আমাদের অন্যান্য বন্ধুরা যার যার নিজেদের গ্রামের বাড়ি গেল। আর আমরা এদিকে এলাম।
Ñ তোমরা বা চিনলে কিভাবে?
বাস থেকে নেমে গ্রামের নাম, আপনার নাম আর মিনুর পরিচয় বলার পর লোকজন বাড়ি দেখিয়ে দিয়েছে। নদীর ঐ পাড়ে একলোককে জিজ্ঞাসা করায় সে এপারে এসে এ বাড়িটা দেখিয়ে দিয়েছে। প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে আমরা প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। ঐ লোকটা যদি এ বাড়িটা দেখিয়ে না দিত, আমরা হয়ত আরো বিপদে পড়তাম। এমন ঝড়ের তাণ্ডব আর রাস্তার কাঁদা-মাটিতে হাঁটতেই পারছিলাম না। লোকটা খুব ভাল মানুষ। আপনার নাম শোনা মাত্র এ দুর্যোগের মধ্যেও আমাদের সাথে এসে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল।
Ñ হু! বুঝতে পেরেছি, কে হতে পারে, নিচু স্বরে বললেন মিনুর বাবা।
Ñ কিছু বললেন?
Ñ না! ঠিক আছে! তোমরা ফ্রেস হয়ে নাও। তারপর আমরা সবাই মিলে একসাথে খাই। ঝড় বৃষ্টির কারণে আমাদের এখনো রাতের খাবার হয়নি।
Ñ আমাদের খেতে হবে না। আমরা খেয়ে এসেছি।
Ñ কোথায় খেলে? এ জায়গায় তো খাওয়ার কোন ব্যবস্থা নেই।
Ñ বাস থেকে নেমে দোকানে কিছু খেয়ে চা খেয়েছি।
Ñ সেটা কি রাতের খাবার হয়? লজ্জা করার প্রয়োজন নেই। এখন খাওয়ার সময়, আমরা সবাই একসাথে খাব। তাড়াতাড়ি খাবার রেডি কর মিনুর মা।
মিনুর মায়ের তৎপরতা আরো একগুণ বেড়ে গেল। মেহমানদের জন্য বিশেষ থালা-বাটি, গ্লাস বের করতে বললেন কাজের মেয়েদেরকে। কাঁচের জগে পানি ভরে দেয়া হল। গ্রামে তখন আলাদা ডাইনিং রুমের প্রচলন ছিল না। পিড়ি আর টুলে খাওয়া হত। মেহমান এলে তাদেরকে ঘরে টেবিল বা পড়ার টেবিলে খাবার দিত। মিনুর মা ওদের দু’জনার খাবার একটি টেবিলে সাজিয়ে দিতে বলল। মারুফ তাড়াতাড়ি বলল,
Ñ না! না! আমাদের জন্য টেবিলে দিতে হবে না। আপনাদের সাথে বসেই খাব। গ্রামের বাড়িতে তো সবাই পিড়িতে বসেই খায়। বাড়িতে আমরাও এভাবেই নিচে বসে খাই।
তাই ওদের রাতের খাবার মিনুদের পরিবারের সকলের সাথে একসাথেই চলল। খেতে খেতে গল্প হচ্ছিল। মিনুর তো মারুফের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। ‘বিনা দাওয়াতে, বিনা খবরে কেউ এভাবে মানুষের বাড়িতে আসে নাকি? সাহসটা একটু বেশি হয়ে গেল না?’
খাওয়ার পর্ব শেষে মিনুর বাবা ওদের শোয়ার ব্যবস্থা করার কথা বলে দিল। মারুফ ও তার বন্ধু রফিক দু’জনেই ঘুমানের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মারুফ মিনুর দিকে একটু অসহায়ের দৃষ্টি নিয়ে তাকাচ্ছিল। মিনু সেটাকে পাত্তা না দিয়ে সকালে ওদের জন্য কী নাস্তা হবে তা জিজ্ঞেস করল। গ্রামের বাঙালি না সাহেবী?
Ñ গ্রামে যখন এসেছি, তখন গ্রামের খাওয়া খাব, বলে ওরা বেরিয়ে গেল।
এবারে যেন হাঁফ্ ছেড়ে বাঁচল মিনু। কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন একটি উত্তেজনা ও সংশয় কাজ করছিল। তার বাবা বিষয়টি কিভাবে নিবেন। মাকে না হয় কিছু একটা বলে ম্যানেজ করা যাবে, কিন্তু বাবা। নাহ! মিনু আর কিছু ভাবতে পারছে না। এরই মধ্যে মিনুর বাবা সবাইকে শুতে যেতে বললেন। মিনু এবার স্বস্তির নিশ্বাস ফেলল এবং তার বিছানার দিকে গেল। শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় মা এসে বিছানায় মিনুর পাশে বসলেন, মিনু বুঝতে পারছিল তার মা কী যেন বলতে চাচ্ছেন।
Ñ কিছু বলবেন, মা?
Ñ ওদের সাথে তোমার কেমন পরিচয়?
Ñ যার নাম মারুফ ও আমার সাথে পড়ে।
Ñ রফিক মারুফের বন্ধু।
Ñ ওরা যে আসবে, তুমি কি আগে থেকে জানতে?
Ñ না মা। আমি কিছুই জানি না। ছেলেরা তো এরকমই। ছুটিতে বন্ধু-বান্ধবদের বাসায়-বাড়িতে বেড়াতে যায়। যা খুশি তাই করে। মেয়েরাই না ঘরে থাকে।
Ñ ওদের জন্য সকালে কী নাস্তা করব, বললেন মিনুর মা।
Ñ করেন একটা কিছু। চালবিরণ, ডিমভাজি, বেগুনভাজি। দু’তিনটা পরাটাও বানাতে বলবেন। যদি পারেন, যে কোন একটি টঢ়ধহ-৫৯র-০৮মিষ্টি আইটেম। আচ্ছা বলে উঠে গেলেন মিনুর মা। মিনু তার মার চোখে মুখে, কেমন একটা উৎকণ্ঠা লক্ষ্য করল। মিনুও কিছুটা চিন্তিত হল। সব দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে ঘুমানোর চেষ্টা করল মিনু। কিছুতেই ঘুম আসছে না। কত দোয়া-দরুদ পড়া, উল্টোদিকে গুণা, কিন্তু কোন কিছুই কাজে আসছে না। মিনু মনে করতে চেষ্টা করল গ্রামের বাড়িতে আসার জন্য মারুফ কি কখনো প্রস্তাব করেছিল? না কিছুই মনে পড়ছে না। তবে কেন হঠাৎ এই দুর্যোগপূর্ণ রাতে এ বাড়িতে আসা। ওদের উদ্দেশ্যটা কী? নানা কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে মিনু।
কাজের মেয়ের ডাকে ঘুম ভেঙ্গে যায় মিনুর। খালাম্মা ডাকে।
Ñ এত সকালে কেন?
Ñ নাস্তা খাবাইন ন্যা?
Ñ হ্যাঁ খাবো।
Ñ আহুন তাড়াতাড়ি।
Ñ এই আম কুড়াতে গিয়েছিলি?।
Ñ সখিনা মাথা নেড়ে না জবাব দিল।
Ñ কেন? কাল রাতে যে ঝড় হল। অনেক তো আম পড়ার কথা।
Ñ খালি বাড়ির তা কুড়াইছি। পালানে যাই নাই।
Ñ ওখানেই তো বেশি আম।
Ñ কেমনে যামু। মেহমান আইছে না? আপনের স্কুলের ছাত্র।
Ñ ওহ হো! আমি তো ভুলেই গিয়েছিলাম। লাফ দিয়ে বিছানা ছেড়ে নামতে নামতে সখিনাকে জিজ্ঞেস করে মিনু। Ñ মা কোথায় রে?
Ñ খালাম্মা নাস্তা বানায়।
Ñ এই! কী কী বানালরে?
Ñ খালাম্মা আর কমলার মা মিল্যা মেলা কিছু বানাইছে।
Ñ এই! মেহমানগুলো কি ঘুম থেকে উঠেছে?
Ñ তা জানি না। খালুজান হবিভাইকে কইছেÑ মেমানগরে ঠিকমত যতœ-আত্মী করতে। কোন রহম অসুবিধা যানি না অয়। আপনের জানি বদনাম না অয়।
মিনু রান্না ঘরে মায়ের কাছে গিয়ে অনুযোগের সুরে বলল মা! আমাকে ডাকেননি কেন?
Ñ কাল তুমি নানা টেনশন নিয়ে ঘুমিয়েছ। তাই আর ডাকলাম না। তাছাড়া কমলার মা, সখিনা ওরা তো আছে। মাত্র দুজন মানুষের নাস্তার জন্য অতবেশি চিন্তা করতে হবে না।
Ñ মা! কী কী নাস্তা বানালেন?
Ñ ঐ যে রাতে যা যা বললে তাই।
Ñ নাস্তাগুলোর দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে আবারো জিজ্ঞেস করল মিনু, মিষ্টি আইটেম কিছু করেছেন?
Ñ হ্যাঁ দুধ সেমাই।
Ñ ঠিক আছে।
মেহমানদের জন্য নাস্তা রেডি করা হল। মিনুর বাবা-বাইরে থেকে ঘুরে এসে বললÑ আমরা রান্না ঘরে খাই। তুমি ওদেরকে নিয়ে ঘরে নাস্তা কর। রান্না ঘরে তো গেস্ট বসার ব্যবস্থা নেই। মিনু তার বাবার এ সাবলিল ব্যবহারে খুব খুশি হল। মিনুর বাবার চিন্তা-ভাবনা গ্রামীণ সমাজের বেড়াজাল থেকে যে অনেক উঁচুতে তার প্রমাণ পূর্বেও বহুবার পেয়েছে, এবারও পেল মিনু। বাবার প্রতি মিনুর শ্রদ্ধা আরো অনেক বেশি বেড়ে গেল। ছেলে সহপাটিদের গ্রামের বাড়িতে আসার-বিষয়টি মিনুর বাবা কী চোখে দেখবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিল মিনু। এবার একটু আশ্বস্ত হল।
মিনু ওর বন্ধুদের সাথে নাস্তা করতে বসল। এটা ওটা তুলে দিচ্ছিল ওদেরকে, ফাঁকে ফাঁকে লক্ষ্য করছিল ওদের মোটিভটা কী? মারুফ বেশি কথাবার্তা বলেছে না। শুধু মাঝে মাঝে একটু হাসি-হাসি মুড নিয়ে ভাব দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে এ বাড়িতে যেন আরো বহুবার এসেছে।
Ñ এই পোলাওটা তো একটু অন্যরকম বলল রফিক।
Ñ এটাকে আমরা পোলাও বলি না।
Ñ তাহলে কী বলো?
টঢ়ধহ-৫৯র-০৯এটাকে বলে চালবিরণ। আমদের অঞ্চলের একটি ঐতিহ্যগত খাবার। নতুন জামাই বা মেহমান এলে এটা দিয়ে নাস্তা দেয়। সাথে অবশ্য মুরগি বা কবুতরের মাংস ভুনা থাকে। তোমাদের ভাগ্যে ও দুটোর কোনটাই জোটেনি। তোমরা পেয়েছ ডিম আর বেগুন ভাজি।
Ñ কোন অসুবিধা নেই। ডিম ভাজি দিয়ে শুরু হোক। সময় হলে কবুতরের মাংসও এসে যাবে, তাই নারে মারুফ।
Ñ হু! কবুতরের মাংসের ব্যবস্থা তো করতেই হবে।
Ñ এই না হলে কি বাপের বেটা, বলে মারুফের পিটে একটি থাপ্পর লাগাল রফিক।
Ñ ধীরে বন্ধু ধীরে! ধাপে-ধাপে আগাতে হবে। খুব আস্তে আস্তে উচ্চারণ করল মারুফ।
মিনু প্রথম দিকে ওদের কথা বুঝতে না পারলেও শেষের দিকের টোনটা আন্দাজ করতে পারছিল। মিনু এসব না বোঝার ভান করে বলল,
Ñ তোমাদের পরবর্তী মিশন কী?
Ñ তোমাদের গ্রামে বেড়াতে এলাম একটু ঘুরে ঘুরে দেখব না?
Ñ হ্যাঁ দেখা যাবে না কেন? আব্বাকে বললেই একটি কামলা সাথে দিবে। তাকে নিয়ে তোমরা বেরিয়ে আস।
আরে আমরা ছোট নাকি? কামলার সাথে যেতে হবে। এ পর্যন্ত যখন আসতে পেরেছি। বাকিটাও পারব, বলল মারুফ।

এ পাড়ার পিছন দিকে নদী আছে। নদীতে প্রচুর মাছ। ইচ্ছে করলে মাছও ধরতে পারবে। মাছ ধরার জালসহ অন্যান্য অনেক সরঞ্জাম এ বাড়িতে আছে তা জানিয়ে দিল মিনু। নৌকাও আছে। নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারবে। বাড়ির পূর্ব ও পশ্চিম দিকে আম গাছ আছে। কাঁচা আম ভর্তা খেতে পারবে। এতকিছু এবার আর সম্ভব নয়। আমরা আজ বিকেলেই এখান থেকে রওনা হয়ে যাব আমাদের বাড়িতে, বলল মারুফ।
Ñ বিকালে কেন? নাস্তা-পানি তো খাওয়া হয়েছে। এখন চলে যাও। অপরিচিতের বাড়িতে মানুষ কতক্ষণ থাকে।
Ñ পরিচিতের বাড়িতেই তো এলাম। তুমি কি অপরিচিত নাকি? এক সাথে তিনবছর ধরে লেখাপড়া করছি। এই রফিক এতক্ষণে কী বলেরে?
Ñ ব্যাপারটা তোর। তুই বুঝে নে। আমি তোদের মধ্যে নেই।
Ñ এই তোমরা কী বলাবলি করছ?
Ñ সেটা তোমাকে বলব কেন? তাই না রফিক।
Ñ হ্যাঁ! তাই।
এবারও মিনু না বোঝার ভান করে বলল, চল তোমাদেরকে বেড়াতে সাহায়তা করি। ওদেরকে সাথে নিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করল মিনু। পিছে পিছে ছোট বড় অনেক মানুষ জমে গেল। নতুন মেহমান সম্পর্কে অনেকের নানা ধরনের কৌতুহল, তাও আবার ঢাকা থেকে এসেছে। মিনু সকলের সাথে পরিচয় করে দিল। এদের মধ্যে মিনুর বোন ও দুই কাজিনকে উদ্দেশ্য করে মারুফ বলল,
Ñ এগুলোকেই আমার সবচেয়ে বেশি কাজে লাগবে। একথা শুনে একজন তো ভয়ে ভো দৌড়। অন্য এক কাজিন সাহস করে বলল,
Ñ আপনি আমাদেরকে চেনেন নাকি?
Ñ আরে চেনাজানার জন্যই তো আসা।
Ñ আপনার কথা কিছু বুঝলাম না।
Ñ সময় মতো বুঝলেই হবে।
Ñ বাচ্চাদের সাথে কী বলছ? আবার কোন ঝামেলা না হয়, একটু ঝাঁঝলো সুরে বলল মিনু।
Ñ না কিছু না। ওদের সাথে গল্প করছিলাম। দলে ভিড়ানোর চেষ্টা করছি আর কি।
Ñ দলে মানে?
Ñ দলে মানে, সময় কাটানোর জন্য সঙ্গীসাথী বাড়াচ্ছি।
দেখ! দেখ! কত আম ধরে আছে। পাকা আমও তো আছে। মনে হয় গাছে চড়ে দেই ঝাকুনি। আর একটু রোদ বাড়লে আম ভর্তা যা জমবে না, বলল মিনু। রফিক-মারুফ দ’ুজনেই ঢিল দিয়ে আম পাড়ার চেষ্টা করছে। একটা ঢিলও আমের গায়ে লাগছে না। এ দৃশ্য দেখে ছোট ছেলেমেয়েরা হেসে কুটি কুটি।
Ñ এমনে আম পাড়া যাবে না। কোটা দিয়ে পাড়া লাগব। কোটা নিয়ে আসি, বলল মিনুর চাচাতো বোন ঝর্ণা।
Ñ তোমাদের আম পাড়ার জন্য কোটা লাগবে নাকি, বলল মিনু?
Ñ আরে পাগল নাকি! প্রয়োজনে গাছে উঠে আম পাড়ব। এরকম দু’দুটো জোয়ান ছেলে থাকতে আম পাড়তে কোটা লাগে নাকি? কথাগুলো খুব সাহস নিয়ে বলল মারুফ।
Ñ উঠেন তো দেখি, কেমন গাছে উঠতে পারেন, বলেই খিলখিল করে হেসে দিল ঝর্না।
Ñ আপাতত গাছে উঠার দরকার নেই, ঢিলেই যথেষ্ঠ।
Ñ তার মানে আপনেরা গাছে চড়তে জানেন না, বলেই আবারও খিলখিল হাসি।
অনেকক্ষণ ঢিলাঢিলির পর রফিক ২/৩ টি আম পাড়ল। মারুফের একটি আম দেখে, একটু হেয়ালি করে বলল মিনু, তুমি মাত্র একটাই পাড়লে? এতক্ষণ তো খুব জোয়ানগিরির বড়াই করা হল।
Ñ আমারতো বেশি আমের দরকার নেই। একটা হলেই চলবে। কথাটা একটু নিচুস্বরে মিনুর খুব কাছে গিয়ে বলল মারুফ। মিনুর দিকে একটু রহস্যেও দৃষ্টি নিয়ে তাকাল। মারুফের অমন দৃষ্টিতে মিনু কেমন যেন একটু ধাক্কা খেল। কথাগুলোর মানে একটু অন্যরকম। মিনু নিজেকে একটু সামলিয়ে নিল। কেউ দেখে ফেলল কিনা? তা পরখ করছিল। না, তেমন কেউ টের পায়নি। কিন্তু রফিক দূর থেকে সবকিছু লক্ষ্য করে কিছু একটা বুঝে নিচ্ছে বলে মনে হল। রফিকের ভাব দেখে মনে হচ্ছে, সে মারুফকে পরিস্থিতি সামাল দেয়ার সুযোগ করে দিচ্ছে। তাহলে কি দুই বন্ধুর মধ্যে কোন বোঝাপড়া আছে নাকি? মিনু এসব পাত্তা না দিয়ে বলল-
Ñ তোমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে ঘুরে বেড়াও, ‘আমি বাড়ি যাই। মা হয়তো আমাকে খুঁজছেন।’
Ñ ঠিক আছে তুমি যাও আমরা একটু পরেই আসছি, বলল রফিক।
বাড়ি ফিরে এসে মিনু সোজা মায়ের কাছে গেল। কী কী রান্না হল তা পরখ করে দেখে নিলো মিনু।
Ñ মা! সব ঠিক-ঠাক্ আছে তো?
Ñ ‘হ্যাঁ সব ঠিক আছে। তোমার অত চিন্তা করতে হবে না। মাত্র দু’জন মানুষের খাওয়া নিয়ে ভাবছ। তুমি তো লেখাপড়ার জন্য প্রায় সময়ই বাইরে থাকো। তাই বাড়ির বিষয়ে তোমার ধারণা কম। এরকম দুই-চারজন অতিথি হরহামেসাই এ বাড়িতে আসছে, যাচ্ছে এবং থাকছে। এগুলো ম্যানেজ করা তোমার মার জন্য কোন ব্যাপারই না।’ তুমি বরং ঘরে গিয়ে দেখো, ওরা খাবার টেবিল ঠিক-ঠাক্ মত সাজাতে পারল কিনা?
Ñ ঠিক আছে মা! আমি ওদিকটা দেখছি।
যেতে যেতে মিনু ভাবছিল, তার বন্ধুদের খাতির-যতেœর ব্যাপারে মা-বাবা এতটা আন্তরিক হবেন এ যেন মিনুর কল্পনার বাইরে ছিল। অবশ্য এটাও ঠিক্ যে, মিনুদের বাড়ির অতিথি, সে যেই হোক না কেন, এ বাড়িতে তাদের আদর-যতেœর ত্র“টি কোনদিনও হবে না। এটা যে এ বাড়ির ঐতিহ্য। বাড়ির এ কৃষ্টি-কালচার মিনুর আত্ম-বিশ্বাস ও গর্ব দু’ইই বাড়িয়ে দেয়। মিনু মনে মনে খুব খুশি হয় এবং স্বস্তির নিশ্বাস ফেলে।
দুপুরের খাওয়ার সময় মিনুর বাবার সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করছে মারুফ ও রফিক।
Ñ আমাদের গ্রাম কেমন লাগল, জিজ্ঞেস করল মিনুর বাবা।
Ñ জ্বি চাচা। খুব ভাল লেগেছে বিশেষ করে নদীটা বড়ই চমৎকার।
Ñ এখনতো বেশি পানি হয়নি। ভরা বর্ষায় আরো ভাল লাগে। তখন অনেক স্রোত থাকে। বেদে, চুড়িওয়ালার এবং বড় বড় পাটের নৌকা আসে। বেশ আনন্দ হয়।
Ñ একি! মিনু দেখ, ওদের প্লেট তো খালি। ওদের কে দেখে দেখে তুলে দাও। ওরা মনে হয় লজ্জায় কিছু নিচ্ছে না।
Ñ না চাচাজান! আমরা তো সব নিয়ে নিয়ে খাচ্ছি। চাচীজানের হাতের রান্না এত মজা! কোনটা ছেড়ে যে কোনটা খাব বুঝে উঠতে পারছি না। বিশেষ করে এ এলাকার কিছু নতুন আইটেম।
Ñ একরাশ কৌতুহল নিয়েই মিনু জিজ্ঞেস করল, কোন আইটেমগুলো নতুন লাগল?
Ñ ঐযে সকালের চালবিরণ, ওটা আমাদের এলাকায় নেই। আর এখন খেলাম চালকুমড়া দিয়ে খাসির মাংস। অপূর্ব! এমন রেসিপি এর আগে কখনো কোথাও খাইনি, চাচীজান।
Ñ মা তো এটা নিয়েই ভীষণ টেনশনে ছিল। না জানি তোমরা এটা মুখে দিয়ে কী ভাবো, বলল মিনু।
Ñ নতুন মেহমানদের এমন একটি আইটেম খাওয়ানোর প্ল্যানটা ছিল মিনুর।
Ñ ভাগ্যিস চাচীজানকে বলেছিলে, নইলে তো এমন একটি সুস্বাদু খাবার থেকে বঞ্চিত হতাম।
Ñ তোমরা কি শুধু কথাই বলবে নাকি খাওয়া শেষ করবে? আরো তো কত আইটেম পড়ে রইল, বললেন মিনুর বাবা।
নানা খোশগল্পের মধ্যে দিয়ে ওরা খাওয়া শেষ করল। এরপর মিষ্টান্ন ও চা পর্ব শেষ হল। এবার যাবার সময় ঘনিয়ে এল।
Ñ চল রে মারুফ! বেলা থাকতেই রওনা হই। কখন আবার ঝড়-বৃষ্টি উঠে আসে।
Ñ হ্যাঁ! চল, আমরা রওনা দেই।
হঠাৎ মিনু খেয়াল করল, রফিক যেন মারুফের কানে-কানে কী বলছে। একটু খেয়াল করতেই মিনু স্পষ্ট শুনতে পেলো, রফিক বলছে, কীরে! জামাই আদর ছেড়ে বুঝি যেতে ইচ্ছে করছে না।
Ñ এই ভাল হবে না কিন্তু।
Ñ সে তো বুঝতেই পারছি।
Ñ এই চুপ চুপ। চল যাই।
Ñ একই! তোমরা কি এখনই রওনা হচ্ছো, বললেন মিনুর বাবা?
Ñ জ্বি চাচাজান। কখন আবার ঝড়-বৃষ্টি শুরু হয়, তার ঠিক নেই।
Ñ এটা ঠিক বলেছ। যদি আজ যাওয়ার প্ল্যান থাকে, তাহলে তাড়াতাড়ি রওনা হওয়া উচিত। তা তোমাদের পরবর্তী মিশনটা কি?
Ñ এখন রফিককে নিয়ে আমাদের বাড়ি যাব। ২/৩ দিন থেকে তারপর ঢাকায় হলে ফিরে যাব।
Ñ আবার সময় পেলে এস, বলল মিনুর বাবা।
Ñ আমাদের জন্য দোয়া করবেন চাচা। আমাদের গ্রামে একবার বেড়াতে আসেন, চাচা।
Ñ সবেত চেনাজানা হল, দেখি যাওয়া যায় কিনা।
চাচী আমাদের জন্য দোয়া করবেন। বলে সালামের উদ্দেশ্যে নিচু হচ্ছিল মারুফ। মিনুর মা দ্রুত সরে গিয়ে বললেন ছি! ছি! পায় হাত দিও না। তোমরা আবার এসো বাবা। মাত্র একবেলা থাকলে, কী খেলে না খেলে। শীতের সময় এসো। গ্রামে বেড়ানোর মজা শীতে। আবার আসবো চাচী ফাইনাল পরীক্ষার পর। তখন অনেক বেশি সময় পাওয়া যাবে। বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেড়িয়ে যেতে যেতে মারুফ মিনুর খুব কাছে গিয়ে চাঁপা গলায় বলল, এরপর আরো কোন সংশয় আছে? তাড়াতাড়ি ঢাকায় ফিরবে, কথাগুলো বলে ঝড়ের বেগে হাটতে শুরু করল মারুফ। মুচ্কি মুচ্কি হাসছিল রফিক। ভয়ে মিনুর গলা শুকিয়ে যাচ্ছে, কথাগুলো কেউ শুনতে পেলো কিনা? মিনু হাত নেড়ে বিদায় দিয়ে মায়ের সাথে বাড়ির ভিতরে চলে এল।

ঘটঢ়ধহ-৫৯র-০৯রে ঢুকে মিনুর মা টকুটাক্ কাজের ফাঁকে একটু একটু হাসছিল সেটা মিনুর নজর এড়ায়নি। মিনু বুঝতে পারছিল তার মা কিছু একটা বলার প্রস্তুতি নিচ্ছে। পানের বাটাটা সামনে নিয়ে পান সাজাতে সাজাতে বলেই ফেললেন-
Ñ ছেলেগুলো বেশ ভাল। কোন প্যাঁচ গোঁচ নেই তাই না? বললেন মিনুর মা।
Ñ আপনি একদিনেই ওদের সম্পর্কে এত ভাল মন্তব্য করলেন। বেড়াতে এসে খারাপ কী করবে?
Ñ করে না? অনেকেই করে। যারা মন্দ, তাড়া এক বেলাতেও মন্দ কাজ করে ফেলে। আমাদের তো কিছুটা বয়স হয়েছে। মানুষের সাথে দুটো কথা বললেই বুঝতে পারি, কে কেমন।
Ñ না, সেদিক থেকে ওরা ভাল আছে। তাছাড়া লেখাপড়ার একটা দামতো আছেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের তো মিনিমাম ভদ্রতা জ্ঞান থাকাতেই হয়। তাছাড়া সহপাটির বাসায় এসেছে, সে বোধটা তো থাকবেই।
Ñ তোমার সাথে আরো ছেলে পড়ে না?
