,

আব্দুল আলীমের জন্মদিন আজ

news-image

লোক সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল আলীমের ৮৪তম  জন্মবার্ষিকী আজ সোমবার। তার জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রাম জন্ম গ্রহণ করেন আব্দুল আলীম। বাল্যকাল থেকেই সংগীতের প্রতি প্রবল অনুরাগী ছিলেন আলীম। প্রাইমারি স্কুলে পড়ার সময় গ্রামোফোন রেকর্ড শুনে গান গাওয়ার আগ্রহ জন্মে তার। ছোটবেলায় তার সংগীত গুরু ছিলেন সৈয়দ গোলাম আলী। এত অল্প বয়স হতেই বাংলার লোক সংগীতের এই অমর শিল্পী গান গেয়ে সুনাম কুড়ান। ১৯৪৩ সালে মাত্র তেরো বছর বয়