Ñ হ্যাঁ মা! আরো কত ছেলেরা পড়ে। মিনু তার মায়ের কথার মানেটা একটু একটু করে বুঝে নিচ্ছিল। মনে মনে হেসে নিজেই বলতে শুরু করল, ‘মা আপনি যে ব্যাপার নিয়ে ভাবছেন। আমিও তো একই বিষয়েই ভাবছি।’
সেবার ছুটি শেষে হলে ফিরে আসার পর মারুফের সাথে একটি বোঝাপড়া হয়ে যায়। ধীরে ধীরে সম্পর্কটাও পাকা হয়। ঘর বাধার স্বপ্নে বিভোর দু’টি মানবমানবী। তখন তো আর মোবাইল ছিল না। কত লুকুচুরি করে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে হত। আত্মীয়-স্বজন, বদ্ধু-বান্ধবদের চোখ আড়াল করে প্রেমের খেলা চলত।
মিনুর স্পষ্ট মনে আছে, কী অদম্য প্রেম ছিল তাদের মধ্যে। সে সময়ে মিনু-মারুফ যেন সেরা জুটি। নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে ওরা দুজনেই কৃতিত্বের সাথে পাস করে। খুব সহসা ওরা চাকরিও পেয়ে যায়। এবার ওদের ঘর বাধার পালা। পরিবারের শত বাধা উপেক্ষা করে মারুফ মিনুকে সঙ্গী করে নেয়। মিনুও তার ভালবাসার ডালি পূর্ণ করে নিয়ে আসে মারুফের সংসারে। কী! আনন্দই না ছিল তখন।
আরো একটি মনে পড়লে মিনুর খুব হাসি পায়। ওদের বিয়ের তিনচার বছর পরের কথা। চাকুরির কারণে ব্যস্ত থাকায় ঈদ-পার্বণ ছাড়া বাড়ি যাওয়া হয় না। সেবার ওরা ঠিক করল কাজের মেয়েকেও ছুটি দিবে, ওরাও গ্রামের বাড়িতে ঈদ করবে। সরকারি ছুটি কম থাকায় ওরা সিদ্ধান্ত নিল, যার যার মা-বাবার সাথে সে সে ঈদ করবে। শুরু হয়ে গেল ঈদের প্রস্ততি। দু’জনেরই শ্বশুর বাড়ির জন্য কেনাকাটা চলল। মারুফ কেনাকাটায় অভ্যস্ত কম বলে এ কাজটি বরাবর মিনুকেই করতে হয়। সব কেনাকাটা শেষে, মিনু বায়না ধরল,
-এবার আমার ঈদের শাড়িটা কিন্তু তোমাকেই কিনে দিতে হবে।
Ñ আমাকেই কিনতে হবে কেন?
Ñ কারণ বাড়ির লোকজন এসে দেখতে চাইবে, ঈদে জামাই কোন শাড়িটা দিয়েছে। তখন আমি কী বলব?
Ñ তুমি তো ভাল করেই জানো, এসব কেনাকাটার মধ্যে আমি নেই। লক্ষ্মীটি প্লিজ! তুমি কিনে আন না। শ্বশুর বাড়ির লোকদের বলবে, ওটা আমি কিনেছি।
Ñ সেটা বললে আমি শুন্ছি না। আমারও তো ইচ্ছে করে, তোমার দেয়া শাড়ি পড়তে।
Ñ হু! করে! তবে কথা হল, তোমার স্বামী গো বেচারি মানুষ। তাকে দিয়ে এ কঠিন কাজটি কি না করালেই নয়?
Ñ এবার আমি এসব কোনকিছু শুনব না। তুমি যদি শাড়ি কিনে না দাও, তাহলে আমি বাড়িই যাব না।
লে ঠ্যালা সামলা। এবারে মারুফ পড়ে গেল খুব বিপদে। সেও চিন্তা করল, তাইতো প্রায় চার বছর হল ওদের বিয়ে হয়েছে, এ পর্যন্ত মিনুর জন্য তেমন ঘটা করে কিছুই কেনা হয়নি। মিনুও কোনদিন কিছু চায়নি। তাছাড়া টানাটানির সংসার। দু’জনের বেতন দিয়ে কোনরকম চলে যাচ্ছিল। ঈদ এলে বোনাসের কিছু বাড়তি টাকাইতো সম্বল। মারুফ মনে মনে সিদ্ধান্ত নিল, মিনুর জন্য একটা শাড়ি সে কিনবে। ভাল-মন্দ সে যাই হোক। দু’দিন পড়ে মিনুর কাছ থেকেই মারুফ শুনে নিল, কোথায় কোথায় ভাল শাড়ি পাওয়া যায়, কোথায় ফিক্সড প্রাইজের দোকান ইত্যাদি। মিনু সুন্দর করে সব বুঝিয়ে দিল মারুফকে।
Ñ বলছিলাম কি, তুমি সাথে গেলে ভাল হত না? মানে পছন্দের ব্যাপার তো আছে?
Ñ আবার কথা বলে? তুমি যা কিনবে, আমি তাই পড়বো। যাও তো দেখি!
এরপর আরো দু’দিন কেটে গেল। বাড়ি যাওয়ার আর মাত্র একদিন বাকি। শাড়ি আর আসে না। মিনুও গো ধরে বসেছে, মারুফকে এবার শাড়ি কিনতেই হবে। ঠিক যাওয়ার আগের দিন, অনেক রাত হল মারুফ বাড়ি ফিরছে না। মিনুর সব গোছগাছ হয়ে গিয়েছে। রাত পোহালেই বাসে ওঠা। উহ! কী আনন্দ লাগছে মিনুর। তখন তো মোবাইল ছিল না যে, মুহুর্তের মধ্যে জানা যাবে মারুফ কোথায় আছে। অনেক রাতে মারুফ ফিরল। কিন্তু শাড়ির কোন প্যাকেট হাতে না দেখে খুব মন খারাপ করে মিনু। অভিমানে মারুফকে শাড়ির বিষয়ে কোন কিছু জিজ্ঞেস না করেই ঘুমাতে যায় মিনু। মারুফও ভীষণ খুশি হল। সকালে উঠে দারুণ একটি সারপ্রাইস্ দেয়া যাবে মিনুকে। এদিকে ঘটনা অন্যরকম হয়ে গেল। মিনু সকালে তার সেন্ডেল খুঁজতে খাটের নিচে উকি দিতেই একটি প্যাকেট নজরে পড়ে। প্যাকেটটি টেনে সামনে আনতেই দেখতে পেল তার বহু প্রতিক্ষিত শাড়ি। দেখে খুবই খুশি হল। কেমন শাড়ি কিনল দেখার জন্য মন আইটাই করছিল। কিন্তু মারুফ জেগে যাওয়ার ভয়ে প্যাকেটটি জায়গামত রেখে উঠে এল মিনু।
সকালে নাস্তার পর্ব শেষ করে মারুফ একটি স্কুটার ডেকে মিনুর জিনিসপত্র তুলে দিয়ে মিনুকে বিদায় দিল। স্কুটার ছেড়ে দিচ্ছে মারুফ তো কেনো প্যাকেট দিচ্ছে না। মিনু মনে মনে ভাবছে মারুফ কি তাহলে ভুলে গেল? এ অবস্থায় মিনু কিছু বলতেও পারছে না। মিনুর স্কুটার বড় রাস্তা ধরে সাঁই করে চলে গেল। ঘরে ফেরার পর মারুফের মনে হয়েছে, হায় আল্লাহ্, তার সারপ্রাইস তো খাটের নিচেই রয়ে গেল। এখন কী করা। সাত-পাঁচ আর না ভেবে আর একটি স্কুটার নিয়ে ছুটল বাসস্ট্যান্ডের দিকে। ঈদের আগের দিন বলে রাস্তা-ঘাটে বেশি জ্যাম না থাকায় মারুফ দ্রুতই বাসের কাছে পৌঁছে যায়। মিনুর বাস কোনটি হতে পারে তা মারুফের জানা ছিল। অনেক দূর থেকেই জানালার পাশে মিনুকে দেখতে পেয়েছিল মারুফ। যেন হাফ্ ছেড়ে বাচলো মারুফ। সৃষ্টিকর্তাকে শতকোটি ধন্যবাদ জানালো মারুফ। পায়ে পায়ে মিনুর খুব কাছে গিয়ে বলল,
Ñ ঠিক-ঠাক মত যায়গা পেয়েছ তো?
Ñ আরে! তুমি?
Ñ তোমাকে বিদায় জানাতে স্টেশনে চলে এলাম। তোমার বাড়ি যাওয়ার খুশি মুখটা আর একবার দেখার জন্য।
Ñ এ! কত পিরিত। আগের বাসটা মিস্ করেছি বলে, এখনো আছি।
Ñ ভাগ্যিস বাস মিস্ করেছিলে, নইলে।
Ñ নইলে কী?
Ñ নইলে আমার মিনুকে যে সারপ্রাইস দেয়া হত না।
Ñ তোমার সারপ্রাইসটা কিন্তু আমি আগেই দেখে ফেলেছি।
Ñ কী করে?
Ñ সকালে সেন্ডেল খুঁজতে গিয়ে খাটের নিচে প্যাকেটি দেখেছিলাম।
Ñ তুমিও তো কম যাও না। বাসায় মনে করলে কি এতা কষ্ট করে আমাকে দৌড়াতে হত?
Ñ রাতে যদি আমাকে শাড়িটি দেখাতে, তাহলে সারারাত মন খারাপ করে থাকতাম না। অবশ্য এত আমার বেশি লাভ হল।
Ñ কেমন?
Ñ এমন একটি সুন্দর মূহুর্তটা আমার জীবনে আর আসত কিনা?
Ñ সবসময় তোমারই জিত হয়। আমি আর কখনো জিত্তে পারি না।
মারুফের এমন অসহায় উক্তিতে মিনুর ভীষণ মায়া হয়। তাড়াতাড়ি মারুফের মন ভাল করার জন্য বলল, কে বলল তোমার জিত হয়নি? এই যে, শেষ পর্যন্ত তো শাড়িটা আমাকে দিতে পারলে, এটাইতো তোমার সাকসেস্। যার শেষ ভাল, তার সব ভাল। খুশিতে মারুফের মুখটা চক্ চক্ করে উঠল।
Ñ হাত বাড়িয়ে শাড়িটা মিনুর হাতে দিয়ে বলল, কেমন কিনেছি জানি না। তবে ঈদের দিন কিন্তু শাড়িটা অবশ্যই পড়বে। আমার চোখের দিকে তাকিয়ে বল।
Ñ খুশিতে মিনুর চেখে পানি এসে গেল। ছলছল চোখে মারুফের হাতের উপর হাত রেখে মিনু বলল, অবশ্যই পড়ব। সেদিন যতক্ষণ বাস ছাড়েনি, ততক্ষণ মারুফ মিনুর পাশেই ছিল। বাস ছাড়ার পর যতদূর মিনুকে দেখা গেল ততদূর পর্যন্ত হাত নেড়ে নেড়ে বিদায় জানায়।
সেদিনের মারুফ আর আজকের মারুফের মধ্যে বিস্তর ব্যবধান। কোথায় গেল সেই সেরা জুটির সেরা পুরুষ। কোথায় হারিয়ে গেল সেই সুন্দর দিনগুলি। মিনু আর ভাবতে পারে না। বুক ভরে একটি দীর্ঘ নিশ্বাাস নেয়। চোখের পানি আর বাধ মানে না। দু’গাল বেয়ে থুতনির নিচে এস টপ টপ করে গায়ে পড়ে। জানালায় দাঁড়িয়ে বাইরের বিচিত্র দৃশ্যের মাঝে নিজের কষ্টটাকে লাঘব করার চেষ্টা করল।

এরকমই এক ছুটির দিনে বিকেলে কাজের লোকসহ বাসার সবাই ঘুমাচ্ছে। মারুফও গভীর ঘুমে। মিনুর দুপুরে ঘামানোর অভ্যেস নেই। অনেকক্ষণ মারুফের পাশে বসেছিল। এরকম নির্বিকার মারুফের দিকে আর তাকাতে পারছিল না মিনু। কীভাবে এ মানুষটার সাথে সারাজীবন কাটাবে? উঠে এসে পেপারটা নিয়ে উল্টিয়ে-পাল্টিয়ে দেখছিল। তাও, ভাল লাগল না। মেয়েরাও ঘুমাচ্ছে। বাসাটা কেমন খা-খা করছে। মিনুর ভিতরটাও কেমন যেন মোচঁড় দিয়ে কান্না পাচ্ছিল। দু’চোখ ভরে পানি চলে এল।
Ñ কী করছো! মারুফের কথায় সম্বিৎ ফিরে পায় মিনু। না কিছু না! এমনি বসে ছিলাম বলে চোখের পানি আড়াল করে ঘুরে দাড়ায় মিনু। চা বানাও, চা খাব। মিনু কোন উচ্চ-বাচ্চ্য না করে নিরবে রান্না ঘরে গেল। চায়ের পানি উনুনে দিতেই আরো বেশি কান্না চেপে বসল। মারুফ কি সত্যি সত্যি কিছু বুঝতে পারছে না। নাকি এড়িয়ে চলার ভান করছে। একবারের জন্যও কি জানতে চাইবে না, ‘কেন আমি মন খারাপ করলাম, কেন আমার চোখে পানি। আমার কি কোন মান-অভিমান থাকতে নেই? আমার কি কোন চাওয়া-পাওয়া নেই? ছুটির দিনটাতেও কি আমার সাথে কোন কথা নেই?
থম থমে মুখ নিয়ে দু’কাপ চা এনে টেবিলে রাখলো মিনু। এ সময় কাজের মেয়েরা একটু রেস্ট নেয়। মন ভাল নেই বলে মিনু ওদেরকে আর ডাকাডাকি করল না। তাছাড়া এরকম একটি বিষণœ পরিবেশ কাজের মেয়েরা দেখুক এটা মিনু চায় না। তাই নিজেই চা করে এনেছে। চায়ের কাপটি মারুফের দিকে এগিয়ে দিয়ে মিনু বলল-
Ñ চায়ের সাথে কি আরো কিছু দেব?
Ñ না, কিছু লাগবে না। আজকাল চা খেতে ভাল লাগে না।
Ñ বাসার চা! মারুফ হঠাৎ যেন একটি ধাক্কা খেল। এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না মারুফ।
Ñ নিজেকে সামলিয়ে নিয়ে বললÑ না, তা না। কেন যেন কোন কিছুতে মন কনসেন্টট্রেট করতে পারছি না।
Ñ মারুফের এহেন উক্তিতে মিনুর বিরক্তিটা আরো বেড়ে গেল। ক্ষোব চেপে রেখেই বললÑ ‘মনের আর দোষ কী, মরীচিকার পিছনে ছুটলে মনের স্থিতি হবে কী করে?
Ñ মরীচিকার পিছনে ছুটছি তোমাকে বলল কে?
Ñ সব কিছুই কি বলে দিতে হয়, অবস্থার প্রেক্ষিতে অনেক কিছুই বুঝা যায়।
Ñ বেশি বোঝা ভাল নয়।
Ñ একেবারে না বোঝাটাও ভাল না। যাক্ সে কথা। এত আগেই কোথায় বেরুচ্ছ? ‘আজ তো মেয়েদেরকে নিয়ে আমাদের বেরুবার কথা ছিল। ফেরার পথে কোথাও খেয়ে আসব, এ রকমই প্ল্যান তো করলে সেদিন। ওরা তো সেই খুশিতেই কে কোন পোশাক পড়ে যাবে, কী কিনবে তাই নিয়ে ওদের মধ্যে দিনভর প্রতিযোগিতা চলছে। হঠাৎ প্ল্যান পরিবর্তনের কারণ?’ মারুফের মুখ দেখে মনে হচ্ছে সে খুব চিন্তায় পড়ে গেল। সে যে বেমালুম ভুলে গিয়েছে, তাও মনে হল না। তবে কেন এমন বাহানা করছে মারুফ। মিনু খুব গভীর দৃষ্টি নিয়ে মারুফকে খেয়াল করছিল। মারুফ বার বার আর চোখে সেল ফোনের দিকে দৃষ্টি নিবন্ধন করছে। মিনুরও চোখ পড়ল সেদিকে।
Ñ মারুফ কোন কথা বলে না। মনে হচ্ছে, কারোর ফোনের অপেক্ষা করছ?
Ñ কী হল, কিছু বলছ না যে?
Ñ কেমন যেন একটি বিরক্ত আর অসন্তুষ্টপূর্ণ দৃষ্টি নিয়ে মারুফ মিনুর দিকে বারবার তাকাচ্ছে।
Ñ মারুফের এমন ভাব দেখে মিনুর রাগ আরো চরমে উঠে গেল।
Ñ কী হল, কোন জবাব দিচ্ছ না কেন? এবারও মারুফ নির্বিকার।
এরই মধ্যে সেল ফোনে আলো জ্বলে উঠল সাউন্ড মিউট থাকায় কোন শব্দ হল না। সম্ভবত তার অধীর আগ্রহের খবরটি এল। ফোন নিয়ে মারুফ ঘরে চলে গেল। বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছে মিনু, মারুফ প্রায়সময়ই ফোনের সাউন্ড মিউট করে রাখে। এটা আগে কখনো করেনি। কিছুক্ষণ পর মারুফ এসে বললÑ ‘আজ আর মেয়েদের নিয়ে বাইরে যাওয়া হচ্ছে না। আমার জরুরি কাজ পড়েছে। অন্য একদিন যাব।’
Ñ জরুরি কাজ, নাকি স্পেসাল কারোর আমন্ত্রণ?
Ñ সেটা হলেই বা ক্ষতি কি?
মারুফ আর কোন কথা না বাড়িয়ে মিনুর দিকে তীক্ষè দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বেড়িয়ে গেল। মিনুর আর চা খেতে ইচ্ছে করল না। বিষণœ মন নিয়ে মিনু ঘরে চলে গেল। মিনু বেশ ভাল করে বুঝতে পারছে, মারুফ কিছু একটা লুকাচ্ছে। মারুফের চলাফেরা, কথাবার্তা সবই কেমন যেন বদলে যাচ্ছে। মারুফের মধ্যে নেই কোন আবেগ, নেই উৎকণ্ঠা, নেই পরিবারের প্রতি আগের সেই একাগ্রতা। একটু একটু করে পরিবারের আনন্দগুলো থেকে দূরে সরে যাচ্ছে। সবার সাথে একটি ছাড়া-ছাড়া ভাব। মারুফের কথার ভাব-ভঙ্গি, ইঙ্গিত আর ব্যবহারে বুঝিয়ে দেয় আর্থিক স্বচ্ছলতা চাইলে এগুলো মেনে নিতে হবে। ঘরে বসে সময় নষ্ট করা চলে না। সে যা কিছু করছে তা এ সংসারের ভালর জন্যই করছে।
পাশের ঘরে মেয়েদের কলরব শোনা যাচ্ছে। কেনাকাটার পর বাইরে খাওয়া এ যেন এক পরম পাওয়া।
আনন্দে ওরা উচ্ছ্বল। এখন কিভাবে মেয়েদের বলবে যে, ওদের যাওয়া হচ্ছে না। কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে মিনুর। এমন সময় বড় মেয়ে মিম দৌড়ে এসে বললÑ মা দেখত এ জামার সাথে এ ওড়নাটা কি খারাপ দেখাচ্ছে। না, মা। চলবে। দৌড়ে যেতেই মাকে খেয়াল করল মিম, মায়ের মুখটা কেমন যেন মলিন দেখাচ্ছে।
Ñ কাছে এসে বলল, মা কী হয়েছে?
Ñ না মা কিছু হয়নি।
Ñ তাহলে তোমার চোখে পানি কেন?
Ñ ও কিছু না। তোরা রেডি হয়ে নে। আমিও এখন রেডি হব।
Ñ বাবা কোথায, দেখছি না যে?
Ñ তোর বাবার হঠাৎ কাজ পড়ে গিয়েছে। বেড়িয়ে গেল। আমাদেরকেই যেতে বলল। কেনাকাটা করে খেয়ে নিতে বলেছে। তার নাকি ফিরতে রাত হবে। এমন যে হবে, তা আগে থেকেই কিছুটা শঙ্কায় ছিলাম। বেশি সুখ তো আবার আমাদের কপালে সয় না।
Ñ যাক্ মন খারাপ করে না মা!। তাহলে আর দোকানে না গিয়ে, চল চাচীর বাসায় যাই। অনেকদিন তো যাওয়া হয় না। বাইরে যদি খেতেই হয়, অন্য কোনদিন বাŸার সাথে গিয়ে সবাই মিলে খাব।
Ñ হ্যাঁরে মিম! অনুকে সামলাতে পারবি তো? জেদ করবে নাতো?
Ñ মা, এ নিয়ে তুমি চিন্তা কর না। আমি দেখছি।
মিম ওদের বড় মেয়ে। লেখাপড়ায় ভাল। আচারÑআচরণেও নম্র-ভদ্র ও দায়িত্বশীল। পড়াশুনার পাশাপাশি সেলাই, রান্না, ছোট বোনকে পড়ানসহ সংসারের খুটিনাটি অনেক কিছু করে। মেয়েটা খুব লক্ষ্মী। বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ছোটটা কলেজে পা দিয়েছে। মিনু মেয়েদের দিকে তাকিয়ে দেখে কত বড় হয়ে গিয়েছে তার মেয়েরা। ওরা এখন ওদের মাকে সামলাতে পারে।
ওদেরকে দেখে দেখে মনে পড়ে অনেক কথা। সেই পুরানো একতলা বাসা, যেখানে দুটো মেয়েরই জš§। বড় মেয়েটির জšে§র পর ওরা খুব খুশিই ছিল। যদিও মিনুর মনে একটি সুপ্ত বাসনা কাজ করতো প্রথমটি ছেলে হলে দ্বিতীয়বারের জন্য আর রিস্ক থাকে না। চাকুরি করায় বেশি সন্তান মানুষ করা সম্ভব নয়। তবে মিনুর বরাবরই চার সন্তান পছন্দ। দুটো ছেলে, দুটো মেয়ে। জোড়া-জোড়া না থাকলে বড় হলে কথা বলার সঙ্গীসাথী পাবে কোথায়?
মেয়ে সন্তান মিনুর পছন্দ থাকলেও দ্বিতীয়বার মেয়ে হওয়াতে মিনুই একটু মন খারাপ করল। কারণ এতদিনের অভিজ্ঞতায় এটাই বুঝেছে, এ সমাজে ছেলে না হলে ঐ গৃহবধুর মূল্য কমে যায় অনেকখানি। সারাক্ষণ সবাই যেন করুণার দৃষ্টিতে দেখে। আহা! ছেলে নেই। তাহলে ভবিষ্যতে কে খাওয়াবে, কে পড়াবে? এখনো এ সমাজের লোকেরা ছেলে সন্তান না হওয়ার জন্য বউদেরকেই দায়ি করে।
বিজ্ঞান যতই প্রমাণ করুক সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্রোমোজোমটি বাবার থেকে আসে। দায়ি যদি করতে হয়, তাহলে বাবাকেই করতে হবে। কিন্তু কে শুনে কার কথা। মুখে বলুক আর না বলুক ছেলে না হলে স্বামীরাও মনে মনে বউদের উপর নাখোশ থাকে।
মারুফ শিক্ষিত ছেলে জ্ঞান বিজ্ঞানের জগতে তার অবাধ বিচরণ। কন্যা সন্তান জš§ দেয়ার ইতিবৃত্ত তার জানা। তাই সরাসরি মিনুকে দোষারোপ না করলেও ছেলে নেই বলে মাঝে মাঝে বেশ হতাশ হয়।
বড়টির জšে§র পরপরই নাম রাখার যে, কত জল্পনাকল্পনা। প্রথম অক্ষর কী দিয়ে শুরু হবে। অনেক অক্ষর বাছাবাছির পর মারুফ হঠাৎ বলে উঠল-
Ñ আমার মেয়ের নামে আমার নামের প্রথম অক্ষর ‘ম’ দিয়েই শুরু হবে, ব্যাস।
Ñ মিনু খিল্ খিল্ করে হেসে দিল।
Ñ হাসছ কেন?
Ñ হাসব না কেন? ম দিয়ে তো আমার নামও শুরু।
Ñ ঠিক আছে প্রথম অক্ষর ‘ম’ হলে আমাদের দুজনের নামের প্রতিনিধিত্ব হবে।
শুরু হয়ে গেল ‘ম’ দিয়ে নাম খোঁজা। তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না। কমান্ড দিলেই অর্থ, উৎস ও গুণাগুণসহ চলে আসে শতশত নাম। তাই নামের যত ধরনের বই আছে, সব কেনা হল। প্রতিদিন সন্ধ্যার পর মিনু বসে পড়ে নাম নির্ধারণের নেশায়। অবশেষে ঠিক হলÑ মিনু-মারুফের মেয়ের নাম হবে ‘মিম’। তখন মিম নামটি বেশ নতুন ছিল, শুনতেও খুব লাগত।
বাবার-মায়ের সম্পর্কের মধ্যে যে টানাপোড়ন চলছে তা মিম আজকাল সামান্য কিছু হলেও আঁচ করতে পারছে। হাজার হলেও তো মেয়ে। তাই মায়ের ব্যথা ভরা মুখ দেখে খুব সহজেই আন্দাজ করতে পারে। ছোট মেয়ে অনন্যা। হাসি খুশি, চটপটে। সবাইকে যেন তাড়িয়ে বেড়ায়। সদ্য কলেজে ঢুকেছে। তাই সব সময় একটু বড় বড় ভাব দেখায়। দু’বোনের যেমন লাগালাগি, আবার মিলও বটে। মিম বড় বলে, ওকেই সব সময় হার স্বীকার করে নিতে হয়। কোথাও কোন পছন্দসই কিছু দেখলে মিমই প্রথমে তার মাকে বলবে, এটা অনন্যাকে কিনে দিও। খুব মানাবে ওকে বা এটা অনন্যা পছন্দ করে। আর মেয়েটাও হয়েছে, ও ঠিক বুঝে ফেলেছে, তার আপুকে হাত করতে পারলেই মাও হাত হয়ে যাবে। তাইতো যত আবদার ওর আপুর কাছে।
Ñ তুই কিন্তু ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলছিস। পরে কিন্তু তোকেই ঠেলা সামলাতে হবে।
Ñ মা, তুমি কিছু ভেব না। ও আমার লক্ষ্মী বোন। ওকে রাগ করলেই ক্ষেপে যায়। বুঝিয়ে বললেই শান্ত থাকে।
কী জানি, আজকাল সেও হয়তো মায়ের বিষণœতা বুঝতে শুরু করছে। তাই মায়ের কাছে বেশি ভিড়ে না।
খুব বেশি মন খারাপ হলে, পুরানো দিনের এ্যালবাম বের করে নেড়েচেড়ে দেখে মিনু। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়গুলোর ছবি মিনুর মনটাকে বেশি নাড়া দেয়। মনে করিয়ে দেয় সেসব দিনের কথা।
একবার মারুফ আর ওদের কয়েকজন বন্ধু মিলে প্রোগ্রাম করেছে, তারা বিকেলে ঘুরবে আর ছবি তুলবে। বন্ধুরা মিলে চাঁদা দিয়ে একটি ক্যামেরা কিনেছে, সেটার উদ্বোধন হবে আজ। মিনু তার আরও দু’জন মেয়ে বন্ধু মিলে সবাই ছুটলো ঘুরতে আর ছবি তুলতে। সে কী আনন্দ, কী তারুণ্য। কত পোজ, আর কত ঢঙে যে ওদের ছবি তোলা হল, তার হিসাব ছিল না। সেসব ছবির অনেকগুলোই এখনো মিনু তার এলবামে যতœ করে রেখেছে। মিনুর স্পষ্ট মনে পড়ছে, ছবি তোলার সময় এক ফাঁকে মারুফ এসে ওড়নাটা মিনুর মাথায় দিয়ে চিৎকার দিল, তোল-তোল। অমনি ক্যামেরা ক্লিক করল। মিনু বুঝে উঠার আগেই ছবি উঠে গেল।
Ñ লাফ দিয়ে উঠে মিনু বলল, কী করলে এটা?
Ñ কী আবার করলাম। বউ সাজলে তোমাকে কেমন দেখাবে তার একটা মহড়া দিলাম।
Ñ এরকম করলে কিন্তু আমি আর এখানে থাকব না।
Ñ মারুফ একটু কাছে এসে বললÑ সবে তো শুরু।

ছোটবেলা থেকেই মিনুর পুরুষদের প্রতি একটি নেতিবাচক ধারণা কাজ করত। শাশ্বত বাঙালি সমাজের নারী-পুরুষ বা স্বামী-স্ত্রী’র অধিকার এবং সম্মানের বৈষম্যগুলো মিনুকে খুব পীড়া দেয়। গ্রামেগঞ্জে, শহরে কোথায় না আছে? তাইতো পুরুষদের বিশ্বাস করতে ভয় হয়। তারপরও সমাজের কী নিয়ম! সব জেনেশুনেও একটি মেয়েকে একজন পুরুষের গলায় মালা দিয়ে আজীবন সংসার করতে হয। স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহকে মিনু ভীষণ ভয় পায় এবং খুব ঘৃণা করে। সমাজের এ অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো মিনুকে তাড়িয়ে বেড়ায়। বড়লোকেরা অর্থের জোড়ে সবকিছু থেকে পার পেয়ে যায়। গরীবরা এগুলো গায়ে মাখে না। মরণ হয় শুধু মধ্যবিত্তদের। মারুফের সাথে মেলামেশার সময়ই এ কথাগুলো মিনু অকপটেই বলে দিয়েছিল। মিনুর এমন সততার জন্য মিনুকে মারুফের আরো বেশি ভাল লাগত। তখন মিনুর সাথে মারুফও একমত পোষণ করে বলেছিল এ বিষয়গুলো তাকেও খুব নাড়া দেয়। সমাজের এর বিরূপ প্রতিক্রিয়া মারুফেরও অপছন্দ। যতটা সম্ভব সমযোতার মাধ্যমে সুন্দর জীবন-যাপন করাই মানুষের ধর্ম হওয়া উচিত। ‘মেয়েদের প্রাপ্য সম্মান পাওয়া এটা তাদের অধিকার। অন্তত আমি তাই মনে করি।’
সেদিন মারুফের মুখে এমন কথা শুনে মিনুও খুব খুশি হয়েছিল। এমন উচু মনের ছেলেদেরকেই মিনু পছন্দ করে। মিনুকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও আস্থাহীনতার আতঙ্ক থেকে ফিরিয়ে আনতে মারুফ সেদিন বলেছিলÑ
Ñ ‘তুমি সব পুরুষদেরকে এক পাল্ল­ায় মাপ কেন? একটু আলাদা করে ভাবতে চেষ্টা কর। মানুষে-মানুষে মতের পার্থক্য থাকতেই পারে। তাই বলে সব পুরুষকে ঢালাওভাবে খারাপ বলতে পার না।
মিনু ক্ষেপে গিয়ে বলেছিল, ‘সব পুরুষই এক। মেয়েদেরকে তারা শুধুমাত্র প্রয়োজনে কাছে টেনে নেয়। প্রয়োজন ফুরাইলেই তার আর কোন মর্যদা থাকে না। এমন কি প্রাপ্য সম্মানটুকুও দেখায় না। সেটা ঘরেই হোক আর বাইরেই হোক। এজন্যই তো আমি পারিবারিক/সামাজিক এসব ঝুট-ঝামেলার মধ্যেই জড়াব না। তাইতো আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি, ‘কোনদিন বিয়ে করব না’।
Ñ পুরুষদের প্রতি নেতিবাচক ধারণার কারণে আমাকে তুমি দূরে ঠেলে দিচ্ছ?
Ñ আমার খুব ভয় করে।
Ñ মারুফ সেদিন আর কোন কথা না বাড়িয়ে শুধু বলেছিল, তোমার এ ভুল ধারণা আমি ভেঙে দিব।
মিনু ভাবতেই পারছে নাÑ এতদিন পরে পুরানো কথাগুলো কেন বারবার সামনে এসে ভিড় করছে? খুব কান্না পায় মিনুর। দ্রুত বাথরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করে।
মিম ইদানিং রান্নার বই এবং রেসিপি দেখে দেখে মাঝে মধ্যে এটা সেটা বানায়। ভালই বানায়। মেয়ের রন্ধন শৈলীর নৈপুণ্যতা দেখে মারুফও খুব খুশি হত। মিনুকে বলত, ‘আমার মা-মনির রান্না-বান্নার প্রয়োজনীয় সব বাজার করে দিবে।
Ñ বাবা তুমিই বলো, নতুন কিছু বানাতে গেলে তো একটু আধটু জিনিসপত্র কিনতেই হয়। কিন্তু রান্নার জন্য কিছু চাইলে, মা তো কিনে দিতেই চায় না। ‘বলে খাজনার চয়ে বাজনা বেশি’। শুধু শুধু টাকার শ্রাদ্ধ, আর রান্নাঘর নষ্ট করা।
Ñ না, না, আমার মেয়েদেরকে এসব বলা চলবে না। আমার মামনিরা যা করবে, তাই ঠিক।
মারুফ আর চোখে মিনুকে দেখে, এখন থেকে তোমাদের মা আর বকবে না। যদি বকে, তাহলে, তোমরা প্রয়োজনীয় জিনিসের একটি লিস্ট লিখে আমাকে দিও। আমি সব কিনে আনব।
Ñ সত্যিই বাবা! তুমি কিনে আনবে?
Ñ হ্যাঁ আনব।
Ñ তাহলে কিন্তু বাবা সামনের ছুটির দিনে আইসক্রিম বানাব।
Ñ আইসক্রিম বানাতে পার তুমি?
Ñ হ্যাঁ পারব, আমি বই দেখে লিখে নিয়েছি।
Ñ ও কে ডান।
আজকাল আর এগুলোতেও মারুফের মন নেই। কোথায় মেয়েরা, আর কোথায় বা মেয়ের মা, এসব কোন কিছুর স্থান আর মারুফের হƒদয়ে নেই।
একদিন বিকেলে মিম প্রস্তাব দিল, বাবা আমি আজ নাস্তা বানাব। তুমি একটা ড্রিংস নিয়ে এস। আগে হলে মেয়ের এমন কথায় মারুফ লাফিয়ে উঠত। পারলে মেয়েদের সাথে রান্না ঘরেই চলে যেত। কিন্তু আজ আর তা করল না। ঠিক আছে, আনা যাবে বলে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল।
ইচ্ছে করেই মিনু মারুফের কাছে গেল না। দেখি মারুফ তাকে ডাকে কিনা? না! সেরকম কোন লক্ষণ না দেখে টিভি দেখার ছল করে দূরে সরে রইল মিনু। কোন কিছুতেই মিনু মন বসাতে পারছে না। বারবার মারুফের বিরূপ আচরণ মনের কষ্টটাই শুধু বাড়িয়ে দিচ্ছে। ঘর থেকে বেরিয়ে সবকিছু না বোঝার ভান করে মারুফ বলল-
Ñ তোমাদের নাস্তা রেডি নাকি?
Ñ জ্বি বাবা দিচ্ছি।
মিনু আশা করেছিল চাÑ নাস্তা খেতে যাওয়ার আগেই মারুফ ওকে খেয়াল করবে। ডেকে নিয়ে জানতে চাইবে কী হয়েছে তোমার? কেন তুমি এরকম দূরে দূরে থাকছ? কিন্তু ‘সে গুড়ে বালি’।
মারুফ নিজের মত করে খাচ্ছে। মারুফকে লক্ষ্য করছিল মিনু, কেমন যেন একটু আনমনা। ঠিক সেদিনের মত মোবাইলটা নাড়াচাড়া করছে। অধীর হয়ে কী যেন ভাবছে। এর একটু পরেই মোবাইলে আলো জ্বলে উঠল। মিউট করে রাখায় শব্দ হয়নি। মারুফ মোবাইলের দিকে তাকিয়ে আবার আর চোখে মিনুকে দেখছে মিনু সেটাও লক্ষ্য করছিল। মারুফ বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে কিন্তু রিসিভ করছে না। মিনু আঁচ করতে পারল এমন কারো ফোন হবে তার সামনে কথা বলা যাবে না। লাইটটা অফ হল। আবারো আলো জ্বলল, এবার ফোনটা তুলে নিয়ে মারুফ শুধু বলল, হ্যাঁ আসছি। ফোনটা এবার টেবিলে না রেখে মারুফ পকেটে ভরে ফেলল। মারুফের মধ্যে কেমন একটি অস্থিরতা ভাব দেখে মিনুই প্রশ্ন করল-
Ñ কী হয়েছে? কার ফোন?
Ñ না এমনি! আমার এক বন্ধু ফোন করেছিল, আমরা এক জায়গায় যাব, বলে মারুফ দ্রুত উঠে চলে গেল। কোন প্রোগ্রাম ছাড়া মারুফের এরকম দ্রুত বের হওয়া, কেমন যেন একটি অবিশ্বাসের ছোঁয়া এসে মনে ভিড় করল।
আগে ছুটির দিনগুলোতে নিয়মিত আত্মীয় স্বজনদের বাসায় দেখা করা বা বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া হত। ব্যস্ততার দোহাই দিয়ে এখন কোনটাই হয় না। না মিনুকে, না পরিবারকে সময় দেয়া। তাহলে মারুফের কিসের এত ব্যস্ততা? এ প্রশ্নগুলো আজকাল মিনুর মনের সন্দেহকে আরো প্রবল করে দেয়।
সেদিন অনেক রাত পর্যন্ত খাবার নিয়ে মারুফের জন্য অপেক্ষা করেছিল মিনু। কিন্তু রাত দেড়টায় ফিরে সটান গলায় মারুফ বলল, ‘আমি খেয়ে এসেছি’। মিনু যেন আকাশ থেকে পড়ল। বিস্মিত স্বরে বলল- ‘আমি এত কিছু রান্না করে তোমার জন্য অপোক্ষা করছি। আর তুমি কিনা বাইরে খেয়ে এলে?’ মারুফ কোন উত্তর দেয় না।
Ñ মিনু আবারো প্রশ্ন করে, কোথায় খেলে?
Ñ ঐ এক বন্ধু! জোড় করে ধরল।
Ñ তুমিতো কখনো এভাবে বিনা প্রোগ্রামে খেতে যাও না? তাছাড়া তোমার বন্ধুরা তো সাধারণত আমাকেসহ দাওয়াত করে।
Ñ বন্ধু ছাড়া আমাকে কি অন্য কেউ দাওয়াত করতে পারে না?
Ñ পারে! অবশ্যই পারে! যে কেউ তোমাকে দাওয়াত করতে পারে। সে কথা তো আমাকে ফোনে জানালেই হত। আমি এতক্ষণ না খেয়ে বসে থাকতাম না।
Ñ খাবার সময় হলে খেয়ে নিবে, না খেয়ে বসে থাকার কী আছে?
Ñ এতক্ষণ যা না কষ্ট হচ্ছিল, মারুফের এমন কথায় মিনুর কষ্ট আরো দ্বিগুণ বেড়ে গেল। নিজেকে খুব তুচ্ছ জ্ঞান হল।
Ñ এতদিন জানা ছিল না। আজ জানলাম। এখন থেকে খেয়ে নেব।
Ñ আমার মনে হয়, সেটাই ভাল। প্রত্যেকেরই একটি নিজস্ব ব্যক্তিসত্ত্বা থাকা দরকার। কথাগুলো বলে মারুফ
দ্রুত শুয়ে পড়ল।
মারুফ আরো জানিয়ে দিল, একজন পুরুষের নিজের মত করে করার কিছু স্বাধীনতা থাকা উচিত। সেটাতে অন্য কারো নাক গলানো, সে পছন্দ করে না। প্রত্যেকের একটি নিজস্ব জগৎ থাকতেই পারে। সেখানে তৃতীয় কারোর প্রবেশাধিকার থাকতে নেই এবং কি মিনুরও না। মিনু নিছকই আর দশটা মেয়ের মতই ঘরের বউ ছাড়া আর কিছু নয়, সেটাও তার কথার মধ্যে বুঝিয়ে দিল।
হতবাক হয়ে মারুফের দিকে তাকিয়ে রইল মিনু। এরকম কথা মারুফ বলতে পারল, ও কি এসব ভেবে বলছে? নাকি কোন ঘোরের মধ্যে বলছে? এ যে মিনুর কল্পনার বাইরে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে মিনুর। রাগে, দুঃখে মিনুর গলা চেপে আসছিল। সে রাতে মিনুর আর খাওয়া হয়নি। টেবিলে সব খাবার পরে রইল। রাগ করে বসার ঘরে সোফায় শুয়েছিল। সারারাত ঘুমাতে পারেনি। ভেবেছিল রাতে মারুফ ওকে ডেকে নিয়ে রাগ ভাঙাবে, মুখে তুলে খাইয়ে দিবে। এমন ব্যবহারের জন্য অনুতপ্ত হবে। কিন্তু না! তা আর হয়নি। মিনু একবার এসে দেখে গিয়েছে। মারুফ দিব্যি কোল বালিশ বুকে চেপে আরামে ঘুমাচ্ছে। এ দৃশ্য দেখে মিনুর ক্ষোভ বেড়ে আরো দ্বিগুণ গেল। নানা অশুভ চিন্তায় বিনিদ্র রজনী কেটেছিলো সেদিন। এভাবে আরও অনেক রাতই মিনুকে একা একা কাটাতে হয়েছে।
এরকম অনেক ঘটনা মাঝে মাঝে ঘটতেই থাকল। প্রথম প্রথম মিনু মারুফের ব্যস্ততাকেই প্রাধান্য দিয়েছিল। কিন্তু পরে দেখা গেল ওটা শুধু মারুফের চাকুরি বা পেশাগত ব্যস্ততাই ছিল না। আরো অনেক বিষয়ে মারুফ ব্যস্ত হয়ে পড়ল। মনোযোগী হল শুধু নিজের চাহিদার দিকে।
সকালে বিষণœ মন নিয়েই রোজকার মত কাজ সেরে নিচ্ছিল মিনু। মারুফের চলন-বলন দেখে বুঝাই যাচ্ছে না যে, গতরাতে এ রকম একটি ব্যবহার সে করেছে। প্রতিদিনের মত সাবলিলভাবে নিজের সমস্ত কাজ সেরে নাস্তা খেতে বসল মারুফ। একটু বিরক্ত সুরেই বলল-
Ñ তুমি খাবে না?
Ñ মিনুর রাগ আরো চরমে উঠে গেল। আমি খাব না! তুমি খাও। সারারাত একবারও তো খোঁজ নিলে না, মিনু কেন বিছানায় নেই?
মিনুর এমন অভিমানের কথার কোন তোয়াক্কাও করল না মারুফ। একবার জিজ্ঞেসও করল না, গতরাতে মিনু কেন খেল না, কেন ঘরে ঘুমাল না? কী বিষয় নিয়ে মিনু এমন ক্ষেপে আছে তা জানারও প্রয়োজন মনে করল না। চটপট নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যাওয়ার সময় শুধু বললÑ এসব আলতু-ফালতু বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে নিজের সংসারের দিকে মনযোগ দাও।
মারুফ কী বলছে এসব? আমার কথা তার কাছে আলতু-ফালতু বলে মনে হচ্ছে? এত অধপতন মারুফের? মিনু ঘরে গিয়ে অনেকক্ষণ কাঁদল। নিজেকে বড় দুখি মনে হল।
Ñ খালাম্মা আপনের নাস্তা রেডি। অফিসের ব্যাগও রেডি।
Ñ ঠিক আছে যা! এই শোন আমি নাস্তা খাব না। তোরা খেয়ে ফেলিস। মাথা কাত করে হ্যাঁ সূচক জবাব দিয়ে কাজের মেয়েটি বেড়িয়ে গেল।

অফিসে মিনুর একদম মন বসছে না। কোন কাজ করতেও ভাল লাগছে না। নিজের রুমে অনেকক্ষণ পায়চারি করে মিনু। নিজের মনে প্রশ্ন জাগে মিনুর, সত্যি সত্যিই কি মারুফ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? নইলে কেন এমন ব্যবহার করছে? কতদিন রাতে চোখে কাজল, কপালে টিপ, ঠোটে লিপিস্টিক দিয়ে মারুফেরে জন্য অপেক্ষা করেছে মিনু। মনে মনে ভেবেছে, মারুফ এসে দেখবে তার মিনুকে কেমন লাগছে। হয়তো সেই আগের মত সামনে বসিয়ে চেয়ে চেয়ে দেখবে তার ভালবাসাকে। বুকে টেনে নিয়ে আদরে আদরে বুকের তৃষ্ণা মিটিয়ে দিবে। না! সেরকম কোন রাত আর আসেনি এ ক’বছরে। উল্টো দেরি করে ঘরে ফেরার নানা অজুহাত দেখিয়ে এ্যাভয়েড করতো মিনুকে।
Ñ ম্যাডাম। মিনু ফিরে তাকায় পিয়নের দিকে। ১১টা ৩০ মিনিটে মিটিং আছে। সবাইকে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, আমি সময় মত যাব। মিনু ঘড়ির দিকে তাকায়। আর মাত্র ১৫ মিনিট বাকি। ধীরে ধীরে ওয়াস রুমে যায়। বেসিনের আয়নার দাঁড়িয়ে নিজের চেহারাটা ভাল করে দেখে মিনু। খুটিয়ে খুটিয়ে মনোযোগ দিয়ে নিজেকে দেখে। এ চেহারায় কি সত্যিই কোন আকর্ষণ নেই। কোন মায়া নেই, আবেদন নেই?
মিনু ভাল করে খেয়াল করল, এ ক’দিনে চোখের নিচে বেশ কালি পড়েছে। চুলগুলো যতেœর অভাবে উস্ক-খুস্ক দেখাচ্ছে। গত কয়েক দিন সময়মত না খাওয়ায় মুখটা খুব শুকনো লাগছে। মনের মধ্যে সব সময় কষ্ট চেপে রাখায় কপালে ভাঁজ পড়ে যাচ্ছে।
চোখে-মুখে পানি দিয়ে আয়নার দিকে ফিরে তাকাতেই নিজের মুখ আর দেখতে পেল না মিনু। মায়ের মুখটা ভেসে উঠল। বেদনাক্লিষ্ট ভরা সহজ সরল মায়ের মুখ। মা যেন বলছেÑ এত কষ্ট পাচ্ছ কেন মিনু? বিপদে ধর্য্য রাখা, সবুর করা সব তো তোমাকে শিখিয়েছিলাম। তুমি কি ভুলে গেলে সব কথা, ভুলে গেলে আমার জীবনের কথা?
না মা! আমি কিছুই ভুলিনি। আমার সব মনে আছে মা। কিন্তু আমি তো আপনার মত হতে পারিনি। আমি তো আপনার মত এত ধৈর্য্য ধরতে পারছি না। আমিতো পাগল হয়ে যাব মা!
Ñ তোমাকে যে ধৈর্য্য ধরতে হবে, তোমাকে তো পারতেই হবে, তুমি যে মেয়ে। তুমি যে সংসারের হাল। তুমি যে মা। এ মহা সত্যের বেড়াজাল থেকে তুমি তো বেরুতে পারবে না, যতক্ষণ তোমার জীবন আছে।
Ñ মা!
Ñ হ্যাঁ মা! একটা কথা মনে রেখো, সন্তান-সন্তুতি, পরিবার, সমাজ, মান-সম্মান, ঐতিহ্য সবকিছুর রক্ষার দায়িত্ব যে শুধু মেয়েদেরই হয়ে থাকে। আত্ম-মর্যাদা, অধিকার, স্বাধীনতা, উচ্ছ্বাস এ সব মেয়েদের থাকতে নেই।
Ñ মা! তাই বলে কি আমার চাওয়া-পাওয়া, ভাল-মন্দ কিছুই থাকবে না?
শোন মা! একটি মেয়ে জীবনভর কী করেছে, তার হিসাব খুব কমক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু সে কী করে নাই, তার হিসাবটা যে আগে দিতে হয়। মেয়েদের জীবন যে এরকমই। তাইতো শ্বাশত কাল ধরে মেয়েদের চোখে পানি যদিও বা শুকায়, অন্তরের কান্না কখনো শুকায় না।
Ñ আমি তো আপনার মত করে ভাবতে পারছি না, মা!
Ñ ভাবতে যে হবেই, তুমি যে সন্তানের মা। ওদের জন্য তোমাকে বাঁচতে হবে। আর এর জন্য তোমাকে অনেক কিছু মেনে নিয়ে সংসার ঠিক রাখতে হবে। এটাই মহাসত্য।
Ñ মা!Ñ মা! বলে চাপা কান্নায় ভেঙে পড়ে মিনু।
মায়ের কথাগুলো ভাবতে মিনুর মনে পড়ে অনেকদিন আগের একটি ঘটনা। তখন মিনু বেশ ছোট। পারিবারিক বিষয় নিয়ে মিনুর মা-বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিনুর বাবা ভীষণ ক্ষেপে গিয়ে মিনুর মাকে মারতে উদ্যত হয়। মিনুর আজও স্পষ্ট আছে, বাবার এমন ব্যবহারে তার মা খুব অপমানিত বোধ করেছিলেন। মিনু ভিতরে ভিতরে তার বাবার উপর ভীষণ চটে গেলেও কোন কিছু প্রকাশ করার বয়স এবং সাহস কোনটাই ছিল না সেদিন।
মিনুর মা সেদিন ঘর থেকে বিশেষ বের হয়নি। রাতের বেলায় মিনু তার ছোট ভাইবোনদেরকে সাথে নিয়ে মায়ের কাছে যায়।
Ñ মা আপনি খাবেন না?
Ñ না! তোমারা খেয়ে শুতে যাও। আমি পরে খাব।
Ñ আপনি না খেলে আমরাও খাব না।
Ñ তোমরা এরকম করলে আমার আরো বেশি কষ্ট হবে।
Ñ মার মুখে একথা শুনার পর মিনু আর কথা বাড়ায়নি।
ছোট ভাইবোনদের খাওয়া শেষ করে যখন নিজে খেতে বসল, তখন মিনুর গলা দিয়ে খাওয়া নামল না। না খেয়েই শুতে গেল। সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। মিনুর আর ঘুম আসছে না। বারবার মায়ের ব্যথা ভরা মুখটা মনে পড়ছে। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে মিনুর। রাতের খাবারের সময় বাবাও তেমন সাধাসাধি করলেন না। শুধু বললেন, তোর মা কি খেয়েছে?
Ñ না এখনো খায়নি।
Ñ তোর মাকে খেতে বল।
Ñ মা এখন খাবেন না। পরে খাবেন বলল।
Ñ ঠিক আছে, আমাকে খাবার দাও।
কোন দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই দিব্যি খেয়ে-দেয়ে নিশ্চিন্তে শুয়ে পড়লেন মিনুর বাবা। কারণ মিনুর বাবা ভাল করেই জানেন, সকাল অবধি সব ঠিকঠাক হয়ে যাবে। সেদিন মিনু আরো একবার বুঝে নিলো এ জগৎ সংসারে মেয়েদের কোন মূল্য কতটুকু।
মিনু মায়ের খুব কাছে গিয়ে মাথায় একটু একটু করে হাত বুলাতে বুলাতে বলল, মা! প্রায়ই খেয়াল করি আব্বা আপনার সাথে খারাপ ব্যবহার করে। কেন মা?
Ñ এ কেন’র কোন উত্তর হয় না।
Ñ আপনি ক’দিন নানা বাড়িতে থেকে আসেন না। দেখি আব্বা কেমন করে? ১০-১৫ দিন থাকলেই দেখবেন আব্বা সোজা হয়ে যাবে।
Ñ মিনুর মা একটি দীর্ঘ নিশ্বাস নিয়ে বললেন, তা যাওয়া যায় না।
Ñ কেন যাওয়া যায় না?
Ñ তোমাদের কে দেখবে? তাছাড়া তোমার বাবা যেতে দিবেন না। আমি না থাকলে সংসার চলবে কী করে?
Ñ আমরা তো বড় হয়েছি। ওদেরকে আমি দেখে রাখব।
Ñ তুমি এখনো অনেক ছোট। তাই, বুঝবে না এ সংসারের মায়াজালের খেলা।
Ñ আপনি গিয়েই দেখেন না? তাছাড়া একটু ঘুরে এলে তো মনটা ভাল লাগবে।
Ñ যাওয়া তো কোন ব্যাপার না। বিষয়টা তো অন্য জায়গায়।
Ñ কোথায়?
আমি যে মেয়ে, আমি যে মা, আমাকে যে রাগ করে কোথাও যেতে নেই। এভাবে গেলে মা নামের কলঙ্ক হবে। মায়েদের যে অনেক কিছু করা যায় না। আমি চলে গেলে তোমাদের কষ্টটাই শুধু বাড়বে। মানুষ আমার নামে নানা খারাপ কথা বলবে। একসময় আমার সাথে জড়িয়ে তোমাদেরকেও কথা শুনাবে। তোমাদেরকে ঘটনার ভুল ব্যাখ্যা দেয়া হবে। তখন তোমরাও আমাকে ভুল বুঝবে। আর যার ঘরে মেয়ে আছে তার পায়ে তো ডান্ডা বেড়ি। যা ভাঙা বড়ই কঠিন। মাগো! একটা কথা মনে রেখ, এ জগৎ সংসারে মেয়েদের শুধু দিতেই হয়। কোন কিছু চাইতে নেই। আর নেয়ার অধিকার খুব কমই থাকে। সমস্ত দুঃখ-কষ্ট, চাওয়া-পাওয়া যদি হজম করে নিতে পারো তাহলে, বাহ্বা পাবে। আর যদি কিছুর জন্য হাত বাড়াও, কোন না কোনভাবে ও হাত ফিরিয়ে দেয়ার শত কৌশল এ জগত সংসারে আছে।
Ñ মা, তাই বলে কি আপনি এভাবেই অপমান সহ্য করে যাবেন? কোন প্রতিবাদ করবেন না?
Ñ মেয়েদের প্রতিবাদ করতে নেই, আর করলেও কোন লাভ হয় না। তাতে আরো বিড়ম্বনা বাড়ে। তোমাদের কে ছেড়ে কি আমি থাকতে পারব? শত কষ্ট হলেও তোমাদের জন্যই আমাকে থাকতে হবে?
Ñ তাই বলে?
Ñ হ্যাঁ মা এটাই যে নিয়ম। মায়েরা এভাবেই জীবন পার করে। এখন আমার কথাগুলো তোমার কাছে খুব অচেনা মনে হচ্ছে। যেদিন তোমার সংসার হবে, তুমি মা হবে, সেদিন তুমিও বুঝবে এ সব কিছুর মানে।
মিনু একবার তার বাবার দিকটা চিন্তা করল। এমনিতে উনি খুব ভাল মানুষ ছিলেন। শিক্ষিত স্মার্ট। মানুষের বিপদ-আপদে, আদর-আপ্যায়নে, উনার তুলনা ছিল না। তবে, একটা জিনিস মিনু ছোট বেলা থেকেই লক্ষ্য করেছে। তার বাবা সংসারের প্রতি উদাসীন ছিল। কোন ঝুট ঝামেলায় থাকতেন না। বাইরের বিষয়গুলো, বিশেষ করে জনহিতকর কাজে বেশি মনোযোগি ছিলেন। তাই হয়তো মায়ের সূক্ষ্ম চাওয়া-পাওয়াগুলো আব্বার চোখে পড়েনি। অথবা মেয়ে বলে সবকিছুকে উপেক্ষা করেছেন। তাই হয়তো সেদিন মায়ের সাথে এরকম ব্যবহার করেছিলেন। ব্যাপারটি মিনু সেদিনও ভাল চোখে দেখেনি। আজও মনে হলে যন্ত্রণায় মনটা কুকড়ে যায়।
মিনু নিজের মনে বলতে থাকে আমি কি তাহলে মায়ের সেই সময়ের মুখোমুখি হয়েছি? তার মনেও কি এমন কোন কষ্ট ছিল যা আমরা কখনো টের পায়নি। মিনুর কপাল বেয়ে ঘাম ঝড়ছে। হঠাৎ প্রচণ্ড উত্তাপ অনুভব করছে মিনু। দু’চোখ ভরা জল ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না মিনু। আয়না থেকে মুখ সরিয়ে নেয়। দরজায় কারোর উপস্থিতি টের পেল মিনু।
Ñ ম্যাডাম! মিটিং শুরু হইছে।
Ñ ওহ! যাও! আমি আসছি। তাড়াড়াড়ি চোখ-মুখ মুছে মিটিঙের জন্য দৌড়ে গেল মিনু।

রাত যত গভীর হয়, মিনুর মন তত ভারি হয়। সময় কাটানো খুব কষ্টকর হয়। টিভি প্রোগ্রামগুলোর যা অবস্থা, ওগুলো মিনুর ধাঁচে সয় না। কোন কিছু ভাল লাগছিল না মিনুর। কিছুক্ষণ পেপার নিয়ে নাড়াচাড়া করল, তাতেও মনোনিবেশ করতে পারল না। বারবার নিজের জীবনের ব্যর্থতাগুলো চোখে ভাসতে থাকে।
এর মধ্যেই ক্রি ক্রি ক্রি দু’দুবার রিং বেজে লাইনটা কেটে যাচ্ছিল। নাম্বারটা অচেনা লাগছে। তাই রিং ব্যাক করতে গিয়েও ইচ্ছে করল না। আবারো বেজে উঠল। এবার ফোনটা ধরলো। একটু ধমকের সুরে-
Ñ কী রে ফোন ধরছিস না কেন? বড় লোকেরা কি ফোনও ধরে না? পিএ রেখেছিস নাকি?
Ñ প্রথমটা মিনু গলা চিনতে না পেরে বললÑ কে?
Ñ কে মানে? তুই আমার গলা বুঝতে পারছিস না?
Ñ ও রে ! সাাজু! সত্যি সত্যি আমি প্রথমে বুঝতে পারিনি দোস্ত, ক্ষমা করে দে।
Ñ ক্ষমা করব, তোকে? মোটেই না। তুই আমার বাসায় না আসা পর্যন্ত তোর কোন ক্ষমা নেই।
Ñ আসব রে আসব।
Ñ তুই আসবি? তোর সময় কোথায়? আগে আসার সময় পেতি। এখন তো বেশি বড়লোক হয়েছিস, তাই আমাদের মত মানুষের জন্য তোর কোন সময় নেই।
Ñ রাগ করিস না দোস্ত। বল কেমন আছিস?
Ñ আমাদের মত গঞ্জে থাকার পাবলিকদের খবর আর কে রাখে? কতবার তোকে বললাম আমার এখানে বেড়াতে আয়। ভাল লাগবে। একদিনওতো এলি না। না হয় আমরা গ্রামেই থাকি। তাই বলে কি আসা যায় না? আমার এখানে আসতে বললেই তোর কত বাহানা। আমি তো খবর ঠিকই পাই। ঢাকার বাইরে কত জায়গায় ঘোরাঘুরি করিস।
Ñ সে তো অফিসের কাজে। বেড়াতে তো যাওয়া হয় না, দীর্ঘ নিশ্বাস নিয়ে বলল মিনু।
Ñ ও ভাল কথা! তোরা বা তোদের আত্মীয় স্বজন বা মারুফ ভাইয়ের অফিসের কোন প্রোগ্রামে কিছুদিন আগে ফ্যানটাসিতে বেড়াতে গিয়েছিলি নাকি?
Ñ কই নাতো!
Ñ মারুফ ভাইদের কোন প্রোগ্রাম ছিল নাকি?
Ñ না ! সেরকম তো কিছু বলেনি কখনো। তাছাড়া ওর অফিসের কোন প্রোগ্রাম থাকলে তো ওর বন্ধুরাই আগে আমাকে খবর দেয়। আমি না যেতে চাইলে যাওয়ার জন্য জোড়াজুড়ি করে।
Ñ সত্যি! তো! তুই ভাল করে ভেবে দেখ। কোন ভুল করছিস না তো?
Ñ আরে না! ব্যস্ততার চোটে বউয়ের সাথে কথা বলারই সময় নেই। তার আবার বেড়ান। কেন! তুই এমনভাবে বলছিস কেন?
Ñ না এমনিই বললাম। বিষয়টি সম্পূর্ণ চেপে যেতে চাইল সাজু।
Ñ তোর কথায় কেমন যেন রহস্য মনে হচ্ছে, সাজু!
Ñ তোর কথা শুনে আমিও তো আরো রহস্যের মধ্যে পড়ে গেলাম।
Ñ মিনু একটু উৎকণ্ঠা নিয়ে বলল, এতে রহস্যের কী আছে, বল না। এমনিতেই আমি ভাল নেই রে সাজু। তার উপরে তুই আবার কী বলছিস, আমার তো মরণদশা রে।
Ñ ভাল নেই বললি কেন? সেটা আগে বল। ওটা আমার আগে জানা দরকার।
Ñ ভাল নেই তাই বললাম। সাজুরে! আমি যে কেমন আছি, তা আমি নিজেই জানি না।
Ñ ঠিক আছে, এখন ফোন রাখ। আমি আগামী সপ্তাহনাগাদ কাজে ঢাকায় আসছি। সাক্ষাতে সব কথা হবে।
একদিন সকাল সকাল বেশ শুকনো মুখ নিয়ে বাড়ি ফিরলো মারুফ। মিনু তো অবাক হল, এত আগে মারুফকে বাড়ি ফেরা দেখে।
Ñ কী হয়েছে, মুখ শুকনো লাগছে কেন? অফিসের কোন সমস্যা?
Ñ না সেসব কিছু না। শরীরটা ভাল নেই। প্রচণ্ড মাথা ও গা ব্যথা। জ্বর জ্বর লাগছে।
স্বামীর মুখে এমন কথা শুনে কোন বউ রাগ করে থাকতে পারে না। মিনুও পারেনি। তাই সব যন্ত্রণা মুহূর্তের জন্য ভুলে গিয়ে তাড়াতাড়ি মারুফের শোয়ার ব্যবস্থা করে দেয়। থার্মোমিটারে জ্বর মেপে দেখে তাপমাত্রা ১০৩ ডিগ্রি। মিনুর খুব খারাপ লাগতে শুরু করল। মারুফ খুব কম অস্স্থু হয়। আর যখন হয়, বেশি কষ্ট পায়। চাপা স্বভাবের কারণে অসুখের কষ্টগুলো দাঁত চেপে সহ্য করে। মিনুকেও ছোটাছুটি করে কষ্ট দিতে চায় না।
Ñ জ্বর তো অনেক, গাটা স্পঞ্জ করে দেই?
Ñ না ওসব কিছু লাগবে না। আমার শীত লাগছে। একটা কাঁথা দিতে পারলে দাও।
Ñ ঠিক আছে! কাঁথা দিচ্ছি। স্পঞ্জ না করতে দাও, জলপট্টি করে দেই।
Ñ বললাম তো ! এসব কিছু লাগবে না। আমাকে বিরক্ত করো না। আমি চুপচাপ শুয়ে থাকি। তুমি, তোমার কাজে যাও।
Ñ তোমাকে সেবা যতœ করা এখন আমার প্রধান কাজ।
Ñ ওসবের কিছু আমার দরকার নেই।
Ñ তোমার দরকার না থাকতে পারে, আমার তো কিছু করার দায়িত্ব আছে।
Ñ একটা নাপা আর একগ্লাস পানি দিয়ে দায়িত্ব পালন কর।
Ñ মিনু দৌড়ে গিয়ে ঔষধ আর পানি নিয়ে এল। এই যে, নাও। রাতে কিছু খাবে না?
Ñ না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না।
Ñ কিছু না খেলে তো দুর্বল হয়ে পড়বে।
Ñ বললাম তো, আমার আর কিছু লাগবে না। বিরক্ত করো না, আমাকে একা থাকতে দাও।
Ñ এবার মিনু ক্ষেপে গিয়ে বলল তুমি কী পেয়েছ? দিনদিন খারাপ ব্যবহার করার মাত্রাটা বেড়েই চলছে। অসুস্থ হয়ে ঘরে এসেছ, তারপরেও তোমার তেজ কমে না। এসবের মানে কী?
Ñ মারুফ আর কথা না বাড়িয়ে বলল, প্লিজ, আমার খুব খারাপ লাগছে। আমাকে একটু একা থাকতে দাও।
Ñ ঠিক আছে! একা থাকতে চাও তো ! সেই ব্যবস্থাই করব। মিনুর এমন কথায় মারুফের কোন কর্ণপাত হল কিনা বোঝা গেল না।
পরের দিন মারুফের জ্বর আরো বাড়ল, সঙ্গে মাথার যন্ত্রণাও। মিনু ডাক্তার খবর দিল। ডাক্তার পরীক্ষাÑ নিরীক্ষা করে বলল, মনে হচ্ছে ডেঙ্গু জ্বর। তিন দিনের আগে তো পরীক্ষায় কিছু আসবে না।
Ñ তাহলে, আমরা এখন কী করবো? জানতে চায় মিনু।
Ñ আপাতত প্যারাসিটামল খাওয়াবেন, গা স্পঞ্জ করবেন, প্রচুর পানি, শরবত, ফলের রস দিবেন। এতে রোগীর একটু আরাম হবে। আর তিনদিন পর রক্তের এই পরীক্ষাটা করিয়ে রিপোর্ট আমার চেম্বারে পাঠিয়ে দিয়েন।
Ñ ঠিক আছে। ডাক্তার সাহেবকে বিদায় করে এসে মিনু মারুফের পাশে বসল। কপালে হাত দিয়ে টিপে দিতে চাইল।
Ñ বিরক্তভরে মিনুর হাতটা সরিয়ে দিয়ে বলল, এসব ন্যাকামি আমার ভাল লাগছে না।
Ñ মিনু চম্কে উঠল। এটা কী বলছে মারুফ। আমার ছোঁয়া ওর কাছে ন্যাকামি মনে হল। এভাবে হাতটা সরিয়ে দিল মারুফ? এতটা খারাপ ব্যবহার আগে কখনো করেনি।
এর আগেও তো মারুফ অসুস্থ হয়েছে। তখন তো এমন করে নাই। অসুস্থ হলে মারুফ একটু বেশি চুপচাপ হয়। মিনুকে আরো বেশি বেশি কাছে পেতে চায়। একবার টায়ফয়েড হয়েছিল। সেবার অফিস থেকে ছুটি নিয়ে সারাক্ষণ ওর পাশে পাশে থেকেছে মিনু। মাঝে মাঝে মিনু মাথা টিপে দিয়েছে। চুলগুলো বিলি দিয়ে আঁচড়িয়ে দিয়েছে। তখন মারুফ মিনুর হাতটা টেনে নিয়ে বুকের মধ্যে রেখে বলেছিল, তোমাকে আর এত কষ্ট করতে হবে না। সংসার, অফিস, বাচ্চা নিয়ে তুমি কত পেরেশানির মধ্যে থাক। তার মধ্যে আমাকে নিয়ে আবার বাড়তি ঝামেলা-খাটা খাটুনি।
Ñ এটা কী বললে? স্বামী অসুস্থ হলে স্ত্রী তার সেবা যতœ করবে না? এটাকে তুমি বাড়তি ঝামেলা বলছ কেন? এমনিতেই চাকুরি করায় আমরা বেশি সময় কাছাকাছি থাকতে পারি না। অসুখের ছুতায় না হয় আমাদের কাছে থাকার সুযোগ হল।
Ñ এগুলোর কোন কিছুর দরকার নেই গো, বলে মিনুকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি আমার এখানে এভাবে থাকলেই আমার সব পাওয়া হবে।
Ñ আমার কাজ আছে না, ছাড়! মারুফ আরো জোড়ে বুকে চেপে ধরে হƒদয় নিংরানো ভালবাসা দিয়ে বলেছিল
চিরকাল এখানে এভাবেই থাকতে হবে।
আজকের মারুফের সাথে, সেই মারুফের কোন মিল নেই। এ যেন এক অচেনা মারুফ। কথাবার্তা-কাজকর্মে কোন কিছুতেই আগের সেই অকৃত্রিমতা প্রকাশ পায় না।
অবচেতন মনে মিনু আল্লাহর কাছে প্রার্থনা করে, ‘ওর যেন সাত দিনেও জ্বর ভাল না হয়। কথা না বলুক, খারাপ ব্যবহার করুক, তাওতো ঘরে থাকবে, ওকে কাছে পাব’।
শেষ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়েই সাত-আট দিন বাসায় কাটাতে হল মারুফকে। খুব একটা ভাল ব্যবহার বা ভালবাসার সম্পর্কের পরিচয় পায়নি মিনু। অনেকবার ভেবেছে মিনু, এবার একটা বিহিত করেই ছাড়বে। কিন্তু পারেনি মিনু। যতক্ষণ মারুফ জেগে থাকে, ততক্ষণ তার উপরে রাগ, অভিমান ক্ষোভ ঝরে পড়ে। আবার যখন মারুফ ঘুমিয়ে যায়, কী শান্ত, সুবোধ লাগে ওকে। মিনুর বুকের ভেতর মোঁচড় দিয়ে উঠে। মনে হয় দৌড়ে গিয়ে ওর বুকের মধ্যে লুকিয়ে যায়, সেই আগের মত। কতদিন মারুফ তাকে কাছে টানে না। বুকের উত্তাপ দিয়ে ব্যতিব্যস্ত করে তোলে না। হƒদয় পুড়ে খাক্ হয়ে যাচ্ছে। পরক্ষণেই মারুফের তীর্যক উক্তি আর অবজ্ঞাপূর্ণ ব্যবহার মিনুর মনকে বিক্ষিপ্ত করে দেয়। নিজেকে গুটিয়ে নিয়ে পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে যায় মিনু।
বাবার অসুখ হওয়াতে মেয়েরা ভীষণ চুপচাপ হয়ে গিয়েছে। কয়েকবার গিয়ে মেয়েরা বাবার সাথে দেখা করে এসেছে। বড়টা বললÑ বাবা, তোমাকে একটু স্যুপ করে দেই!
Ñ না মা! ওসব কিছু লাগবে না, মা।
Ñ দেই না! বাবা! তুমি তো আমার হাতের স্যুপ খুব পছন্দ করতে।
Ñ আসলে আমার কিছু ভাল লাগছে না। ঠিক আছে বানাও বিকেলে খাওয়া যাবে। মারুফ এবার আর মেয়েকে এ্যাভয়েড করতে পারলো না। এমনিতে মারুফ মেয়েদের খুব ভালবাসে। যে মারুফ মেয়েদের জন্য অন্তপ্রাণ ছিল। সে কিনা ধীরে ধীরে ওদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এর সত্যিকারের কারণটা মিনু কিছুতেই জানতে পারছে না।
মা! স্যুপ বানানোর জিনিসগুলো শুধু বের করে দিয়ে তুমি রেস্ট নাও। সারারাত তো ঘুমাও নি। আমি তো জানি। মিনু চম্কে উঠলো তার মেয়ের কথায়। তাহলে কী মিম ওর মা-বাবাকে খেয়াল করছে। না না এটা হতে দেয়া যাবে না, ‘আমার যত কষ্টই হোক মেয়েদেরকে এর মধ্যে টেনে আনা যাবে না’ মনে মনে বলে মিনু। তাছাড়া আমি চাই না ওদের বাবার প্রতি শ্রদ্ধাটা নষ্ট হোক। ওরা যে বাবাকে খুব ভালবাসে। আমার সাথে টানাপড়েনের জন্য মেয়েদের সাথে ওদের বাবার সম্পর্ক কোনভাবেই যাতে নষ্ট না হয়, সে চেষ্টা আমি প্রাণপণ করবো।
মা! অনেকক্ষণ তোমার ফোন বাজছে, এই নাও বলে অনন্যা মোবাইলটা মিনুর হাতে দিল। মিনু খেয়াল করল বেশ কয়েকটি কল আছে। এর মধ্যে সাজুই তিনবার করেছে। মিনুর এতক্ষণে মনে পড়ল সাজু যে আসতে চেয়েছিল সাক্ষাতে কী যেন বলল। মিনু সাজুকে ফোন ব্যাক করল-
Ñ হ্যাঁলো! কেমন আছিস?
Ñ আমি তো তোর খবর নেয়ার জন্যই ফোন দিয়েছিলাম। সেদিন বললি, তুই ভাল নেই। কেন ভাল নেই তাতো বললি না?
Ñ কী আর বলবো রে সাজু! আমার কপাল পুড়েছে রে!
Ñ তোর মন খারপের কারণ আমি মনে হয় কিছুটা বুঝতে পেরেছি।
Ñ কী বুঝেছিস।
Ñ এ বিষয়ে তোর সাথে সরাসরি কথা বলা অতি জরুরি।
Ñ কেন রে! কী কথা বলবি?
Ñ সেটা পরে শুনবি।
Ñ অফিস থেকে কখন ফিরবি?
Ñ আমি তো আজ অফিসে যাইনি, মারুফের ডেঙ্গু জ্বর হওয়াতে ক’দিন ছুটি নিয়েছি। অসুখের ছুতায় যদি ওর পাশে থাকা যায়।
Ñ এ সময় কি আসা ঠিক হবে?
Ñ আরে ধ্যাৎ! আয় তো। ও এখন প্রায় সুস্থ।
Ñ যতদিন সুস্থ না হয়, ততদিন তুই ছুটি নে। ভাল করে সেবাযতœ কর। স্বামীকে হাতে রাখ। সারাজীবন তো স্বামীর প্রতিষ্ঠার জন্য শুধু সেক্রিফাইস করলি। নিজের জন্য তো কিছু করলি না। বিনিময়ে কী পেলি? এখন স্বামীর সান্নিধ্যে থেকেও বঞ্চিত হচ্ছিস। এবার থেকে মারুফ ভাইকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা কর।
Ñ তুই কি ঢাকায় পৌছে গেছিস?
Ñ না, আরও ঘণ্টা খানেক লাগবে।
Ñ তোর অফিসের কাজকর্ম করতে কতক্ষণ লাগবে? আয়না দুপুরে একসাথে খাই।
Ñ নারে! সেটা হবে না, হয়তো। অনেকগুলো কাজ নিয়ে আসতেছি। এগুলো শেষ করতে বিকেল তিনচারটা বেজে যেতে পারে। তবে, বিকালে তোর ওখানে চা খাব, এটা পাকা কথা। হ্যাঁরে তোর মেয়েরা কেমন আছে?
Ñ এসে দেখবি।
Ñ ঠিক আছে ভাল থাকিস।
Ñ আল্লাহ হাফেজ, বলল মিনু।
ফোন ছেড়েই মিনুর মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। সাজু কী বিষয়ে কথা বলতে চাচ্ছে। তাহলে কি ও মারুফের বিষয়ে কোন কথা বলবে? সেদিন যে, বলল, মারুফকে ও ফ্যান্টাসি কিংডমে দেখেছে। নাহ্ মিনু আর ভাবতে পারছে না, গলাটা কেমন শুকিয়ে আসছে। হার্টবিট বেড়ে যাচ্ছে। ফ্যান চলা সত্যেও ঘেমে ভিতরটায় পানি পড়ছে।
Ñ মা দেখ তো, স্যুপের ঘনটা ঠিক আছে না?
Ñ মিনু চম্কে উঠল। মেয়ে যাতে বুঝতে না পারে, তাই তাড়াতাড়ি তার হাত থেকে চামিচটা নিয়ে একটু পরখ করে দেখে বলল-
Ñ মনে তো হয় সবঠিক আছে। তুমি একটু দেখ, স্বাদ ঠিক আছে কিনা?
Ñ মা! আমার দেখার আগে তোমার অনু তিনবার এর স্বাদ নিয়েছে।
মনের শত কষ্ট চেপে রেখে মেয়েদের আনন্দে সুর মেলালো মিনু।
১০
বিকেলে মেয়েরা তার সাজু আন্টিকে দেখে খুব খুুশি হল। আগে থেকেই মিম তার সাজু খালার সৌজন্যে নুডুলস্ বানিয়ে রেখেছে। কখন আসবে বলে, দু’ই মেয়েই খুব উত্তেজনার মধ্যে রয়েছে। ওরা সাজু আন্টিকে খুব পছন্দ করে। সাজুটাও খুব গুণী মেয়ে। খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। ওর মুখ থেকে হাসি কখনো যায় না। চুটিয়ে আড্ডা দিতে পারে। মজার মজার কথা বলে সবাইকে একটি ছন্দের মধ্যে রাখে। দরজা দিয়ে ঢুকেই মেয়েদেরকে দেখে খুব অবাক হল সাজু।
Ñ তোর মেয়েগুলো এত বড় হল কবে?
Ñ হবে না! কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে সবাই।
Ñ এই! আমি কত দিন পড়ে এলাম?
Ñ তুই হিসাব করে দেখ।
Ñ প্রায় বছর পার হতে চলল।
Ñ অনন্যার পরীক্ষার আগে এসে ঘুরে গেলি না?
Ñ ওÑ হ্যাঁ! তাও তো ছয় মাসের উপরে।
Ñ এই বয়সে মেয়েরা তাড়াতাড়ি বড় হয়ে যায়।
Ñ মিম তোকে দেখে তো আমি চিনতেই পারছিলাম না।
Ñ এখন ইউনিভার্সিটিতে পড়ছি না আন্টি?
Ñ হ্যাঁ, তাইতো মা বনে গেছিস। একটু ঠাণ্ডা পানি খাওয়া তো মা! গলা শুকিয়ে কাঠ হয়েছে।
Ñ তুই বরং একটু ফ্রেশ হয়ে আয়। তারপর চা খাই। তোর জন্যে অপেক্ষা করছি, একসাথে খাব।
মিম্ আজকাল রান্নাবান্নার প্রাকটিস করে। দেখ! তোর জন্য আজ কী বানাল সে।
Ñ মা আগেই বলে দিয় না, এটা আন্টির জন্য সারপ্রাইজ।
Ñ ওরে! সোনামনিরা! তোরা আবার কী রান্না করলি রে?
Ñ আন্টি খেয়ে বলবেন, আমার রান্না কেমন হয়েছে?
Ñ আচ্ছা মা ! আচ্ছা!
Ñ সাজু মুখ মুছতে মুছতে জানতে চাইল, মারুফ কেমন আছে।
জ্বর এখন মোটামুটি কমের দিকেই। ডেঙ্গুর কারণে মাথা আর গা ব্যথা রয়েছে। খুব দুর্বল হয়ে পড়েছে। চল দেখবি আয়Ñ বলে সাজুকে বেড রুমে নিয়ে গেল মিনু।
Ñ এই যে দেখ কে এসেছে? তোমার অসুখের খবর শুনে দেখতে এসেছে।
Ñ আস! আস! কেমন আছো?
Ñ আমি তো ভাল। আপনি কেমন আছেন, তাই বলুন?
Ñ এই যে বিছানায় হাত-পা ছড়িয়ে শুয়ে আছি। গা ব্যথা না থাকলে হয়তো একটু হাটাচলা করতে পারতাম।
Ñ না! থাক আপনার উঠতে হবে না।
Ñ অনেক দিন পরে এলে।
Ñ আমি তো মাঝে মধ্যে ঢাকায় এলে এখানে আসার চেষ্টা করি। আপনারা তো একদমই যান না।
Ñ যেতে ইচ্ছে করে। কিন্তু একে তে ব্যস্ততা। তার উপর আবার যানজট। জীবন অতিষ্ট হয়ে গেল। রাস্তাঘাটের কথা মনে হলে তো সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে চলে যায়।
Ñ ঠিক বলছেন ভাই। আমাকে তো মাঝে মাঝে অফিসের কাজে আসতে হয়। টঙ্গি থেকে যদিও বা উত্তরা পর্যন্ত ভালই আসা যায়, কিন্তু কাকলি থেকে মতিঝিল পৌঁছাতে জান বেরিয়ে যায়। ঢাকায় পৌঁছেই, আবার যাওয়ার চিন্তায় পড়তে হয়।
Ñ চা-নাস্তা দিয়েছ নাকি?
Ñ না! এখন খাব একসাথে।
Ñ আপনি আসেন ভাই!
Ñ না! ভাই। আমি ওসব খাব না। খুব ভয়ে ভয়ে আছি। যাতে পেটের কোন গণ্ডগোল না হয়। তাছাড়া, আমার মেয়ে মজার মজার স্যুপ বানিয়ে খাওয়ায় আমাকে।
Ñ এটা তো খুব খুশির খবর। আজকাল মেয়েরা তো এসব করতেই চায় না।
Ñ না সাজু! আমি এদিক দিয়ে আমি খুব ভাগ্যবান। আমার মেয়েরা একটু আলাদা।
মারুফের সাথে কথা শেষ করে সাজু ডাইনিং টেবিলে এল। এরই মধ্যে দু’বোনে মিলে চমৎকার করে টেবিল সাজিয়েছে। মিম সবাইকে পরিবেশন করল। কাজের মেয়েটা চায়ের সরঞ্জাম এনে টেবিলে রেখে গেল। অনন্যা সবাইকে চা বানিয়ে দিল। চায়ের কাপ হাতে নিয়ে সাজু দু’বোনে রান্নার প্রশংসা করে বলল তোমাদের তো পুরস্কৃত করা উচিত। মেয়েরাও ভীষণ খুশি হল। মিনুকে সাজুকে নিয়ে বসার ঘরে এল।
Ñ চায়ে চুমুক দিয়েই সাজু নিচু স্বরে বলল ফোনে যে বললাম, সে বিষয়ে তুই কোন খোঁজ-খবর নিয়েছিলি?
Ñ না! আমি কীভাবে খোঁজ নেব? জিজ্ঞেস করলে কী আর স্বীকার করবে? করব করব করে সুযোগ খুঁজছিলাম। এর মধ্যেই তো অসুস্থ হয়ে পড়ল। তাছাড়া, বিষয়টা সম্পর্কে তোর কাছ থেকে পুরোপুরি না শোনা পর্যন্ত তো বুঝতে পারছি না কিভাবে আগাব।
Ñ তুই কীভাবে জানলি? এতটা শিওরই বা হচ্ছিস কিভাবে।
Ñ নিজের চোখ। আমি কি তোকে মিথ্যে বলব?
Ñ না রে সে কথা নয়। তবুও এমন একটি কথা, যা বিশ্বাস করতেৃ।
Ñ শোন তাহলে! মাস দেড়েক হবে, আমার ননদের ছেলেমেয়েদেরকে নিয়ে ফ্যানটাসিতে গিয়েছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। রেরুবার আগে বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াব বলে তা আনার জন্য গিয়েছি। হঠাৎ চোখে পড়ল মারুফ ভাইয়ের মতো লাগছে। আমি শিওর হওয়ার জন্য আরো একটু কাছে গেলাম। হ্যাঁ সত্যি তো মারুফ ভাই। ডাকব বলে উদ্যোগ নিতেই মনে হল, মারুফ ভাই যেহেতু এখানে, তাহলে তুইও থাকবি। কিন্তু তোকে বা বাচ্চাদেরকে কাউকে দেখি না। উল্টো একজন মহিলাকে দেখলাম ওর সাথে বেশ ঘনিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে। এরপর আইসক্রিম নিয়ে ওরা একটু দূরে গিয়ে বসল। আমার মনে খট্কা লাগল, মারুফ ভাইয়ের পাশে এরকম পরিবেশে এটা কে? তুই নেই কেন?। আমার ননদকে বললাম তুমি একটু বাচ্চাদের নিয়ে আইসক্রিম খাও। আমার একটা বান্ধবীকে দেখলাম, একটু কথা বলে আসি।
মারুফ ভাই যাতে আমাকে দেখতে না পায়, নিজেকে আড়াল করে আমি আগালাম। একটু দূরেই ওদেরকে বসে আইক্রিম খেতে দেখলাম। ওরা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। এ দৃশ্য দেখে আমার হাত-পা ঠাণ্ডা হয়ে যাচ্ছিল। ওদরেকে যে ভাবে দেখলাম, তুই এত বছর প্রেম করেও বোধয় জনসমুখে ওভাবে মারুফের সাথে ঘনিষ্ট হয়ে বসতে পারিসনি।
Ñ তুই কী করলি?
Ñ কী আর করব?
একবার মনে হলে সামনে দাঁড়িয়ে বল্লি, শেষ পর্যন্ত আপনিই। কিন্তু পরক্ষণেই ভাবলাম, সারাজীবনের জন্য মারুফ ভাই আমার সামনে অপরাধী হয়ে থাকবে। তাই সেদিন তার সম্মান রক্ষার্থে এতবড় অন্যায় সহ্য করে চলে এসেছি। তাছাড়া আমার ননদ খুঁজতে খুঁজতে প্রায় আমার সামনেই চলে আসছিল। তাই আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে আসি। সেদিন সারারাত আমি ঘুমাতে পারিনি। শিহান বারবার জিজ্ঞাস করছিল, আমার অস্থিরতা কারণ। আমি তাকে কী বলব? কীভাবে বলব আমার প্রিয় বান্ধবীর স্বামীর এমন একটা ঘটনার কথা। সেও যে পুরুষ। ঐ সপ্তাহেই তোকে ফোন করতে চেয়েছিলাম। কিন্তু বাসায় গেস্ট, আর অফিস নিয়ে হিমসিম খাচ্ছিলাম। আরো ভাবলাম এরকম একটি বিষয় ফোনে না বলে তোর সাক্ষাতে বলাই ভাল।
Ñ মিনুর চোখের পানি আর বাধ মানল না। ফুঁপিয়ে কেঁদে ফেলল। সাজু রে! আমি হেরে গেছি। আমি আর বাঁচতে চাই না। বাঁচতে চাই না।
Ñ এই! এটা কী বলছিস্? সাজু মিনুকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে বলল, একটু শান্ত হ! দেখী কী করা যায়।
Ñ তোর কথার তো সত্যতা অবশ্যই আছে। আমিও বুঝতে পারছিলাম, মারুফ এমন একটি কিছুতে জড়িয়ে গিয়েছে। নইলে ও যা করছে, ওর মত ছেলের তা করার কথা নয়। তবে, সেটা যে এতদূর! তা ভাবতে পারিনি। মারুফ এত নিচে নামতে পারল? তুই বল সাজু! এমন কাজ কি মারুফের জন্য শোভা পায়?
শোন্ মাথা গরম করা যাবে না। যা হবার তা হয়ে গিয়েছে। এখন মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। ওকে বুঝিয়ে পথে আনতে হবে। এ অবস্থায় রাগারাগি করলে হিতে বিপরীতই হবে।
Ñ তুই বল সাজু! বয়স কম হলে না হয় ভাবতাম, ভুল করে ফেলেছে। কিন্তু এই বয়সে? যার বড় মেয়ে আছে?
এত উত্তেজিত হোস্ না। পরকীয়া এই বয়সেই হয়। আর যারা করে, তারা ভালমন্দ কোন কিছুই ভাবে না। সে ভাবনা করলে তো, এ পথেই যেত না। আশেপাশে তো কম দেখলাম না।
আমি আর ভাবতে পারছি না। তুই আমাকে কী শুনালি সাজু। এর চেয়ে যে আমার মরণ ভাল। আমি কীভাবে মানুষের কাছে মুখ দেখাব? মেয়েরা জানলে কী উপায় হবে? বাবার সামনে ওরা কী করে সহজ হবে?
শোন! এসব আবোল-তাবোল কথা বলিস না। তোকে শক্ত থাকতে হবে। ধৈর্য্য ধরতে হবে। কোন কিছুতেই মেয়েদের জানতে দেয়া যাবে না।
আচ্ছা! তুই বল! এরপর কী করে আমি এ সংসারে থাকব? এত বড় বিশ্বাস ভঙ্গের সাথে কি বসবাস করা যায়? যেখানে বিশ্বাস নেই, আস্থা নেই, ভালবাসাও নেই সে ঘরে থাকি কী করে? সাজু! আমি যে আর সহ্য করতে পারছি না। এ জীবনের আর কী মূল্য আছে? আমার পক্ষে আর এ সংসারে থাকা সম্ভব না।
এটা কী বলছিস? সংসারে ঝুট ঝামেলা হতেই পারে। তাই বলে সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে হবে নাকি? আরে বোকা। সমস্যা তো তোর না। সমস্যা মারুফ ভাইয়ের। বিষয়টি কীভাবে মারুফের সাথে মোকাবেলা করবি সেটা ভেবে চিন্তে দেখ। তোকে এ সংসারে থেকেই মারুফকে ফেরাতে হবে। সংসার ছেড়ে গেলে, ফাঁকা মাঠে গোল দিবে, মনে রাখিস। আমি জানতাম, তুই এমন পাগলামি করবি। আমি তো জানি, তুই মারুফকে কতটা ভালবাসিস। মারুফও তোকে অনেক ভালবাসে। তারপরও কেন এমন হল? এটা আমারও প্রশ্ন। আমিও গত দেড়মাস শুধু চিন্তা করেছি। কীভাবে তোকে বলব? তুইই বা এ পরিস্থিতি কিভাবে সামাল দিবি?
Ñ সাজুরে! তুই বলে দে, আমি এখন কী করব? মিনু অঝরে কাঁদছে।
Ñ শোন মিনু ! এভাবে কাঁদিস না। কাঁদলে পথ ফুরাবে না। মনটাকে শান্ত কর। বুকে সাহস আন। মনে রাখিস, তোর দুটো মেয়ে আছে। সবচেয়ে আগে ওদের কথা ভাবতে হবে। মেয়ের মাদের চট করে সিদ্ধান্ত নিতে হয় না। দশদিক ভেবে পা ফেলবি। যাতে পরে পস্তাতে না হয়।
Ñ তুই তো দেখি আমার মায়ের মতোই কথা বলছিস, সাজু।
Ñ এসব সমস্যা সব মা’দের জন্য যে একরকম রে। তাই তো কথাগুলোও একই রকম হয়ে যায়।
Ñ সাজু! তুই আমার জন্য দোয়া করিস। যদি কখনো স্মরণ করি তাহলে আমাকে সাহায্য করিস দোস্ত।
Ñ তুই অত ভাবিস না। একটা ব্যবস্থা হয়েই যাবে। মানির মান আল্লাই রাখেন, বলে মিনুর মাথায় হাত দিয়ে আদর করে চোখ মুছিয়ে সান্ত্বনা দিল সাজু। মনে রাখিস, যত মসকিল, তত আছান।
মা! বাবা তোমায় ডাকছেন!
Ñ দেখ, তো! মা তোমার বাবা কী বলে। আমি আসছি, মিনু তাড়াতাড়ি চোখমুখ মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। বেসিনে গিয়ে চোখে মুখে পানি দিয়ে সমস্ত কষ্ট-যন্ত্রণা ধুয়ে-মুছে ফ্রেস হতে চাইল। কিন্তু মুখটা যে ব্যথায় কালো হয়ে আছে তা সাজুর চোখ এড়ায়নি। এ অবস্থায় মিনুকে রেখে যেতে সাজুর খারাপ লাগছে।
Ñ আমি এখন রওনা দেইরে! বলল সাজু।
Ñ তুই! আরেকটু বস না আমি শুনে আসি, মারুফ কী বলে।
Ñ তোমার বান্ধবী কী চলে গিয়েছে?
Ñ না, যায়নি, এখন যাবে। তোমাকে না বলেই যাবে নাকি?
Ñ তাহলে, একসাথে চা খাই। সাজুর সাথে তো কথা বলাই হল না।
Ñ উঠে এসো! এখনই যাবে। সন্ধ্যায় টঙ্গি যাওয়া খুব দূরহ ব্যাপার।
Ñ হ্যাঁ আসছি যাও, বলল মারুফ।
Ñ মিনু কাজের বুয়াদের চায়ের কথা বলে সাজুর কাছে এল।
Ñ চলিরে মিনু! আর দেরি করা যাবে না। অফিসের গাড়ি তো নেই। আমাকে বাসেই যেতে হবে।
Ñ একটু বস! মারুফ আসছে তোর সাথে কথা বলবে, চা খাবে।
Ñ আমার সাথে আবার কী বলবে? মারুফ ভাইয়ের সামনে পড়তেইত আমার লজ্জা লাগছে।
Ñ এর মধ্যে মারুফ ফ্রেস হয়ে এসেছে। সুন্দর একটি ফতুয়া গায়ে এসে সোফায় বসতে বসতে সাজুকে উদ্দেশ্য করে বলল, দিনকাল কেমন কাটছে তোমার?
Ñ এই তো আছি, আপনাদের দোয়ায়। আমরা কী আর আপনাদের মত সুখের পায়রা হয়ে ঘুরতে পারি নাকি?
মারুফ যেন একটু ধাক্কা খেল সাজুর কথায়। আমরা গ্রামেগঞ্জে থাকি, কে আমাদের খোঁজ নেয় বলুন?
Ñ এবার অনেকদিন পরে এলে?
Ñ হ্যাঁ, কাজকর্ম ছেলেমেয়ে নিয়ে ব্যস্ত।
Ñ ছেলের লেখাপড়া কী শেষ? এবছরই শেষ হবে।
Ñ শিহান ভাই ভাল আছেন?
Ñ জ্বি ভাল আছেন।
Ñ চা নিয়ে এল কাজের মেয়ে। মিনু সবাইকে চা দিল। সাজু তাড়াহুড়া করে অর্ধেক কাপ চা খেয়ে উঠে গেল।
Ñ মারুফভাই আমি আজ উঠি। আমার দেরি হয়ে যাচ্ছে।
Ñ মিনু সাজুর সাথে সাথে এসে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিল।
Ñ শোন মিনু বার বার বলছি, কোনরকম মাথা গরম করবি না, ঝগড়াÑ ঝাটি করবি না, উত্তেজিতও হবি না। আস্তে আস্তে, কথা বলে বুঝিয়ে ঠিক করবি।
Ñ মিনু দুইচোখ ভরা টলমলে পানি নিয়ে শুধু মাথা নুইয়ে হ্যাঁ জবাব জানাল। মনে মনে উচ্চারণ করলÑ সাজু আমি জানি না কতক্ষণ ঠিক থাকতে পারব। কারণ এ পরকীয়ার কারণেই গত ৪-৫ বছর যাবৎ সে আমাকে যেভাবে ভোগাচ্ছে। এতদিন আমি এর কোন কারণ খুঁজে পাচ্ছিলাম না। এখন বুঝতে তো পারছি, কেন সে দিনের পরদিন এমন ব্যবহার করেছে। মেয়েদেরকেও দূরে ঠেলে দিয়েছে। আমাকেও পর করে দিয়েছে।
১১
সাজুকে বিদায় ঘরে এসে দেখে মারুফ ম্যাগাজিন পড়ছে। মাঝে মাঝে টিভির পর্দায় চোখ রাখছে। মারুফের দিকে তাকাতেই কান্নায় মিনুর বুক ভেঙে যাচ্ছে। দেখতে শুনতে, কথায়-কাজে এত ভাল মানুষটা এতবড় একটি জঘণ্য কাজ করতে পারল। একবারও বুক কাঁপল না, একবারও বউ, বাচ্চাদের কথা মনে পড়ল না। কিভাবে পারলো? ‘এরই নাম কি পুরুষ’। হঠাৎ আড়মোরা ভেঙে মারুফ বলল,
Ñ ঘরে শুয়ে-বসে থেকে তো বোর হয়ে গেলাম, কতদিন বাইরে বের হই না।
Ñ এখন কি তুমি বাইরে যেতে চাচ্ছো?
Ñ হ্যাঁ! একটু পরে বেরিয়ে ঘণ্টা খানেকের মধ্যে ফিরে আসব।
Ñ বেশিক্ষণ থাকলেই কি তোমাকে আমি আটকাতে পারব? একসময় আটকাতে পারতাম বা কথা বললে শুনতে। আজাকাল সেটা কর না?
Ñ আসলে এখন আগের চেয়ে কাজের পরিধি, ব্যস্ততা সবই তো বেড়েছে।
Ñ হ্যাঁ! সেটা তুমি ঠিকই বলেছ। রুটিন কাজের বাইরেও তোমাকে কত দায়দায়িত্ব পালন করতে হয়। বিশেষ কারোর সাথে প্রোগাম করতে হয়। তার প্রতি দায়িত্ব পালন করতে হয়। মারুফ কথাগুলো শুনেও না শুনার ভান করে ড্রেস-আপ করে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল মেয়েরা কোথায়?
Ñ ওদের ঘরে।
Ñ ঠিক আছে আমি যাচ্ছি। তাড়াতাড়িই আসব।
মারুফকে বিদায় দিয়ে মিনু এসে ধপ্ করে বিছানায় শুয়ে পড়ল। মনে হল এ শরীরে যেন আর কোন শক্তি নেই। আর বোধহয় শক্ত হয়ে দাড়াতে পারবে না মিনু। তার মন-প্রাণ হƒদয় সব ভেঙে চুড়মার হয়ে গিয়েছে। এখানে আর নেই কোন আশা, কোন ভরসা, কোন ভবিষ্যৎ। মেয়ে দুটোর কচিমুখ ভেসে উঠল মনের পর্দায়। কত উচ্ছল, কত জীবন্ত ওরা। যদি একবার জানতে পারে, তাহলে কী হবে? না না! ওদেরকে কিছুতেই জানতে দেয়া যাবে না। যত কষ্ট হোক আমি সয়ে নিব। কিন্তু ওদেরকে কষ্ট পেতে দেব না। বাবার প্রতি যেন ওদের বিশ্বাস নষ্ট না হয়।
মিনু একবারের জন্যও বুঝতে পারেনি, এমন এক পরিস্থিতিতে তাকে পড়তে হবে। মারুফের প্রতি ভালবাসা, দায়দায়িত্ব পালন কোনটারই তো কমতি ছিল না। তারপরও কেন এমন হল? মারুফ কেন এমন কাজ করল? এখন সে কীভাবে মারুফের কাছে সহজ হবে? কীভাবে মারুফকে আগের মত আপন করে নিবে? বিছানায় শুয়ে থাকতে আর ভাল লাগল না মিনুর। উঠে গিয়ে জানালার গ্রিল ধরে দাড়ায়। কত লোক রাস্তায় হেটে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, গাড়িতে যাচ্ছে। প্রত্যেকেরই নির্দিষ্ট একটি গোলে পৌছানোর তাগিদ আছে। কিন্তু মিনুর যে এখন কোন গন্তব্য নেই, কোন তাগিদ নেই। সবকিছু যেন হারিয়ে গেল। ঝড়ের একটি দমকা হাওয়া এসে মিনুর সাজানো সংসার তছ্নছ্ করে দিল। মিনুর খুব জানতে ইচ্ছে করছে, কে সেই মেয়ে, কী তার পরিচয়, দেখতেই বা কেমন সে? যে তার মারুফকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে গেল। তাকে তো না দেখে মিনুর শান্তি নেই। কিন্তু কীভাবে তাকে দেখতে পাবে?
আরো একদিনের ঘটনা মনে করে আজ মিনুর কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেদিন বিকেলে কাজে বের হওয়ার আগে মারুফ ড্রেস আপ করায় ব্যস্ত ছিল। সেসময় ফোন বার বার বাজছিল। মিনু মারুফকে দেয়ার জন্য ফোনটা রিসিভ করে নিয়ে আসছিল। মারুফ দৌড়ে গিয়ে মিনুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে খুব বিরক্ত হয়ে কৈফিয়ৎ চাইলÑ তুমি কেন আমার ফোন ধরেছ?
Ñ অনেকক্ষণ বাজছিল, ভাবলাম তোমার কোন জরুরি ফোন কিনা তাইতো তোমাকে দিতে এলাম।
Ñ মারুফ আরো রেগে গিয়ে উচ্চস্বরে বললÑ ‘গোয়েন্দাগিরি? খবরদার আমি নিষেধ করলাম, আর কখনো আমার ফোন ধরবে না?’
Ñ কেন তোমার ফোন কি আমি রিসিভ করতে পারি না? সেটা গোয়েন্দাগিরি হবে কেন?
Ñ না পার না? ভবিষ্যতে আর কখনো আমার ফোন ধরার চেষ্টা করবে না।
Ñ এরপরও মিনু তার অধিকার নিয়ে আবারো বলল, এমন কার ফোন যে আমি ধরতেই পারব না?
Ñ যার খুশি তার হোক। আমার ফোনে হাত দিবে না, ব্যাস!
Ñ কথা বলার ভঙ্গিতে মারুফ আরো অনেককিছু মিনুকে বুঝিয়ে দিল।
এরপর থেকে মারুফ ফোনটিকে সবসময় তার হাতের মুঠোয় বা শার্টের পকেটে রাখে। রাতে ঘুমানোর সময় বালিশের পাশে রাখে। খেতে বসলেও ফোনটি তার সাথেই থাকে। এসব দেখে মিনুর মনে সন্দেহ আরো প্রবলভাবে জেকে বসল। কিন্তু কোন প্রমাণের অভাবে এতদিন এ নিয়ে মারুফের সাথে সরাসরি কোন কথা বলা হয়নি। সাজুর কাছ থেকে শুনার পর আজ তো সবকিছু জলের মত পরিস্কার হয়ে গেল।
মিনুর মনে করতে চেষ্টা করে, গত কয়েক বছরের ছুটির দিনগুলিতে মারুফ পরিবারের সাথে কাটায়নি। বাসা থেকে কোন প্রোগ্রাম করা হলে, মারুফ কোন না কোনভাবে তা এড়িয়ে চলেছে। মারুফ নিজেও কোথাও নিয়ে যায়নি। মিনু কতদিন বলেছে, চল না দু’তিন ঘণ্টার জন্য কোথাও ঘুরে আসি। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। একটু সময় দাও না, আমাদের নিজেদের মত করে উপভোগ করার জন্য। বারবার কোন না কোন কারণ দেখিয়ে মিনুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মারুফ।
মিনু এটাও বলেছিল, প্রতিবেশি, বন্ধু-বান্ধব, মারুফের বন্ধুরাও বউ-বাচ্চা নিয়ে গিয়ে বছরে অন্তত একবার দেশের বাইরে ঘুরে আসে। আমরা দেশের বাইরে নাই গেলাম। দেশে বেড়ানোর কত জায়গা আছে। মারুফের মধ্যে এধরনের কোন ইচ্ছা পোষণ করতে মিনু দেখেনি। উল্টো ব্যস্ততা আর অর্থ উপার্জনের দোহাই দিয়ে মিনুর প্রস্তাবের বিপক্ষে কটাক্ষ উত্তর দিয়েছে মারুফ। মিনু সেসব সহ্য করে মরিয়া হয়ে এটাও বলেছিল, যারা ঘুরে বেড়ায় তারাও তো পরিশ্রম করে অর্থ উপার্জনের জন্য ব্যস্ত থাকে। তাহলে তারা কিভাবে সব ম্যানেজ করে? মারুফ কোন উত্তর দিত না।
১২
বেশ আগের কথা, মারুফ যে বার প্রমোশন পেয়ে তার অফিসের একটি দপ্তরের প্রধান হল। তার কিছুদিনের মধ্যে মারুফ অফিস থেকে চকচকে ঝকঝকে নতুন গাড়ি পেল। প্রথম যেদিন ঐ গাড়ি করে বাসায় এল মারুফকে কী সুন্দর লাগছিল। গাড়ি থেকে নেমেই প্রথমে বলেছিলÑ ‘আমার মামনিরা কোথায়? ওদেরকে ডাকো’। এগিয়ে এসে মিনুর পাশে ঘনিষ্ট হয়ে কানে কানে কিছু একটা বলেছিল মারুফ। লজ্জায় লাল হয়ে গিয়েছিল মিনু। বাবার এরকম উচ্চ স্বরে ডাক শুনেই মেয়েরা বুঝে ফেলেছে, আজ নিশ্চয় কোন সারপ্রাইস আছে। পড়িমড়ি করে সব ছুটে এসেছিল। যেন এক উৎসব। এ দিনটির জন্য মিনু কত স্বপ্ন দেখেছে, কত অপেক্ষা করেছে। মারুফ প্রথম সারির একজন ব্যক্তিত্ব তৈরি হবে, মানুষ তাকে চিনবে, জানবে, এ তো ছিল মিনুর আজš§ লালিত সাধ।
সেই যে বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলিতে, ওর বন্ধুরা অনেকেই যখন মারুফকে বলত, তোর মত একটি জিনিয়াস ছেলে এত আগেই প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ভবিষ্যৎ তো ভেস্তে যাবে। শেষে কিনা ছাপোষা কেরানির মতো জীবন কাটাতে হবে। কথাগুলো মিনুর কানেও এসেছিল। মিনু একদিন অভিমান করে মারুফকে বলল, অনেক ভেবে দেখলাম তুমি কিন্তু সত্যি সত্যি ভুল পথে হাটছ।
Ñ কী রকম ভুল পথ?
Ñ তোমার মত একজন ব্রিলিয়ান্ট ছেলের আমার মত একজন সাধারণ মেয়ের পিছনে পড়ে রইলে? না পাবে রাজত্ব না পাবে অর্থ। শেষে কিনা কেরানির জীবন কাটাতে হয়।
মারুফ বুঝেছিল কেন মিনু এ কথা বলছে। পরিস্থিতি সামাল দিয়ে মারুফ বলল,
Ñ আমার ওসবের কোন কিছুর দরকার নেই। আমার তোমাকে হলেই চলবে। কী পাব, না পাব সে হিসাব তো অন্যরা করবে, না। ও হিসাব তো আমার কাছে।
মারুফের সেদিনের কথায় মিনুর মনে ভালবাসার অহঙ্কার হয়েছিল। মিনু নতুন করে নিজেকে আবিস্কার করেছিল। টলমলে চোখ তুলে মারুফকে বলেছিল, সত্যি কী পারবে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ভালবাসা দিয়ে তোমার বুকে আগলিয়ে রাখতে? সেদিন মারুফ দু’লাইন গান গেয়ে শুনিয়েছিল। মান্নাদের সেই বিখ্যাত গান, আমার একদিকে শুধু তুমি/ পৃথিবীটা অন্য দিকে। /আমি তোমারই দিকটা নিলাম।
সেদিন পৃথিবীর সমস্ত সুখ এসে মিনুর কাছে ধরা দিয়েছিল। নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মেয়ে বলে অন্তর দিয়ে অনুভব করেছিল। মিনু মুখ নিচু করে বসেছিল বলে টস্ টস্ করে চোখের পানি মাটিতে পড়ছিল। মিনুর সেদিনের সেই চোখের পানি মারুফের চোখ এড়ায়নি। মারুফ মিনুর হাত দুটো ধরে বলেছিল, উই মাস্ট লাভ ইচ আদার ফর এভার। মারুফের দিকে তাকিয়ে মিনুর গর্বে বুকটা ভরে গিয়েছিল। মারুফ তার রুমাল দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়েছিল। এসব কথা স্মৃতির পাতায় আজও স্পষ্ট।
মেয়েরা দৌড়ে এসে গাড়ির কাছে দাড়াল। ছোট মেয়ে বলে উঠলো ওয়াওৃ! বাবা এবার তোমাকে যা লাগছে না, একেবারে সেলিব্রেটি।
Ñ এই বেশি প্রসংশা করিস না। তাহলে তোদের বাবা আকাশে উড়বে। সেলিব্রেটিদের জীবন খুব ভাল হয় না।
Ñ মা! অমন করে বল না। দেখ না, কেমন স্মার্ট লাগছে বাবাকে।
Ñ আর বলিস না! তোর ‘মা’ মনে হয় আমাকে হিংসা করছে।
Ñ যাহ! হিংসে হবে কেন? তোমার উত্তরণ কি আমার হিংসে হতে পারে? এটা তো আমারই পরম চাওয়া ছিল।
Ñ বড় মেয়ে পরিবেশকে হালকা করার জন্য বলল, বাবা একথা বলছ কেন? আমাদের মাও বা কম কিসের? আমাদের মা সেলিব্রেটি না হলেও একজন আদর্শ নারী।
Ñ না না! আমি তা বলিনি। আমার এ সাফল্যের পিছে তোমাদের মায়ের অবদানইবা কম কিসের। চল! আমরা ঘরে যাই। আজ আমরা সন্ধ্যায় আমরা সবাই মিলে গাড়ি দিয়ে ঘুরব, এবং।
Ñ এবং কী বাবা!
Ñ গেজ করত?
Ñ বাইরে ডিনার!
Ñ ইয়েস্! আজ আমরা বাইরে কোথাও খেয়ে আসব।
Ñ হুররে বলে ছোটটা চিৎকার দিল।
Ñ আরে আস্তে। পাশের লোকজন ভাববে, একি আদিখ্যেতা।
Ñ কোথায় খাব, খাওয়ার কী মেনু হবে তা ঠিক করবে আমার মামনিরা। মেয়ে দু’টোর মুখে খুশি আর ধরে না। হই-হই করতে করতে নিজেদের ঘরে চলে গেল।
মারুফ ঘরে এসে মিনুকে জড়িয়ে ধরে অনেক আদর করল। বুকের মধ্যে থেকে মিনুর মুখটা তুলে বলল, তুমি খুশি হওনি?
Ñ কী বল তুমি, খুশি হয়নি? এই দিনটির জন্য আমরা কত কষ্ট করেছি, কত সংগ্রাম করেছি, কত প্রজ্ঞা ছিল আমাদের, তুমি কি সেব ভুলে গিয়েছ?
Ñ না! কিছুই ভুলিনি। জানো মিনু, আজ মনে হচ্ছে, পৃথিবীর সমস্ত সুখ আমাদের হাতের নাগালে এসেছে।
মারুফের অমন কথায় মিনু কেমন যেন একটু দমে গিয়ে বলল, এত সুখ, এত আনন্দ আমার সইবে তো। আমি যে বড়ই দুর্ভাগা। ভাগ্যগুণে অযাচিতভাবে কিছুই পাইনি। সবকিছু কঠিন শ্রম ও সাধনার মধ্য দিয়ে অর্জন করতে হয়েছে। ধরে রাখতে পারব তো?
Ñ কোন দুঃশ্চিন্তা কর না। এখন আমাদের আস্তে আস্তে সব হবে। এটা তো অফিসের গাড়ি, অফিসের কাজে ব্যবহার করতে হবে। এরপর টাকা হাতে এলেই তোমাদের জন্য একটি গাড়ি কিনব। তুমি বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট করছ। তাছাড়া মেয়েগুলোও তো বড় হয়েছে। এখন তো আর সবসময় ওদের সাথে যাওয়া সম্ভব নয়। এখন দু’জন দু’জায়গায় যায়। এ সময় পরিবারের জন্য একটা গাড়ি খুবই প্রয়োজন।
Ñ সত্যিই গাড়ি কিনবে?
Ñ হ্যাঁ! সত্যিই গাড়ি কিনব।
Ñ গাড়ির না অনেক খরচ? পোষাতে পারবে তো?
Ñ ওটা ম্যানেজ করা যাবে। সিএনজি করে নেব, তাতে খরচ কম পড়বে।
Ñ মিনু মারুফের কথায় আরো খুশি হল। সেদিনের বাইরে বেড়ান, খাওয়া আর মারুফের অকুণ্ঠ ভালবাসায় মিনুর কাছে স্বর্গের সুখ নেমে এসেছিল।
১৩
আজকাল অনেকেই ফোন করে মিনুকে জিজ্ঞেস করে জানতে চায়, সে কেমন আছে? জিজ্ঞাসাগুলোও কেমন যেন রহস্যজনক। মিনু কিছু বুঝে উঠতে পারে না। এইতো সেদিন মামী ফোন করে জানতে চাইল,
তোমরা কেমন আছ? স্বামী-সংসার নিয়ে ভাল আছ তো?
Ñ জ্বি! আল্লাহ্ রহমতে ভাল আছি।
Ñ তোমরা ভাল থাকলে, আমরা শান্তি পাই।
Ñ মামী! কী হয়েছে? এমন করে বলছেন কেন?
Ñ চারিদিক থেকে নানান কথা শুনি। তাই ভাল লাগছিল না বলে তোমাকে ফোন দিলাম। মারুফ রাতে কখন ঘরে ফিরে?
Ñ এখন তো অনেক রাত হয়ে যায়, কাজের চাপ খুব বেশি।
Ñ কাজের চাপ কমিয়ে সকাল-সকাল ঘরে ফিরতে বল। দুনিয়ার হালচাল ভাল না। মানুষ নানা কথা বলে।
Ñ মামী! আপনি কি মনে করেন আমি কিছু বলি না। বলতে বলতে বিতশ্র“ত হয়ে গেছি। এখন কিছু বললেই ভীষণ বিরক্ত হয়।
Ñ ভাল থেক, মা। আল্লাহ হাফেজ।
ফোনটা রেখে মিনুর মিনু মাথাটা চক্কর দিয়ে উঠল। চারিদিক থেকে এসব কী শুনছে মিনু? সেদিন মিশু ফোন করে বলল, দুলাভাইকে শাড়ির দোকানে দেখলাম। আজ নিশ্চয় শাড়ি গিফ্ট পাবে? মিনু সেদিন এর আগামাথা কিছুই বুঝতে পারেনি। কোন শাড়ি এ বাড়িতে আসেনি তো? তাহলে মারুফ কার জন্য শাড়ি কিনল? এইতো সেদিন মারুফের অফিসের মজিবর সাহেব, মারুফকে খুব পছন্দ করে। দুই পরিবারের মধ্যে যাওয়া-আসা আছে। ভদ্রলোক মিনুকে ছোট বোনের মত দেখে। তিনি ফোন করে বললেন, মিনু তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি এখন ফ্রি আছ?
Ñ জ্বি ভাই, বলেন।
Ñ কথাটা তোমাকে কীভাবে বলি, তাই ভাবছি। কিন্তু না বলেও তো আর পারা যাচ্ছে না। ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে। এখন বিষয়টা তোমার জানা অতি জরুরি। তোমাকে যে সাবধান হতে হবে।
Ñ কী হয়েছে ভাই! অফিসের কোন সমস্যা?
Ñ না! সেটা হলে তো, তোমাকে জানানোর প্রয়োজন হত না।
Ñ তাহলে কী? আমার যে ভীষণ চিন্তা লাগছে।
Ñ চিন্তা হওয়ারই কথা। আচ্ছা, মারুফ রাতে কোথায় কী কাজে যায় তুমি কিছু জান নাকি?
Ñ না! ভাই, আমি কী করে জানব? কেন?
Ñ না একটু খেয়াল রেখ। কাঁচা পয়সা, অফিসের দামি গাড়ি। সাথে আরো কিছুৃ।
Ñ কী বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না।
Ñ বুঝতে চেষ্টা কর। তোমার মত ভাল মানুষ সবাই নয়। একটু দুনিয়ার হালচাল বোঝার চেষ্টা কর। আর তুমি নিজেও সচেতন হও।
Ñ আমি তো বিষয়টাই জানতে পারছি না। কী সচেতন হব।
Ñ তুমি কি সত্যিই কিছু জান না? নাকি আমার কাছ থেকে শুনতে চাচ্ছ।
Ñ না! বিশ্বাস করেন। আমি কি আপনার সাথে হেয়ালি করতে পারি? আপনার কথায় মনে হচ্ছে, কোন খারাপ খবর আছে? নইলে আপনি মুরুব্বি হয়ে আমাকে সাবধান করছেন।
মনোযোগ দিয়ে শোন। বেশ কিছুদিন যাবতই একটি মহিলার সাথে মারুফ বিভিন্ন জায়গায় যায়, প্রথম দিকে অফিসের কাজে যায় তাই ভাবা হয়েছিল। সে জন্য তখন এটা নিয়ে কেউ কিছু ভাবেনি। এখন মনে হচ্ছে, ব্যাপারটা সে পর্যায়ে নেই। কমবেশি অফিসের সবাই এ বিষয় নিয়ে কানাঘুষা করে। কিন্তু মুখে কেউ কিছু বলে না। তাছাড়া, বড় সাহেবদের বিষয় নিয়ে কে কী বলে তার চাকুরি হারাবে।
Ñ আমি তো এইসবের কিছুই জানি না।
Ñ তুমি কি মারুফের আচরণে কিছুই টের পাওনি?
মিনু মনে মনে ভাবে, টের যে একবারে পাইনি, তা বলি কী করে। তবুও সবকিছু চেপে রেখে বলল মিনু, ভাই আমি কিভাবে খোঁজ রাখব বলেন? মারুফ গাড়ি কেনার ফলে অফিসেরটা, তো ওর কাছেই থাকে। তাই অফিসের গাড়ি অফিসের বাইরে কখন কোথায় যায়, সাথে কে থাকে, এসব খবর আমার জানার কথা নয়। তাছাড়া মারুফের অফিসের বিষয় নিয়ে আমি কখনো মাথা ঘামায়নি। মারুফকেও কোনদিন অবিশ্বাসের চোখে দেখিনি।
তোমার না জানারই কথা। কারণ আজকাল এসব ব্যাপার প্রতিটা ক্ষেত্রেই এমনভাবে বিস্তার করছে, কে কাকে কিভাবে সামাল দেয়। তবে, মারুফকে দিয়ে এটা আশা করা যায় না। যাক, তোমাকে ছোট বোনের মত ভালবাসি, মারুফকেও আমি অত্যন্ত øেহ করি। তোমাদের কোন বিপদ-আপদ বা ক্ষতি যাতে না হয়, তাই তোমাকে ব্যাপারটা না জানিয়ে পারলাম না।
Ñ আমি এখন কী করবো একটা বুদ্ধি দেন ভাই। আমি বললেই কী সব স্বীকার করে ভুল বুঝে সুবোধ বালকের মত ঘরে ফিরবে?
Ñ দেখ! ভেবে-চিন্তে। কিভাবে কী করা যায়। তবে তোমাকে একটা কথা বলি, মাথা গরম করা যাবে না। এসব ব্যাপারে ধৈর্য রাখতে হবে। তড়ি-ঘড়ি করে কিছু করতে যেও না। সমস্যা আসছে, তাকে মোকাবেলা করতে হবে।
Ñ জ্বি! আচ্ছা। দোয়া করবেন ভাই যাতে এ সমস্যা থেকে বেড়িয়ে আসতে পারি।
Ñ ভাল থাক।
এর আগেও দু’চারজন বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষীর সঙ্গে মারুফের চলাফেরা, বাইরে ঘোরাফেরার ব্যাপারে অনেক সময় এটা ওটা বলেছে। কিন্তু মিনু কখনো এসব কথায় পাত্তা দেয়নি। ভেবেছে, লোকজন বোধহয় এমনিই বলে। মারুফকে আর দশজনের মতই মনে করে। মিনু মনে প্রাণে বিশ্বাস করে, সমাজে হেয় প্রতিপন্ন হতে হবে এমন কাজ মারুফ কখনোই করবে না। মনে হয় মারুফকে ওরা হিংসে করে। তাই এসব কথা বলে। মারুফও তো তাই বলে, ও অযথা কোন ঘোরাঘুরি বা বাজে কাজে সময় নষ্ট করে না। যা করছে, তা ওর ক্যারিয়ারের জন্যই করছে।
আজ সাজুর কাছ থেকে যা শুনল, এটাই তো প্রত্যক্ষ প্রমাণ। এরপর তো আর কোন প্রমাণের প্রয়োজন হয় না। মিনু আর কিছুতেই স্থির থাকতে পারছে না। এতদিন অনেক ধৈর্য ধরেছে সে। আর সম্ভব নয়। এবার বিষয়টাকে ভাল করে জানতেই হবে। আজকেই মারুফকে জিজ্ঞেস করবে সবকিছু। কিন্তু কীভাবে মারুফকে বলবে। সরাসরি সাজুর কথা বলবে, নাকি অন্যভাবে? নানা অস্থিরতা নিয়ে সময় পার করছিল মিনু।
১৪
রাতে সাড়ে দশটার দিকে মারুফ একটু কাহিল অবস্থায় বাড়ি ফিরল। মারুফের মুখটা তেমন প্রসন্ন লাগছিল না। একদিকে জ্বরের পরে শরীর খারাপ, অন্যদিকে এতদিন ঘরে বসে কাটানোর বিষণœতা। সব মিলিয়ে একটু অস্বস্তিতেই আছে মারুফ।
সবার রাতের খাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেল মারুফ। মিনুও তাড়াতাড়ি কাজ সেরে নিল। পরের দিন অফিস করতে হবে বলে কাজের মেয়েদেরকে সমস্ত নির্দেশনা দিয়ে মিনুও ঘরে এল। বেশ কিছুক্ষণ দু’জনে পাশাপাশি শুয়ে আছে, কিন্তু কারো মুখে কোন কথা নেই। সাজুর কাছে সমস্ত কিছু শোনার পর থেকেই মিনু তার নিজের মধ্যে নেই। সুযোগ খুঁজতেছে কিভাবে মারুফকে জিজ্ঞাসা করবে? এর মধ্যেই মারুফ বলল, কাল থেকে অফিসে যাব। আর ঘরে বসে থাকা যায় না।
Ñ শরীরটা তো খুব দুর্বল। আর দুটো দিন রেস্ট নাও।
Ñ জ্বর তো আর আসছে না। একটু দুর্বলতা আছে! ওটা ঠিক হয়ে যাবে।
Ñ মিনু মনে মনে ক্ষোভে ফেটে পরছে। মনে মনে বলল, শুধুই কি অফিসের জন্য, নাকি অন্য কোন টানে?
মিনু আর সুযোগের হাতছাড়া না করে বলল,
Ñ মাস দুয়েক আগে তোমরা কি ফ্যান্টাসিতে অফিসের কোন প্রোগ্রাম করেছিলে নাকি?
Ñ নাহ! আমাদের প্রোগ্রাম আবার ফ্যান্টাসিতে হয় নাকি?
Ñ আজকাল তো কত জায়গায় কত কিছুর আয়োজন হয়। টাকা থাকলে সব কিছু করা যায়।
Ñ কেন একথা জিজ্ঞেস করছ কেন?
Ñ এমনি! মিনু কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল,
Ñ তুমি কি তোমার কোন বন্ধু-বান্ধবের সাথে প্রোগ্রাম করেছিলে? আজকাল তো আবার তোমার বন্ধুরা বিভিন্ন জায়গায় দাওয়াত করে, সেখান থেকে অনেক রাতে ফের, মিনু যেন একটু খোঁচা দিয়েই কথাটা বলল।
Ñ দাওয়াত করে বাসায় বা রেস্টুরেন্টে। ফ্যান্টাসিতে কেন?
Ñ ওখানের যাওয়ার মানুষও তোমার থাকতে পারে?
Ñ এ রাত দুপুরে তোমার মাথায় এসব কী চাপল?
Ñ রাত দুপুর ছাড়া, তোমাকে পাওয়ার সাধ্যি কোথায়। অসুখে পড়েছিলে বলে ক’দিন ঘরে থাকলে। নইলে তুমি কি ঘরে সময় কাটানোর লোক নাকি?
Ñ মারুফ কোল বালিশ চেপে অন্যদিকে ঘুরে শুল।
Ñ মিনু থামার পাত্র নয়, এই ঘুমাচ্ছ কেন? আমি যা বলছি তার উত্তর দাও।
Ñ ঘুমাচ্ছি না! বল কী বলবে?
Ñ বলব তো অনেককিছু।
Ñ বল শুনছি!
Ñ আগে বল আমার কথার সত্যিই সত্যিই জবাব দেবে?
Ñ আগে কথাটা শুনি, তারপর ভাবব, জবাব দেব কি দেব না।
Ñ তাহলে তো আর বলে লাভ নেই। কারণ তুমি আজকাল সব কথা সত্যি বলছ না। যা তুমি আগে করতে না।
Ñ তুমিও তো আজকাল অনেক কিছু কর, যা আগে করনি।
Ñ আমি আবার কী করলাম?
Ñ ঠিক আছে, বল কী বলবে। তাড়াতাড়ি বল, আমি ঘুমাব।
তাহলে কি মারুফ বুঝতে পেরেছে মিনু এখন তাকে কী জিজ্ঞাসা করবে, সে জন্যই হেয়ালি করে এড়িয়ে যেতে চাচ্ছে। কিন্তু মিনুও আজ মরিয়া হয়েই সিদ্ধান্ত নিয়েছে তাকে জানতেই হবে, সত্যিটা কী? তাই আবারও প্রশ্ন করে, ফ্যান্টাসিতে তুমি কাকে নিয়ে বেড়াতে গিয়েছিলে?
মারুফ প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল। অতি গোগনীয় চরম সত্য কথাটি এভাবে শুনবে মারুফ তা ভাবতেও পারেনি। তাই একটু ঝাঁঝালো স্বরে বলল,
Ñ আমি কাউকে নিয়ে কোথাও বেড়াতে যায়নি।
Ñ কথাটা সত্যি বললে না।
Ñ তুমি কী করে জানলে, যে আমি সত্যি বললাম নাÑ এবার মারুফের কথার মধ্যে উত্তেজনা প্রকাশ পেল।
Ñ আমি জানি।
Ñ জানো তো আবার জিজ্ঞেস করছ কেন?
Ñ সেতো অন্যের মুখে শুনা। তোমার মুখ থেকে সত্যটা জানি।
Ñ যে তোমাকে খবর জানিয়েছে তার কাছ থেকে বাকিটাও জেনে নিও। এত রাতে আমাকে বিরক্ত কর না।
Ñ মিনু আবার প্রশ্ন করে, মেয়েটি কে? কোথায় থাকে? কত দিন যাবৎ তোমার সাথে পরিচয়?
Ñ আমি তোমার কোন প্রশ্নের উত্তর দিব না। যারা এ তথ্য দিয়েছে, তাদের কাছ থেকেই সবটা জেনে নিও।
Ñ আমি চেষ্টা করলে জানতে পারব। সেটা করার চেয়ে তোমার কাছ থেকে শুনলে ভাল হয় না?
Ñ যার এত বেশি জানার আগ্রহ, সে খুঁজে বের করুক।
Ñ এ জন্যই আজ কতটা বছর যাবৎ তুমি আমার সাথে এরকম ব্যবহার করে চলেছ? পরিবার-পরিজনকে দূরে ঠেলে দিয়েছ? উপেক্ষা করতে করতে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছ?
Ñ তোমার যা খুশি তাই ভাবতে পার। তাতে আমার কোন যায় আসে না।
Ñ তুমি এই বয়সে এরকম একটি কাজ করতে পারলে? মেয়ে দু’টো বড় হয়েছে। ওরা জানতে পারল তোমার সম্মানটা কোথায় গিয়ে দাড়াবে, সেটা একবার ভেবে দেখেছ?
-আমি এমন কিছু করিনি যে, আমার সম্মানহানি হবে। শোন! সম্মান রক্ষার বোধ তোমার চেয়ে আমার অনেক বেশি ভাল জানা আছে। এসব আজেবাজে কথা বলে রাতের ঘুমটা নষ্ট কর না। আমাকে সকালে অফিসে যেতে হবে।
Ñ তাহলে ফ্যান্টাসিতে যাওয়া, পাশে কাউকে নিয়ে গাড়িতে ঘুরে বেড়ান, শাড়ি কিনে দেয়া, রাতে বাইরে খাওয়া এর সবই কি মিথ্যে?
Ñ বললাম তো তোমার কোন কথার উত্তর দিতে আমি বাধ্য নই।
Ñ তুমি এভাবে কথা বলছ কেন?
Ñ কিভাবে বলছি? তুমি যেসব কথা বলে আমাকে হেয় প্রতিপন্ন করছ, তার জবাব এভাবেই দিতে হয়।
Ñ আমি হেয় প্রতিপন্ন করলাম, নাকি তুমিই আমাকে হেয় প্রতিপন্ন করলে? আমার ভালবাসাকে অপমান করলে? আমাকে অসম্মান করলে? সুন্দর সংসারের ভাঙন ধরালে? আমাদের দু’জনের মধ্যে একটি দেয়াল তুলে দিলে? সেই সাথে তুমি নিজেরও সর্বনাশ ডেকে আনলে?
Ñ আমার বিষয় আমি বুঝব। এটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে।
Ñ মারুফ একটু বুঝতে চেষ্টা কর। এখন তো তুমি একা নও। তোমার বউ, বাচ্চা, আত্মীয়-স্বজন সব নিয়েই তোমার জীবন। এখানে যা খুশি তা করতে পার না। এদের কাছে মুখ দেখাবে কিভাবে?
Ñ আমি বার বার তোমাকে একই কথা বলছি। আমি এমন কোন কাজ করিনি যে, বাইরে মুখ দেখাতে পারব না। তোমার এসব বাজে কথা বন্ধ করে এখন ঘুমাও। আর একটা কথাও বলবে না। আমাকে ঘুমাতে দাও, বলে মারুফ কোল বালিশ আক্ড়ে ধরে বিছানার একপ্রান্তে শুয়ে থাকল।
Ñ তুমি তো ঘুমাবেই, সুখের ঘুম। আমার তো ঘুম আসছে না।
Ñ ঘুম না এলে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাক, আমাকে ডিস্টার্ব করবে না।
মারুফের কথায় মিনুর মনের জ্বালা আরো দ্বিগুণ বেড়ে গেল। ঘুমতো দুরের কথা, বিছানায় থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ধাক্কা দিয়ে মারুফকে জাগিয়ে দিতে। এমন অপকর্ম করে আবার দিব্যি শুয়ে আছে। পারে কিভাবে? এরই নাম পুরুষ মানুষ। স্বার্থপর। শুধু নিজের সুখটাই চিনে। ওর পাশে আর এক মুহূর্তও না। বিছানা ছেড়ে জানালায় এসে দাড়ায় মিনু। দু’চোখের কোল বেয়ে পানি পড়ছে। মিনু বুঝতে পারছে না এখন তার কী করা উচিত? মিনু আর দাঁড়িয়ে থাকতে পারছে না হাত-পাগুলো ধরে আসছে। ঘড়িতে প্রায় তিনটে বাজে একটু না ঘুমালে তো অফিসে কাজ করা যাবে না।
ফিরে এসে বিছানায় শুতে চেষ্টা করল মিনু। কিন্তু মারুফের পাশের খালি জায়গাটুকু বড়ই বিষাদ লাগছে। মারুফ দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। একবারও চিন্তা করল না তার মিনু এ রকমভাবে কষ্ট পাচ্ছে, তাকে ডেকে কাছে নিয়ে কোথাও যদি ভুল হয়ে থাকে তা ভাঙানোর চেষ্টা করা। মারুফ এ সবের কিছুই না করে দিব্যি ঘুমিয়ে রইল। এ দৃশ্য আর সহ্য হল না মিনুর। ঘর থেকে বের হয়ে গেল।
১৫
মা-মা, বড় মেয়ের ডাকে তন্দ্রা ছুটে গেল মিনুর। সারারাত ঘুম হয়নি প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে বিছানায় শুয়েছিল। এ সময় মাকে এভাবে শুয়ে থাকতে দেখে, প্রশ্নবোধক চিহ্ন একে দিল মিম! কী হয়েছে মা? তোমার শরীরটা খারাপ নাকি?
Ñ না মা কিছু হয়নি। রাতে ভাল ঘুম হয়নি, তাই একটু খারাপ লাগছে।
Ñ দেখি তো জ্বর আসছে নাকি? বলে মিম মাায়ের গায়ে মাথায় হাত বলল, না, তাওতো নয়! মা তুমি শুয়ে থাক, আমরা নিজেরাই নাস্তার টেবিল রেডি করি।
Ñ না! না! বলে উঠে পড়ে মিনু। তোমরা কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হও।
Ñ মা তুমি আজ অফিসে যেও না। ফোন করে বলে দাও। তোমার শরীর খারাপ।
Ñ দেখি কী করি।
Ñ দেখি না, মা! আমি সালাম আংকেল কে ফোন করে বলি, তোমার শরীর খারাপ। অফিসে যাবে না।
Ñ দেখি! অবস্থা বুঝে আমি ফোন করে নিব।
Ñ এই! তোমাদের কার কখন ক্লাস শেষ হবে?
Ñ মা আমার দুটা, অনুর বোধ হয় ৪টা পর্যন্ত।
Ñ অনুকে টিফিন আর একটি পানির বোতলটা ঠিক করে দিও।
Ñ মা! তোমাকে কিছু ভাবতে হবে না, এর মধ্যে অনন্যা দৌড়ে এসে মায়ের গলা ধরে বলল দেখ আমাকে কেমন লাগছে?
Ñ মিনু মেয়েকে কোলের কাছে জড়িয়ে ধরে বলল, আমার এ মাকে অনেক বেশি সুন্দর লাগছে।
কলেজে খুব বেশি ছোটাছুটি কর না। এখন বড় হয়েছ, খুব সাবধানে থাকবে। চারিদিক গুণে বেছে চলবে। কিছু করার আগে সবদিক ভেবে চিন্তে নিবে। কলেজে গিয়েই কিন্তু ছেলেমেয়েরা বড় ধরনের ধাক্কা খায়। সবরকম পরিস্থিতি মানিয়ে নেয়ার শক্তি, সাহস দুইই থাকতে হয়। কাউকে আঘাত দিয়ে তুচ্ছতাচ্ছিল্ল্য করে কথা বলবে না। শিক্ষকদেরকে পিতামাতার চেয়েও বেশি সম্মান দেখাতে হয়। মনে থাকবে তো?
-অনন্যা মায়ের গলা জড়িয়ে ধরে বলল, তুমি কলেজে যাওয়ার সময় নানু মনিও কি তোমাকে এই কথাগুলোই বলেছিল?
Ñ ওরে দুষ্ট মেয়ে!
Ñ মিম!
Ñ জ্বি মা!
Ñ ওর দিকে একটু খেয়াল রাখিস্ মা। তোকে নিয়ে অত চিন্তা করতে হয়নি। ওকে নিয়ে যে আমার একটু বেশি ভাবনাচিন্তা। ও যে, বড় চঞ্চল আর খেয়ালি।
Ñ মায়ের এমন কথায় অনন্যা খিল খিল করে হেসে উঠে বলে, আপুরে! এবার তোমার লেখাপড়া ভেস্তে যাবে।
Ñ কেন?
Ñ কেন আবার। আমাকে পাহাড়া দিতে তোমাকে বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে আমার সাথে কলেজে যেতে হবে।
Ñ অনু! একটু চোখ নাড়িয়ে ইশারা দিয়ে বোঝাল, এসব বলতে নেই। মা মন খারাপ করবেন।
Ñ মা! তুমি কিন্তু আজ বেরিও না। রেস্ট নাও।
Ñ ঠিক আছে, যাও। আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না।
মেয়েরা বের হয়ে গেলে মিনু ভীষণ একা হয়ে গেল। অনেকক্ষণ ঘরের মধ্যে হাটাহাটি করে বড় ক্লান্ত হয়ে পড়ে মিনু। আবার বিছানায় শুয়ে পড়ে। মাথার মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এভাবে একটি মিথ্যার সংসারে কীভাবে জীবন কাটাবে মিনু?
যে মানুষটা মিনুকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিয়ে যাচ্ছে। এতবড় একটি অপকর্ম করার পরও তার কি কোন অনুশোচনা হয় না? একবারও কি তার মনে পড়ে না, তার ঐ হাত দুটো দিয়ে তার মিনুকে কত ভালবাসার স্পর্শ দিয়েছে। দু’বাহুতে জড়িয়ে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে, ভালবাসার কথা বলেছে। বেঁচে থাকার সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়েছে। একসাথে পথ চলার কথা বলেছে। কী করে মারুফ এগুলো ভুলে গিয়ে মরীচিকার পিছনে ছুটছে। মিথ্যা মোহের বসে তার মিনুকে চরম অবহেলা করছে, কষ্ট দিচ্ছে, তাকে এড়িয়ে চলছে। নিষ্ঠুর এক যন্ত্রণার মধ্যে রেখে তিল তিল করে মিনুর বেঁচে থাকার সত্তাকে গলা টিপে হত্যা করছে। হু-হু করে কাঁদে মিনু।
নাহ! এভাবে আর থাকা চলে না। একটা সিদ্ধান্ত নিতেই হবে। সে মারুফের চোখের আড়ালে চলে যাবে। পরক্ষণেই মনে হয়, বিকেলে মেয়ে দু’টো এসে যখন দেখবে ওদের মা বাসায় নেই। ওরা তো চেচামেচি করবে। সবাইকে ফোন করে করে বাড়ি মাথায় নিবে। খাওয়াদাওয়া বাদ দিবে। আহারে! আমার সোনা মনিদেরকে ফেলে কোথায় যাব? আমাদের দাম্পত্য সমস্যার কারণে মেয়েদেরকে তো কষ্ট দিতে পারি না। আমি যে ওদের ‘মা’। হায়রে সংসার নামের মায়ার জাল। লক্ষকোটি কষ্ট হলেও এ জাল ছিঁড়ে সহজে বের হওয়া যায় না।
আজ মনে হচ্ছে, মা ঠিকই বলেছিলেন। মায়েদের অনেক কিছু করা যায় না। মুখ বুজে সব সহ্য করতে হয়। তাইতো সহ্য করেই চলছি। কিন্তু এর কি শেষ নেই মা! ভাবতে ভাবতে একসময় মিনু ঘুমিয়ে পড়ে। ভালই একটা ঘুম দিয়ে উঠল মিনু। এবার শরীরটা একটু ভাল লাগছে।
Ñ খালাম্মা অফিস থিকা ফোন আইছিল। কী বলেছিস?
Ñ শরীর খারাপ! ঘুমাইতেছে।
Ñ আচ্ছা ঠিক আছে যা।
Ñ মিনু ফোনটা চেক করে দেখে, অনেকগুলো মিস কল। তার মানে অনেকেই খোঁজ করেছে। সব ফেলে আগে অফিসের খোঁজ নেয়ার জন্য নিকটতম বসকে ফোন দিল। ওপার থেকে জবাব প্রশ্ন এল হঠাৎ কী হল? এখন পর্যন্ত খবর নেই।
Ñ শরীরটা খারাপ। না আসতে পারলে ভাল হত। আগামীকাল এসে কাজগুলো রেডি করব।
Ñ স্যার! আজ ৩টায় মিটিং দিতে বলল।
Ñ প্লি­জ সালাম ভাই! একটু বুদ্ধি করে আগামীকাল ১১-১২ টার দিকে দিন।
Ñ দেখি কী করা যায়?
সালাম সাহেব খুব ভাল মানুষ। মেয়ে কলিগদেরকে বেশ সহযোগিতা করে এবং তাদেরকে শ্রদ্ধা করে। মেয়েরাও তার সাথে কাজ করে স্বস্তি পায় ও নির্ভর করে। মিনুর মেয়েদেরকেও খুব পছন্দ করে। মিনুর মেয়েরা বড় হওয়ায়, একটু বাড়তি উৎকণ্ঠা এবং দায়িত্ব বোধ সবসময় মিনুকে ঘিরে রাখে সেটা উনি বুঝতে পারেন। শুধু মিনু কেন? অন্য মেয়েদের বেলাতেও একইভাবে সহযোগিতা করে থাকেন।
বাচ্চাদের ছুটি ছাটার দিনে মিনুকে কৌশলে বাসায় কাজ করার সুযোগ করে দেন। সে কৃতজ্ঞতা স্বরূপ মিনু সালাম সাহেবের কাজগুলোও আগে-ভাগে করে রাখে। সালাম সাহেবের কথায় একটু স্বস্তি পেল মিনু। যাক আজকের দিনটা একটু নিজের মত কাটাতে পারবে মিনু। বাইরে যাওয়ার কাপড় পড়তে পড়তে চা শেষ করে বেরিয়ে পড়ে মিনু। গাড়িতে উঠেই ড্রাইভরকে বলল, প্রথমে আমাকে মোবাইলের দোকানে নামিয়ে দিয়ে চলে যাও। পরে ফোনে জানাব, কোথা থেকে আমাকে তুলবে।
Ñ জী আচ্ছা, বলে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে চলে গেল।
Ñ মিনু কতক্ষণ দু’একটা মোবাইলে নাড়া-চাড়া করে দাম, ফাংশন ইত্যাদি দেখার চেষ্টা করল। আসলে তো মোবাইলে কেনা মিনুর মিশন নয়। ব্যাপারটা ছিল ড্রাইভারকে বুঝতে না দেয়া। মোবাইলের দোকান থেকে বের হয়ে কোথায় যাব, কোথায় গেলে ভাল লাগবে তা চিন্তা করছিল মিনু। যতবারই মারুফের কথা ভাবে ততবারই মনটা কঠিন হয়ে যায়। চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে ইচ্ছে করে। আবার পাশাপশি যখন মেয়েদের কথা মনে হয় তখন সব আগুন নিভে পানি হয়ে যায়। হায়রে জননী, তোর একি পরিণতি।
কী করবে, কোথায় যাওয়া যায়, কিছু মাথায় আসছে না। এই মুহূর্তে বাসায় যাওয়ার কথা একদম ভাবতে পারছে না মিনু। বাসায় ফিরে গেলে, সে হেরে যাবে। থেমে যাবে তার স্বসম্মানে বেঁচে থাকার লড়াই। এমন একটা কিছু করতে হবে যাতে মারুফ বুঝতে পারে, মিনু তার খেলার পুতুল নয়। মিনুকে অপমান করা, অসম্মান করার ফল তাকে ভোগ করতে হবে। ওকে বোঝাতে হবে, সে যদি যা খুশি তাই করতে পারে, মিনু কেন পারবে না? প্রচণ্ড রাগে একটি রিকসায় উঠে রিক্সাওয়ালাকে বেলি রোডে যেতে বলল। চারিদিকের গাড়িঘোড়া আর রিক্সার টুং-টাং শব্দে মিনু আনমনা হয়ে যায়।
১৬
রিক্সায় যেতে যেতে আরো পিছনের কত কথা মনে পড়ল মিনুর। মারুফ কৌশলে তার টাকা-পয়সার অধিকার থেকে কীভাবে বঞ্চিত করল মিনুকে। যেটা একজন ভদ্র মানুষকে দিয়ে কল্পনাই করা যায় না। পরকীয়া কি মানুষকে এতটাই অমানুষ করে দেয়। একসময় দু’জনার আয়ের টাকা একটি ড্রয়ারে থাকত। কেনাকাটা বাজার ঘাট সব মিনুই করে বলে তারই টাকার দরকার বেশি হয়। তবে কখন কত টাকা নিয়ে খরচ করে তার হিসাব মিনু রাখে, নিজের মনে থাকার জন্য। খরচের প্রতিটি বিষয়ই মিনু মারুফের সাথে শেয়ার করে।
ইদানিং মিনু লক্ষ্য করছে মারুফ কেন যেন টাকা খরচের বিষয়টি নিয়ে খিটিমিটি শুরু করেছে। এইতো সেদিন খুব রাগ করে বলল, প্রয়োজনের অতিরিক্ত অযথা খরচ করাতে কোন সেভিংস তো থাকছে না।
Ñ মিনু শান্ত গলায় বলে, আস্তে আস্তে হবে। এখন মেয়েদের লেখাপড়ার খরচ বেড়েছে। তাছাড়া জিনিসপত্রের দাম তো দেখতেই পাচ্ছ কীভাবে বেড়েই চলছে। কোনটার দাম না বাড়ছে বল? ইলেকট্রিসিটি, গাড়ির তেল, গ্যাস, মাছ, মাংস, দুধ, বল কোনটার কম দাম?
এসব ফিরিস্তি আমি শুনতে চাই না। প্রয়োজনের তো শেষ নেই? তবে খরচ ইচ্ছে করলে কমানো যায়। এত শানসৈকতে থাকছ, গাড়ি ব্যবহার করছ। এসবের জন্য টাকা তো আমাকেই উপার্জন করতে হয়। তার জন্য প্রায়ই বেশি রাতে ঘরে ফিরতে হয়। সেটাও তো দোষ। কথাগুলো এমনভাবে মারুফ উচ্চারণ করল, যেন মিনু ইচ্ছে করে মারুফের টাকা অপচয় করছে। এই প্রথম মারুফ টাকা-পয়সা নিয়ে এভাবে কথা বলল। মিনু নিজেকে খুব অপমানিত বোধ করল। শেষ পর্যন্ত মারুফ টাকার খোটা দিল? তারপরও মিনু রাগটাকে কমিয়ে নেয়, যেহেতু সেভিংসের কথা এসেছে। এটাতো সংসারের জন্যই। মিনু পুরো মাসের খরচের হিসাবের একটি লিস্ট মারুফকে দেখায়। মারুফ সেদিকে কোন ভ্রƒক্ষেপ না করে বলল, এরকম লিস্ট বানানো কোন ব্যাপার?
Ñ এটা তুমি কী বললে?
Ñ তুকি কি মনে কর, আমি বানিয়ে বানিয়ে বেশি টাকা লিখেছি?
Ñ এসবের আমি কিছু জানি না। যা উপার্জন করি, তাই খরচ।
Ñ মিনু এবারে শান্ত গলায় বলল, তুমি একটু দেখ। কোথাও বাড়তি কিছু লিখা আছে কিনা? মারুফ খরচের লিস্ট দেখার কোন আগ্রহ দেখাল না। মিনু লিস্টটা মারুফের সামনে রেখে ঘর থেকে বেড়িয়ে গেল।
এভাবেই নানা টানাপড়েনের মধ্যে সময় গড়িয়ে যাচ্ছিল মিনুর। তার ঠিক দু’দিন পরেই মারুফ বলল, দেখি ড্রয়ারে কত টাকা আছে। মিনু সব টাকা বের করে দিল। দুটো খামে দু’জনের টাকা। মিনুর খামে সামান্য কিছু টাকা। মাসের শেষের দিকে থাকায় মারুফের খামেও বেশি টাকা ছিল না। খামটা হাতে নিয়ে মারুফ যেন তেলে বেগুনে জ্বলে উঠল।
Ñ সব টাকাতো শেষ।
Ñ মাসের শেষের দিকে না।
Ñ আরো কোথাও টাকা আছে নাকি?
Ñ হতভম্বের মত মিনু মারুফের দিকে তাকিয়ে থাকল।
Ñ আস্তে করে মিনু বলল, আর কোথাও কোন টাকা নেই।
Ñ ঠিক আছে, এখন থেকে আমার টাকা আমার ড্রয়ারে থাকবে। তোমার টাকা তোমার ড্রয়ারে রাখ।
মিনু প্রচণ্ডরকম হোচট খেল। এরকম কথা মিনু স্বপ্নেও ভাবেনি। ওদের টাকা ভাগাভাগি হয়ে যাবে। এত বছরে কোনদিন এভাবে টাকার প্রশ্ন আসেনি। আজ কেন এল? মিনু তো কোনদিন ওর টাকা বলে আলাদা কিছু ভাবেনি। যখন যা প্রয়োজন লেগেছে তাই খরচ করেছে।
Ñ তুমি এভাবে বলছ কেন? আমি কি আমার টাকা এ সংসারে খরচ করি না?
Ñ এখন থেকে তোমার কোন টাকা এ সংসারে খরচ করার দরকার নেই। প্রতিমাসে কত টাকা লাগবে তার হিসাব দিয়ে টাকা আমার কাছ থেকে নিবে।
Ñ আমি কি প্রতি বেলায় বেলায় তোমার কাছে টাকা চাবো নাকি?
Ñ প্রয়োজন হলে তাই চাইতে হবে। আমার টাকা আমার কাছেই থাকবে।
Ñ ভাল কথা, তোমার টাকা তোমার কাছেই থাকুক। আমিও বেঁচে গেলাম হিসাব রাখা থেকে। যদিও মিনু সেটা জোড় গলায় বলল, কিন্তু মনে মনে তার হƒদয় ভেঙে খানখান হয়ে গেল। এতদিন পরে মারুফ কী সন্দেহে তাকে অবিশ্বাস করল? এতবড় অপমান সহ্য করা মিনুর পক্ষে সম্ভব নয়।
Ñ ঠিক আছে সংসার যেহেতু চালাতে হবে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তবে মনে রেখ, তোমার একটি টাকাও যেন কোনদিন আমার জন্য খরচ না হয়, আমি সে ব্যবস্থাই করব। আমি আমার টাকায় চলব।
Ñ সেটা তোমার ব্যাপার। বলে মারুফ ড্রয়ার খুলে তার টাকা উঠিয়ে রেখে চাবিটা স্বযতেœ রেখে, বিছানায় শুয়ে টিভি দেখতে শুরু করল।
মিনু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল, শেষ পর্যন্ত টাকাটাও আলাদা করে ফেলল? কোথায় গেল তার এতদিনের স্বযতেœ গড়া সংসারের অস্তিত্ব, অধিকার। সবকিছুই যেন এক মুহুর্তের মধ্যে মিথ্যে হয়ে গেল। মিনুর পা দুটো ভারী হয়ে আসছে। আলমারি বন্ধ করে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায় মিনু। অপমানে, কষ্টে বুক ভেঙে যাচ্ছে। চোখের পানি যেন আর ধরে রাখতে পারেনি সেদিন। আজ আর বুঝতে একটুও কষ্ট হচ্ছে না মিনুর, মারুফের ওরকম বদলে যাওয়ার কারণ।
১৭
Ñ আপা কোন রাস্তায় যামু?
Ñ ও আচ্ছা, ডাইনে গিয়ে, গলির শেষ মাথায় নামিয়ে দিন। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে সিড়ি বেয়ে উঠে গেল তিনতলায়। কলিংবেল টিপতেই এক মধ্য বয়সী মহিলা দরজা খুলে দিয়ে তোÑ চিৎকার দিয়ে আরেÑ মিনু তুই! কোত্থেকে! কীভাবে এলি? পথ ভুলে নাকি?
Ñ না! ইচ্ছে করেই এলাম।
Ñ এ দেখি, গরীবের বাড়িতে হাতির পাড়া।
Ñ ধ্যাৎ! এভাবে বললে কিন্তু চলে যাব? এমনিতেই আমার মন ভাল না।
Ñ কেন রে? কী হয়েছে? একদম ঘেমে গেছিস। আয় বোস্। একটু ঠাণ্ডা শরবত করে দেই, খা। দেখবি ভাল লাগবে।
Ñ আর ভাল লাগা, এখন মুত্যুর প্রহর গুণছি।
Ñ একি কথা! কত বয়স হলরে তোর? এখনই মৃত্যুর ভাবনা করছিস? ওটাতো করার কথা আমাদের। তুই কেন রে? ও বুঝেছি মারুফের সাথে বুঝি ঝগড়াঝাটি করেছিস।
Ñ সেটা হলে তো ভালই হতো, কথাটা বলার সময় মিনুর গলা ধরে এল। চোখের কোনা ভিজে উঠল, তা বিউটির চোখ এড়াইনি। বিউটি না দেখার ভান করে, এই নে! তাড়াতাড়ি শরবতটা খেয়ে নে। তারপর শুনি কী হল তোর?
Ñ মিনু শরবতটা খেয়ে নিল এক নিশ্বাসে। একটু আরাম বোধ হল। ওয়াস রুম থেকে মুখে চোখে পানি দিয়ে এসে বলল, এবার বল, তোমরা কেমন আছ আপা?
Ñ এই তো চলে যাচ্ছে।
Ñ তোমার শরীরটা একটু নরম দেখাচ্ছে।
Ñ এখন বয়স হয়েছে না। সমস্যার অন্ত নেই। খেলে মুটিয়ে যাই, না খেলে অপুষ্টিতে ভুগি, ব্যালেন্স ডায়েট হয় না। তারপরও প্রেসার, হাটু ব্যথা, আরো কত যে অসুবিধা। বয়স হলে বুঝবি।
Ñ এবার বলতো তোর খবর কী? তুই কী মনে করে এই ভর দুপুরে এলি? তোর চোখ ছলছলে কেন?
মিনু বিউটির দিকে এক নজরে অনেকক্ষণ তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে ফেলল। বিউটি মিনুর কাছে এসে পরম যতেœ মাথাটা বুকের সাথে মিলিয়ে নিয়ে হাত বুলাতে থাকল। এমন আদরের পরশে মিনুর বুকের উপর চেপে থাকা জগদ্দল পাথরটা গলতে শুরু করল। নিশ্বাসটা একটু হালকা বোধ হল।
মিনুর প্রিয় বিউটি আপা। দূর সম্পর্কের চাচাতো বোন। সম্পর্ক দূরের হলে কী হবে, মিনু সাথে তার আত্মার-আত্মা সম্পর্ক। মিনুকে ছোটবেলা থেকেই খুব ভালবাসতো। মিনুর লেখাপড়ার প্রতি একগ্রতা, মানুষের প্রতি সহানুভূতি, প্রতিকুল অবস্থায় টিকে থাকার সংগ্রাম ইত্যাদি বিষয়গুলো মিনুকে বিউটির অনেক কাছে নিয়ে এসছে। এ জন্য বিউটি তার নিজের বোনদের চেয়ে মিনুকে বেশি পছন্দ করত এবং নির্ভর করত। আর মিনুও তার যে কোন প্রয়োজনে এই বিউটি আপার শরণাপন্ন হয়। এক কথায় বিউটি আপা ‘মায়ের মত’। মিনু যে বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেবারই বিউটি আপা পাশ করে বের হয়। বয়সের ব্যবধান থাকলেও মনের মিল অনেক বেশি।
Ñ এবার বল দেখি, এত চোখের পানি ফেলছিস কেন? কী হয়েছে?
মিনু র্ঝর্ঝ করে কেঁদেই চলেছে। সহজেই চোখের পানি আসে বলে কি এর কোন মূল্য নেই।
Ñ আপা! মূল্য থাকলে তো পুরুষদেরকে চড়া দামে কিনতে হত।
Ñ শোন? চোখ মোছ্। কান্না না থামালে কোন কথা নেই। মিনু ফ্যালফ্যাল করে বিউটির দিকে তাকিয়ে আছে। কী মারুফের সাথে ঝগড়া করেছিস্। মাথা নেড়ে না জবাব দিল মিনু? তাহলে কী বল না?
Ñ মিনু বিউটির আপার দিকে মুখ তুলে আবার চোখ নামিয়ে ফেলল। কিভাবে সে বলবে মারুফের অমন অপকীর্তির কথা। না কিছু না। আমি যাই বলে মিনু ব্যাগ হাতে নিচ্ছিল। বিউটি মিনুর মাথাটা কোলের কাছে নিয়ে খুব আদরের সুরে বলল, কী হয়েছে বল! এভাবে থাকলে কষ্ট আরো বেশি হবে। আমি জানি তোর চোখে যখন পানি, তখন ব্যাপারটার অনেক গুরুত্বপূর্ণ। শেয়ার কর দেখবি মনটা হালকা হয়ে গিয়েছে।
Ñ আপা! মারুফÑ মারুফÑ বলে আবারও কাঁদতে শুরু করল মিনু।
Ñ বিউটি কিছুটা আঁচ করতে পেরে, পরিবেশ হালকা করার জন্য বললÑ মারুফ কী তোর সাথে খারাপ ব্যবহার করেছে। গায়ে হাত দিয়েছে?
Ñ মাথ নেড়ে , না বলল মিনু।
Ñ তাহলে? কী?
Ñ মারুফ ঝামেলায় জড়িয়ে গিয়েছে।
Ñ ঝামেলা? কিসের ঝামেলা? অফিসের?
Ñ আবারও মাথা নেড়ে না! অন্য মেয়ের সাথে?
Ñ কী?
Ñ হ্যাঁ, আপা !
Ñ তুই সত্যি বলছিস?
Ñ মাথা নেড়ে, হ্যাঁ বলল মিনু।
Ñ এটাও আমাকে শুনতে হল। মেয়েটি কোথাকার? মারুফের অফিসের?
Ñ না, অন্য একটি অফিসে কাজ করে।
Ñ তুই জানলি কী করে?
Ñ ওর অফিসের এক কলিগ, খুব গোপনে জানিয়েছে, যাতে মারুফকে ফেরাতে চেষ্টা করি। আর সচেতন হই।
Ñ ঐ লোকের কথায় বিশ্বাস কি?
Ñ না আপা! উনার অন্য কোন মোটিভ নেই। তাছাড়া, আমার বান্ধবী সাজু কে তুমি চেন। ও মারুফকে একটা মেয়ের সাথে ফ্যান্টাসিতে দেখেছে।
Ñ তাহলে তো খুব চিন্তার কথা।
Ñ আমি এখন কীভাবে কী করব, বলে দাও।
Ñ অত অধৈর্য হোস না। আমি একটু চিন্তা করে দেখি।
আপা, আমার খুব খারাপ লাগছে, হাত-পা কাপছে, একটু শুয়ে থাকব। কাল সারারাত ঘুমাইনি। বিউটি একটি নিরিবিলি ঘরে মিনুকে শেয়ার ব্যবস্থা করে দিল। নে একটা লম্বা ঘুম দে। আমি রান্নাবান্না শেষ করি। দুপুরে একসাথে খাব। তারপর দেখি কী করা যায়। এর মধ্যে তোর দুলাভাইও চলে আসবে। মিনু আর কোন কথা না বলে, শুয়ে পড়ল। মাথাটা কেমন ধরে আছে, তার সাথে চোখ জ্বালা। ভীষণ অসুস্থ অনুভব করছে মিনু। জোড় করে চোখ বন্ধ রাখতে চেষ্টা করল মিনু।
Ñ মিনু-মিনু, ও মিনু উঠে আয়। মুখ-হাত ধুয়ে টেবিলে আয়। খাবার সাজানো প্রায় শেষ। যাও তো তোমার শ্যালিকাটিকে ডেকে নিয়ে আস।
Ñ আমার তো অনেক শ্যালিকা, কোন শ্যালিকা এসেছে?
Ñ গিয়ে দেখ।
শ্যালিকা ও শ্যালিকা, ঘুম ভাঙাতে আসব নাকি?
Ñ থাক, থাক্! তোমার আর ও ঘরে গিয়ে কাজ নেই, কী থেকে কী বলে বসবে। ও আরও মন খারাপ করবে।
Ñ কেন মন খারাপ করবে কেন?
Ñ আছে! একটু সমস্যা আছে।
Ñ আমার মত দুলাভাই থাকতে শালীরা কী সমস্যা নিয়ে থাকবে নাকি? সমস্যা আসবে তার সমাধানও হবে।
Ñ হয়েছে! আর বাহাদুরী দেখাতে হবে না।
এত কথার ভিড় আর হৈচৈ এ মিনুর ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে, ওমা ৩টা বেজে গিয়েছে। আমি এতক্ষণ ঘুমালাম। এখন শরীরটা একটু ভাল লাগছে। মিনু একটু আড়মোড়া ভেঙে ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে এক নজর দেখে নিল। মেয়েদের কল। ওরা সাধারণত আড়াইটা থেকে ৩টার মধ্যে কল করে। তাড়াতাড়ি মেয়েকে ফোন ব্যাক করল মিনু।
Ñ হ্যালো!
Ñ মা! তুমি কেমন আছ? ঘুমিয়ে পড়েছিলে তাই না?
Ñ হ্যাঁ মা! তাইতো ফোন ধরতে পারিনি।
Ñ আমি বুঝতে পেরেছিলাম। সে জন্যই দু’বারের বেশি কল দেইনি। মা তুমি আর একটু রেস্ট নাও। আমি অনুকে নিয়ে একবারে ফিরব।
Ñ ঠিক আছে মা, সাবধানে আসিস্।
টুকটাক কথার মধ্য দিয়ে খাবারের পর্ব শেষ হল। কাজের মেয়েকে টেবিল গুছিয়ে নিয়ে দুকাপ চায়ের কথা বলে মিনুকে নিয়ে একটু আরাম করে বসলো বিউটি।
Ñ এবার বল তুই কী ভেবেছিস।
Ñ আমি ভেবে কুল পাই না বলেই তো তোমাদের কাছে এলাম।
Ñ তুই যা যা বললি, তাতে একটা মেয়ের পক্ষে মেনে নিয়ে সংসার করা খুব কঠিন ও যন্ত্রণাদায়ক। তারপরও তোকে এই কঠিন কাজটিই করতে হবে রে মিনু।
Ñ আপা! তুমিও একই কথা বললে?
Ñ না বলে উপায় কী? আমি অনেক ভেবে দেখলাম। তুইও একটু ঠাণ্ডা মাথায় ভেবে দেখ। তোর মেয়েদেরকে রেখে তুই থাকতে পারবি?
Ñ মিনু মাথা নিচু করে থাকে। টস্টস্ করে দু’চোখের পানি বালিশের উপর পড়তে থাকে।
Ñ একবার চিন্তা কর, যখন তোর মেয়েগুলো এসে দেখবে তুই ঘরে নেই। ওদের মনটা তখন কেমন ছোট হবে? তোকে ফোনে জিজ্ঞাসা করবে, তুমি কোথায় মা! এখনো আসছ না কেন? কী উত্তর দিবি, তখন? ওদেরকে কী তখন সত্যি ঘটনাটা বলে দিবি?
Ñ না! আপা! না!
Ñ ওরা যে ওদের বাবাকে খুব ভালবাসে। ওদের বাবা সম্পর্কে ওরা কিছু জানুক এ আমি কোনদিন চাই না।
Ñ তাহলে, তুই এখন বাসায় ফিরে যাচ্ছিস?
Ñ তা না হয় গেলাম। কিন্তু মারুফকে এ পথ থেকে ফেরানোর পথ বলে দিবে না?
Ñ এ বয়সে কাউকে বলে কয়ে ফেরান যায় না। এক জায়গা থেকে ফিরিয়ে আনবি। কিছুদিন পর অন্য জায়গায় সম্পর্ক করবে।
Ñ তাহলে কী আমাকে এভাবে সব মেনে নিয়ে এই দুর্বিসহ জীবন কাটাতে হবে?
Ñ তাইতো হয় রে। এটাই তো নিয়ম। মেয়েরা যদি তাদের সন্তান, সংসার আর সম্মানের কথা ভাবে, তাহলে এ নরক যন্ত্রণা বয়ে নিয়েই স্বামীর সংসার করতে হবে। আর যদি কোন মেয়ে ঐ বিষয়গুলো তুচ্ছ জ্ঞান করে, শুধু নিজের সুখের কথা ভাবে, তাহলে তাকে কোন যন্ত্রণাই সহ্য করতে হয় না।
Ñ আপা! আমি যে আর পারছি না সহ্য করতে।
সব ঠিক হয়ে যাবে। এবং হতে হয় রে। আমার দিকে দেখ, এসব যন্ত্রণা আমিই কী কম পেয়েছি? তোর মত আমিও শুরুতে কিছুই জানতে পারিনি। বাইরের জগতের শান সৈকত, জৌলুস, পার্টি, ড্রিংস, মেয়ে, কীনা ছিল তার জীবনে? এখন দেখ স্ট্রোক করে কী বেহাল অবস্থা। ঐ সুখের পাওয়াগুলো সব উড়ে গিয়েছে। চারপাশে কেউ নেই? শেষ আশ্রয় কোথায়? পরিত্যক্ত বিউটির কাছে। একক সময় মনে হয়, দূরে কোথাও চলে গিয়ে প্রতিশোধ নেই।
Ñ এই কী হচ্ছে আমার বিরুদ্ধে? বড় কোন ষড়যন্ত্র নাতো?
Ñ হ্যাঁ দুলাভাই! অনেক বড় ষড়যন্ত্র। আপনি মরেছেন।
Ñ মরেই তো আছি। এর চেয়ে আর কী হতে পারে শ্যালিকা?
Ñ আপা! ভালই তো হয়েছে। দুলাভাই এখন পুরোপুরি তোমার হয়ে গিয়েছে।
Ñ হ্যাঁ হয়েছে। শুধু সেবাযতœ করতে, বাকি সব তো কবে ফুরিয়ে গিয়েছে।
মিনু এবার আগের চেয়ে একটু সহজ হয়েছে।
 
Ñ বিউটি! ও বিউটি আমার বিউটি সোনাটা কোথায় গেলে? বোনকে পেয়ে আমার কথা আর মনেই করছ না। এক কাপ চা খেতেও ডাকে না।
Ñ ঐ দেখ! তোর দুলাভাইয়ে ডাকার নমুনা।
Ñ আপা! দুলাভাই এখন তোমাকে সেই নামে ডাকে না?
Ñ ডাকে না! মাঝে মাঝে কত ঢং করে। ওগুলো শুনলে এখন বিরক্তি লাগে। যখন দিনরাত্রি তীর্থের কাকের মত অপেক্ষা করে থেকেছি, সেই ডাক শোনার জন্য। কাছে পাওয়ার জন্য। তার ভালবাসা পাওয়ার জন্য। সেদিন উনি ছিলেন নাট্যশালার নায়ক।
Ñ দেখ মনি! তুমি কিন্তু আমার উপর এখন অবিচার করছো। আমাকে গোবেচারি পেয়ে তোমার আপা কত যে হেস্তনেস্ত করল, শ্যালিকা!
Ñ গোবেচারি! হুহ্। সামর্থ নেই বলে, নইলে কী আর যাদু ঘরে থাকেন।
Ñ চলতো শালীকা! আমরা রমরমা এককাপ চা খাই।
Ñ আপনি যান আসছি।
Ñ ওহু তা বললে তো হবে না। চল একসাথে চা খেতে খেতে সকল মুশকিলের আসান করে ফেলব। এরকম একজন দুলাভাই থাকতে, কোন চিন্তা নেই।
Ñ হ্যা, দুলাভাই ঠিক বলছেন, মাঝে মাঝে পত্রিকায় উঠে না ‘শালাকে বিয়ে করাতে গিয়ে দুলাভাই নিজেই বিয়ে করে ফেলেছে।’ হাঁÑ হাঁÑ হাঁ ৃ. শব্দে সবাই হেসে উঠল।
বিকেলের চা পর্ব শেষে আপা-দুলাভাই মিনুকে বাসায় পৌছে দিয়ে যায়। যাবার সময় বিউটি মিনুর মাথায় হাত রেখে আবারও বলে ‘তোকে এভাবে রেখে যেতে খুব খারাপ লাগছে। জানিস, বাস্তব যে বড় রূঢ়। আমাদের মত মধ্যবিত্ত পরিবারে সম্মানটাই যে সবচেয়ে বড় সম্পদ। মিনুর চোখের পানি মুছে দিয়ে বলল, তোর মেয়েদের আসার সময় হল, তাই নারে।
-হ্যাঁ দু’বোন একসাথে আসে বলে একটু দেরি হয়।
যা! মেয়েরা আসার আগেই মন থেকে সব ঝেড়েমুছে স্বাভাবিক হয়ে নে। আমরা এবার যাই। ভাল থাকিস। কোন সমস্যা হলে ফোন দিস। মন খারাপ হলে মেয়েদেরকে নিয়ে বেড়াতে যাবি, শপিং করবি, বাইরে খেয়ে আসবি, এগুলোর মধ্যেই ভুলে থাকার চেষ্টা করবি। মেয়েদেরকে নিয়ে বাসায় আসিস্।
বিউটি আপাকে বিদায় দিয়ে নিজের বিছানায় গিয়ে কান্নায় ভেঙে পড়লো মিনু! হায়রে জীবন। হায়রে! ভালবাসা। এ যেন সখের করাত।
১৮
মনে পড়ে মিনুর লম্বা ছুটিছাটাতে বাড়ি গেলে, মারুফ চিঠি লিখত। মারুফ খুব সুন্দর করে ভালবাসার কথাগুলো লিখত। কথাগুলো খুব শ্র“তিমধুর এবং বাস্তবধর্মী হত। মিনু বারবার তা পড়ত। প্রতিবারই কথাগুলোর মধ্যে নতুন কিছু আবিস্কার করত। কী যে, আনন্দ পেত। চিঠি পড়ে পড়েই লম্বা ছুটি পার করে দিত। ঐ চিঠিগুলোর মধ্য থেকে কিছু চিঠি এখনো মিনু স্বযতেœ রেখে দিয়েছে। মন ভাল না লাগলে বের করে পড়ে। আগের সেই আনন্দ অনুভূতি ফিরে পেতে চেষ্টা করে, কিন্তু তা আর হয় না। সবচেয়ে প্রিয় চিঠিখানা বের করে পড়তে শুরু করল মিনু। কিন্তু আগের সেই আবেগ, অনুভূতি কিছুই অনুভব করতে পারছে না। শুধুই দুচোখ ভরা জল। তারপরেও অনেক কষ্টে একটু শব্দ করে পড়ল। ‘বাঁচলে আমরা দু’জন একসাথে বাঁচব, মরলে দু’জন একসাথে মরব।’
মিনু চিঠিটা বাইরেই রাখল। আজ মারুফকে এলে এ চিঠিটা পড়তে বলবে। দেখি! মারুফের পুরানোদিনের কথা মনে পড়ে কিনা? চিঠি পড়ে ওর মধ্যে কোন পরিবর্তন আসে কিনা? এরকম অনেক আশা নিয়ে মিনু মারুফের জন্য অপেক্ষা করে। আয়নার সামনে গিয়ে নিজেকে একটু দেখে নেয়। চুলটা একটু আচড়ালো, একটু পাওডার দিয়ে ফ্রেশ হওয়ার চেষ্টা করল। কপালে টিপ পড়া মারুফের খুব পছন্দ। তাই ওটা পড়তে ভুল করেনি মিনু। এইতো মারুফের আসার সময় হল। উত্তেজনায় মিনুর ভিতরটা কাঁপছে। আজ কী সত্যি সত্যি মারুফ তার ভুল বুঝতে পারবে? যদি এমন হয়, মারুফ চিঠিটা পড়ে নিজের ভুল বুঝে মিনুকে ঠিক আগের মত বুকে টেনে নিয়ে বলবেÑ আমার চোখের মনি, আমার সোনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিসের নেশায় আমি কতবড় ভুল করে ফেলেছি, ভুলপথে চলতে চলেছি। বিশ্বাস কর, আমি কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি, আমি নিজেও তা জানি না। আমাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিবে না? ঠিক আগের মত?
মিনু তখন কী করবে, কী বলবে? মারুফকে কি অনুযোগ করবে, নাকি ঝগড়া করবে? নাকি ক্ষমা করে দিবে? এ সব কিছুর একটি সুখচিত্র মনে মনে সাজিয়ে নিয়েছে মিনু। মারুফ যা যা পছন্দ করে, তা হাতের কাছে রেখেছে। মারুফ গান খুব ভালবাসে। গত কয়েক বছরে ক্যাসেটে গান শুনাও হয়নি। একটু অযতেœ পরে রয়েছে ওটা। ক্যাসেটটা ঝেড়ে মুছে মারুফের সবচেয়ে পছন্দের গানগুলো ক্যাসেট সামনে রেখে দিল। একটি ক্যাসেট চালিয়ে দিয়ে মিনু শুনছিল আনমনে। প্রতিটা গানের সাথে কিছু না কিছু স্মমৃতি জড়িয়ে আছে। সুর আর কথার মূর্ছনায় মিনু যে কোথায় হারিয়ে গেল। কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে। ক্যাসেটটি আপন মনে বেজেই চলেছে।
কলিং বেলের শব্দে চেতনা ফিরে মিনুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখে। রাত প্রায় দু’টা। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে বললÑ আজকেও এতরাতে ফিরলে?
Ñ আমি তো রোজ এসময়েই ফিরি।
Ñ মিনু দরজা বন্ধ করে ঘরে এল। মিনু মারুফের মুখের দিকে লক্ষ্য করছিল। কেমন যেন বিষন্ন ভাব নিয়ে কপাল কুঁচকে ঘরের দিকে গেল। কাপড় চোপড় ছাড়তে ছাড়তেই ক্যাসেটটি বন্ধ করে দিয়ে বলল। এত রাতে গান টান ভাললাগছেনা। মনে হচ্ছে এটা হোটেল।
Ñ বাসায় গান বাজালে সেটা হোটেল মনে হবে কেন? আগে তো তুমি গান শুনে শুনে ঘুমাতে পছন্দ করতে।
Ñ এসব এখন আমার কিছু ভাল লাগছে না। আমি ক্লান্ত, শুবো, ঘুমাবো।
Ñ খাবেনা?
Ñ না।
Ñ আজকে আবার কে খাওয়ালো?
Ñ মারুফ কোন উত্তর করে না। চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। দীর্ঘ সময় ধরে মিনুর এত আয়োজন মূহুর্তে সব বৃথা হলে গেল। রাগে, দুঃখে, অপমানে মিনুর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল। অনেকক্ষণ খাটের কাছে দাঁড়িয়ে থেকে সবকিছু হজম করে নিয়ে আবারও মিনু মারুফের কাছে গেল।
মাথায় হাত দিয়ে বলল-কী হয়েছে তোমার এরকম ব্যবহার করলে আমি কী নিয়ে থাকি?
Ñ তাচ্ছিল্যভাবে হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি তো ভালই আছো। কোন অসুবিধা তো দেখছি না।
Ñ দেখবে কী করে? সে মনটা কী আছে তোমার?
মিনু উঠে গিয়ে চিঠিটা এনে মারুফের সামনে ধরে বললÑ এগুলো তো তোমারই লেখা। তোমার একান্ত মনের কথা ছিল। তাই না? আজ কেন এমন হলে?
Ñ মারুফ খুব তাচ্ছিল্যতার সাথে চিঠিটা পাশে সরিয়ে দিয়ে বললÑ ‘এগুলো অতীত’।
Ñ অতীত বলেই কি সব ছুড়ে ফেলে দিতে হবে? মানুষতো অতীতকে স্মরণে রেখেই সামনের দিকে চলে। তাহলে, চিঠিতে যে কত প্রতিজ্ঞা করেছিলে, কত স্বপ্ন দেখিয়েছিলে, সেগুলোর কি কোন মূল্য নেই?
Ñ প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্যই মানুষ প্রতিজ্ঞা করে।
Ñ একি বলছ! তুমি?
Ñ আমি যা বলছি একদম ঠিক বলছি।
তাহলে আমিও তো এখন তোমার জীবনে অতীত হয়েছি। তাই তুমি এখন তোমার বর্তমানকে নিয়ে ব্যস্ত আছো? বাহ! চমৎকার। তাহলে এত লুকোচুরি কেন? আমাকে সরাসরি বলে দিলেই তো পারো। আমি টু শব্দটুকুও করবোনা। নিরবে, নিঃশব্দে তোমার ঘর ছেড়ে চলে যাব। ভয় পেয়োনা তোমার সম্মান হানির কোন কাজ আমি করবোনা। কেউ জানতেও পারবে না, আমার চলে যাওয়ার আসল কারণ। লোকে জানবে অন্য কিছু। তাহলে তুমি স্বীকার করে নিচ্ছো যে, তৃতীয় একজন মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে আমাকে ত্যাগ করছো।
Ñ সম্পর্ক আবার কি? একজন মানুষের সাথে কথা বললেই তার সাথে সম্পর্ক করা হল।
Ñ হ্যাঁ হয়। এ কথা বলায় যদি তোমাকে সংসার, বউ-বাচ্চা থেকে সরিয়ে নিয়ে যায়, সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়, তাহলে সেটা ক্ষমার অযোগ্য একটি বড় ধরনের অপরাধ।
Ñ তুমি ফোনের সামান্য কথা, আর এসএমএসকে কেন্দ্র করে অযথাই পানি ঘোলা করছ। এগুলো অনেকেই জীবনেই হয়ে থাকে। এটা কোন ব্যাপারই না।
Ñ কোন ব্যাপার না তোমার কাছে। কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। শুধু যে ফোনে কথাবার্তা তাতো নয়। ঐ মেয়েকে নিয়ে তুমি রেগুলার প্রোগ্রাম করছ। তাকে নিয়ে বেড়াতে যাচ্ছ। তার প্রতি দায়িত্ব পালনে করতে গিয়ে তুমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছ। কই আমাদেরকে কোথায় নিয়ে যাওয়ার কোন সময় তোমার হয় না?
Ñ এর কোনটাই সত্যি না। সব তোমার বানানো কথা।
Ñ বানানো কথা? তাহলে ঐ মেয়েকে নিয়ে ফ্যান্টাসিতে যাওয়া, এক সাথে আইসক্রিম খাওয়া, এটাও কী মিথ্যে? এটাও কি বানানো? জবাব দাও?
Ñ চম্কে গেল মারুফ। মিনু এ খবর জানলো কিভাবে? সেতো যথেষ্ট গোপনীয়তা রক্ষা করেছিল। কে গোয়েন্দাগিরি করল? কোন শব্দ না করে চুপ করে পড়ে রইল।
Ñ চুপ করে আছ কেন?
Ñ তোমার সত্যমিথ্যার বিচার নিয়ে তুমি থাক। আমার কোন কিছু যায় আসে না।
Ñ আসবে কিভাবে? অফিসেও তো এগুলো জানাজানি হয়ে গিয়েছে। অনেকেই সাপোর্টও করে। যারা সাপোর্ট করে না, তাদেরকে তুমি দু’চোখে দেখতে পার না।
Ñ অনেক খবর রাখ দেখছি।
তোমার অফিসের খবর আমাকে রাখতে হয় না। তোমাকে যারা প্রকৃত ভালবাসে, পছন্দ করে, তারা এ বিষয়টিকে ভালভাবে দেখে না। তাদের আফসোস হয়, তোমার মত একজন শিক্ষিত, স্মার্ট, দায়িত্বশীল ব্যক্তির এমন অপকর্ম দেখে।
Ñ এবার মারুফকে বেশ চিন্তিত দেখাল। মিনুর কাছে আর কিছুই যখন লুকানোর থাকল না। তখন সে ঘুরে দাঁড়িয়ে বলল,
Ñ তুমি যেগুলো নিয়ে এত তুলকালাম করছ, অন্যরা তা করে না।
Ñ হ্যাঁ সেটাও জানি! সবার বেলায় একথা খাটে না। যে সব মেয়ে ঠিক তোমারই মত বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়িয়ে এসে স্বামীর কাছে সাচ্চা বনে যায়, তারাই তুলকালাম করে না। তোমার দুর্ভাগ্য, তোমার বউটি সেই শ্রেণির হয়নি।
Ñ তুমি এখন কী করতে চাও?
Ñ তুমি যদি ঐ মেয়ের কাছ থেকে ফিরে না আস, তাহলে আমি এ সংসারে থাকব না।
Ñ এ সংসারে তুমি থাকবে কি, থাকবে না, এটা তোমার সিদ্ধান্ত।
Ñ তারপরেও তুমি ঐ মেয়ের সাথে সম্পর্ক রেখেই যাবে?
Ñ শুনতেই যখন চাচ্ছ, তাহলে শুনে রাখো, এ ক’বছরে ঐ মেয়েটি আমাকে যে সান্নিধ্য, শান্তি ও স্বস্তি দিয়েছে তুমি এত বছরেও তা দিতে পারনি।
Ñ কী বললে তুমি এটা?
Ñ হ্যাঁ আমি যা বলেছি, তা ভেবেচিন্তে বলেছি।
Ñ এটা কি তোমার রাগের কথা?
Ñ না! আমি অনেক হিসেব নিকেস করেই বলেছি।
Ñ এরপর তো আর কোন কথাই থাকে না। অতীতের পালা শেষ হল। বর্তমান শুরু হল। তুমি যখন এতবড় কথা বলতে পারলে, তখন আমিও এ সংসারের মায়া ত্যাগ করতে পারব।
Ñ মারুফ চুপ করে থাকে।
Ñ মিনুর আবারো প্রশ্ন, তাহলে এত বছর আমি যা কিছু করলাম, তার কোন মানে নেই?
Ñ মানে আছে। তোমার কাছে। তুমি যা কিছু করেছ সব তোমার নিজের জন্য। আমার জন্য কিছুই করনি।
Ñ আমার নিজের জন্য? তুমি এমন কথা কেন বলছ?
Ñ বলছি এ কারণেই, তুমি তোমার চাকুরি, তোমার পরিবার আর তোমার চারপাশ নিয়ে ব্যস্ত থেকেছ। আমাকে নিয়ে তুমি কখনো ব্যস্ত থাকনি। আমার প্রতি মনোযোগ দাওনি।
Ñ তোমাকে নিয়ে ব্যস্ত থাকিনি, মানে?
Ñ মানেটা তুমিই খুঁজে বের কর।
তোমাকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগই বা তুমি দিলে কোথায়? প্রথম জীবনে রুজিরোজগারের কারণে দু’জনকেই ব্যস্ত থাকতে হয়েছে। আর যখন আমাদের স্বাচ্ছন্দ এল, তখন তুমি আমাকে দূরে ঠেলে দিলে। যখনি তোমাকে কাছে ডেকেছি, তোমার সান্নিধ্য চেয়েছি, তখনি তুমি ব্যস্ততার দোহাই দিয়ে আমাকে দূরে সরিয়ে রেখেছ। টাকাটা পর্যন্ত তুমি আলাদা করে ফেললে। এটা কি একজন ঘরের বউয়ের জন্য কম অপমানের? দিনের পর দিন তোমার অবহেলা আর উপেক্ষা সহ্য করতে না পেরে একই ঘরে নিচে বিছানা করে থেকেছি। তাও যদি তোমার সম্বিৎ ফিরে পাও। নিজের ভুল বুঝে আদর করে কাছে টেনে নাও। কিন্তু তাও তুমি করনি। ফলে আমার অভিমান বেড়ে গিয়েছিল শতগুণ। যার জন্য আমিও তোমার সাথে দূরত্ব নিয়ে চলতে লাগলাম। তোমার মত আমিও নির্বিকার হতে লাগলাম। কথা বলা কমিয়ে দিলাম।
সময় কাটানোর জন্য ইচ্ছাকৃতভাবে তোমার মত আমিও অফিস নিয়ে ব্যস্ত হতে শুরু করলাম। আর তুমি সেটাকেই ভেবে নিলে, আমি তোমার প্রতি কেয়ারিং নই। আমি শুধু নিজেকে আর আমার পরিবার নিয়ে ব্যস্ত থেকেছি। বুকে হাত দিয়ে বল দেখি, তোমার পরিবারের প্রতি কি আমি কোন দায়িত্ব পালন করিনি? ছি! মারুফ, ছি! নিজের অপকর্ম ঢাকতে তুমি আমাকে এতবড় দোষী বানালে? এত ছোট মনের পরিচয় দিলে? এতটা বছর আমাকে তুমি এই চিনেছিলে? আমি যদি তোমার এতই অপন্দের ছিলাম, তাহলে আগে বলনি কেন? এতদিন পর এসব কথা বলছ কেন?
Ñ আগে বললে কী করতে?
Ñ সেটা সময়ই বলে দিত। এতদিন আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি, কেন তুমি এমন করে চলেছ। আজ তো আর বুঝতে কিছুই বাকি রইল না, দিনের পর দিন এভাবে আমাকে এড়িয়ে চলা, আর দূরে ঠেলে দেয়ার প্রকৃত কারণ।
Ñ আমার ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করা আমি পছন্দ করছি না। আমাকে আমার মত থাকতে দাও। তোমার বুঝ নিয়ে তুমি থাক। এখন থেকে যার যার জীবন তার তার।
Ñ মিনু চম্কে উঠে! মারুফের মুখের দিকে তাকিয়ে বলল, এর মানে কি?
Ñ মানে খুব সোজা! আমরা কোন বিষয় নিয়ে কেউ ঘাটাঘাটি করবে না। লেবু বেশি চিপলে, তা তেতো হয়। তুমি তোমার মত চল, আমি আমার মত।
Ñ তুমি তাহলে ও পথ থেকে সরে আসবে না?
Ñ আমি এমন কোন পথে যায়নি, যে আমাকে সরে আসতে হবে।
Ñ দেখ! মানুষই তো ভুল করে। আবার মানুষই ভুল বুঝতে পেরে নিজেকে শুধরিয়ে নেয়।
Ñ আমি কোন ভুল করিনি।
Ñ ঘরে বউ-বাচ্চা রেখে অন্য জায়গায় সম্পর্ক করা এটা ভুল না? অন্যায় না?
Ñ আমি আগেও বলছি এখনো বলছি, এ ব্যাপারে আমি তোমার সাথে কোন কথা বলব না।
Ñ ঠিক আছে! তাহলে তাকে বিয়ে করে নাও। আমি তোমার পথ পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছি। আমি এভাবে থাকতে পারব না।
Ñ তুমি কী করবে, না করবে, সেটা তোমার সিদ্ধান্ত। আমার বিষয়ে নাক না গলালেই চলবে। আর শুনে রাখ, সংসারের শান্তি বজায় রাখতে হলে, এরকম অনেক কিছুকেই মেনে নিতে হয়। এটা সংসার ছেড়ে যাওয়ার মত কোন বিষয নয়।
Ñ তাহলে তোমার মতে এভাবেই চলবে আমাদের জীবন?
Ñ তাইতো হওয়ার কথা।
Ñ এবার তো আর কোন কথাই চলে না। তবে তুমিও শুনে রাখ, এত কিছু জেনে-শুনে এক ছাদের নিচে, এক বিছানায় বসবাস করা আমার পক্ষে সম্ভব নয়? তুমি হলে কী করতে?
Ñ সম্ভব না অসম্ভব, সেটা তুমি বুঝবে। পুরুষের বাইরের জগত নিয়ে বউদের অত ঘাটাঘাটি না করাই ভাল। ঘরের বউদেরকে অনেক কিছু জেনেও তা ইগনোর করতে হয়। এসব নিয়ে যতই মাতামাতি করবে, ততই কাদা ছিটাছিটি হবে। তার চেয়ে ভাল এগুলোকে আমলে না এনে নিজের ঘর সংসারের দিকে মনোযোগ দাও, তাতে ভাল থাকবে। নিজের যোগ্যতার মাপকাঠিকে একটু বুঝতে শিখো। তাহলে, এগুলোকে কোন সমস্যাই মনে হবে না।
মারুফের এভাবে কথা বলা দেখে মিনু হতভম্ব হয়ে যায়, পাথর বনে যায়। কোন ভাষা ছিল না মিনুর। যে মিনুকে একদিন যোগ্য সাথী হিসেবে পাওয়ার জন্য মারুফ কত সংগ্রাম করেছে। সময়ের ব্যবধানে আজ সেই মিনুই অযোগ্য প্রমাণিত হল। নিয়তির একি পরিহাস? ‘নদীর একূল ভাঙে, ওকূল গড়ে’। শেষ বেলায় এসে মিনুর জীবনেও তাই হল। মিনু শুধু উচ্চারণ করল, এ সংসারে থাকতে হলে আমাকে অতীত ভুলে যেতে হবে, বর্তমানকে মানার জন্য অনেককিছু ইগনোর করতে হবে, যোগ্যতার পরীক্ষায় পাশ করতে হবে। হায়রে মিনু! তুমি এখন ‘ভাঙা তরীর ছেড়া পাল’।
১৯
সে রাতের কথাগুলো মিনু কখনই ভুলতে পারে না। যখনই মিনু একা হয়ে যায়, স্মৃতিরা তাকে কুড়ে-কুড়ে খায়। প্রতারণা আর অবিশ্বাসের মধ্যে মিনু তার ভালবাসাকে খুঁজে বেড়ায়। ক্যারিয়ারের দোহায় দিয়ে দিনের পর দিন মারুফ পরিবারের বন্ধনকে উপেক্ষা করেছে। সামাজিক দায়-দায়িত্ব অবহেলা করেছে। যতক্ষণ মারুফ ঘরে থাকে, ততক্ষণ মনে হয় মারুফ পুরোপুরি মিনুর। ঘরের বাইরে বের হলেই মারুফের উপর আস্থা রাখতে পারে না। ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়’। সত্যটা যখন জানা হল, তখন মারুফের এতদিনের সব কথা যে মিথ্যে হয়ে গেল। মিথ্যে হয়ে গেল মারুফের এতদিনের সঞ্চিত নীতি। মিথ্যে হয়ে গেল তার অসাধারণ ব্যক্তিত্ব। হারিয়ে গেল সে সাধারণ মানুষের ভীরে।
মারুফকে নিয়ে মিনুর অনেক বড় স্বপ্ন ছিল। তাকে মিনু সবকিছুর ঊর্ধ্বে রেখেছিল। অসাধারণ একটি ব্যক্তিত্বের প্রতীক হিসেবে মারুফকে এতকাল হƒদয়ে ধারণ করেছে। ভালবাসার নায়করূপী যার অবস্থান ছিল, আর সেই মারুফ কিনা নিজের সামান্য স্বার্থের জন্য সারাজীবনের সঞ্চিত আদর্শ, সততা, নীতি, পৌরুষ সব বিসর্জন দিল? এ যে মিনুর চিন্তা-চেতনার বাইরে।
পরিচয় হওয়ার পর থেকেই মনপ্রাণ দিয়ে ভালবেসেছে মারুফকে। দীর্ঘ দিনের এত চেনাজানার মাঝেও এ যেন এক অচেনা মারুফ আজ মিনুর সামনে প্রতীয়মান। একসময় মারুফের সব কথাই ছিল মিনুর কাছে বেদবাক্য। তার সততার উপর ছিল অন্ধবিশ্বাস। আজ মারুফ তার নিজের কারণেই মিনুর কাছে অবিশ্বাসের পাত্রে পরিণত হয়েছে। এ বিশ্বাস অবিশ্বাসের ভার মিনু আর বইতে পারছে না। জীবনটা তার কাছে নিতান্তই অর্থহীন হয়ে পড়েছে। ‘ভালবাসাহীন জীবন বড় যন্ত্রণাদায়ক’। তাই, মাঝে মাঝে মিনু ভাবে দূরে কোথাও চলে যাবে। যাতে প্রতিদিন তাকে আস্থাহীনতা আর অবিশ্বাসের মধ্যে বসবাস করতে না হয়।
মারুফের ভালবাসার বিচার আজ আর মিনু করছে না। কারণ মারুফের জীবনের এটাই যে প্রথম ঘটনা, তাও নয়। আরো দু’একবার ছোটখাট ঘটনা ঘটেছে। বাস্তবের মুখোমুখি হয়ে তা আর মিনু মনে রাখেনি। ‘সোনা তো পুড়ে পুড়েই খাটি হয়’। এখন জীবনের শেষ বেলায় এসে ছোট ঘটনা আর ছোট রইল না।
মিনুর ভালেবাসায় ফাঁক ছিল না। মিনুর কাছে সে তো লক্ষ্য তাঁরার মধ্যে একজনই চাঁদ ছিল। মারুফ তার মূল্যায়ন করতে পারেনি। মিনুকে নিছক আর দশজন সাধারণ মেয়েই মনে করেছে। অতীত আর বর্তমানের টানাপড়েনে মিনুকে আলাদা কিছু ভাবার চিন্তা-চেতনা এ ক’বছরে মারুফ হারিয়ে ফেলেছে। তবুও মিনু ভাবে রবি ঠাকুরের সে কথা ‘আমি ভালবাসি যারে, সেকি আমায় ছেড়ে যেতে পারে?’ তাই মিনু বিশ্বাস করে, একদিন না একদিন মারুফ ফিরবেই। ফিরতে তাকে হবেই। মারুফ যে কথা দিয়েছিল, ‘উই আর ইচ আদার ফর এভার’।
জানালা থেকে ফিরে এসে মিনু আবারো ঘুমন্ত মারুফের পাশে খালি গিয়ে বসে। হাতটা বাড়িয়েও দেয় মারুফের দিকে, কিন্তু পরক্ষণেই হাত গুটিয়ে নেয় মিনু। কী যেন এক অজানা শঙ্কায় মনে বিষণœতা আসে।
এই মানুষটা দিনের পর দিন তাকে যে মানসিক কষ্ট ও যন্ত্রণা দিয়ে যাচ্ছে, কেন সে তাকে ভালবাসবে? কেন তার জন্য জীবন-প্রাণ সর্বস্ব মাটি করবে? একবারও কি তার মনে পড়ে না, তার ঐ দুটো হাত দিয়ে তার মিনুকে কত হƒদয়ের স্পর্শ দিয়েছে। দু’বাহুতে জড়িয়ে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে, ভালবাসার কথা বলেছে। বেঁচে থাকার সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়েছে। একসাথে পথ চলার অঙ্গীকার করেছে। কী করে আজ সব ভুলে গিয়ে মিথ্যা মোহের বসে তার মিনুকে চরম বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে। একটি সুন্দর সংসারকে তচ্নচ্ করে দিচ্ছে। ভবিষ্যতের সুন্দর স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করছে। মেয়েদের ভবিষ্যৎটাকেও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। তার কি একবারও মনে পড়ে না পিছনের কথা?
আবারও উঠে আসে মারুফের পাশ থেকে। একদিকে ভালবাসার প্রচণ্ড টান। অন্যদিকে অবহেলা ও উপেক্ষিত সম্পর্ক। এ দোটানার মধ্যে মিনু একা হয়ে গিয়েছে। দূরত্ব বাড়তে বাড়তে দু’জনার পথ দুই প্রান্তে চলে গিয়েছে। নেই সেই আবেগ, নেই উচ্ছলতা, নেই যৌবনের টান। আলো-আধারের খেলায় মিনু এখন ক্লান্ত, শ্রান্ত। সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরাজিত হবে না।
পায়ে পায়ে আবার মারুফের পাশে দাড়ায়। কেমন নিরহ, নিথর পড়ে আছে বিছানায়। ঘুমন্ত মারুফকে দেখে কিছুতেই মনে হবে না এ মানুষটি এমন কাজ করতে পারে। মিনু যতই মারুফকে দেখে, ততই তার কষ্টে বুক ফেটে যাচ্ছে। বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে না পারছে তার ভালবাসাকে কাছে টানতে, না পারছে দূরে ঠেলতে। দোটানায় মিনুতো পাগল প্রায়। দুই মেরুর লম্বা দূরত্বকে মিনু একা কমাতে পারছে না। এখানে যে মারুফকেও হাত বাড়াতে হবে।
পরিস্থিতির বিপাকে মারুফ দিনে দিনে নির্জীব, নির্বিকার রোবট বনে গিয়েছে। জীবন হয়েছে যান্ত্রিক। আগেও মারুফ কথা কম বলত। কিন্তু তাতে প্রাণ ছিল, আস্থা ছিল, ভালবাসা ছিল। এখন নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলে না। মারুফের আচরণে প্রকাশ পায়, সে মিনুকে অনুকম্পা দেখাচ্ছে। ইচ্ছে করলে সে অনেক কিছইু করতে পারে।
জীবন-মরণ খেলার এ পরিবেশে মিনু হাপিয়ে উঠে। একদিকে মান-সম্মান, পরিবারের ঐতিহ্য, সংসার, সন্তান, অন্যদিকে মারুফ। কী করবে মিনু? কী সিদ্ধান্ত নিবে? বিক্ষিপ্ত মনকে প্রবোধ দিতে হ্মিসিম্ খাচ্ছে মিনু। ভালবাসার অপর পৃষ্ঠে যে সমান ঘৃণা লেখা থাকে। কথাটা আজ মিনু হারে হারে টের পচ্ছে। মিনু বাধা পড়েছে আত্ম-সম্মান, পরিবার আর সমাজের নিয়মনীতির বেড়াজালে।
গুরুজনদের উপদেশ, যত কষ্টই হোক, সংসার ছেড়ে যাওয়া যাবে না। সময়ের সাথে সাথে মেয়েদেরকে অনেককিছু মেনে নিতে হয়। সংসার টিকানোর দায়িত্ব যে শুধু মেয়েদেরই। তাছাড়া মিনু যে মা। ‘মা হল সর্বংসহা’। তাইতো এ যাত্রায় মিনুর আর গৃহত্যাগ হল না। এছাড়া তো আর কোন গত্যন্তরও নেই। সময়ের দাবিতে মনের সব যন্ত্রণা চেপে রেখেই সংসার নামের এ মায়াজালের মধ্যে বাধা পড়তে হল মিনুকে।
মারুফ আড়মোরা দিচ্ছে। ঘুম থেকে উঠে চা খেতে চাইবে। মিনু ধীরে ধীরে ঘর থেকে বেড়িয়ে গেল চা বানাতে। 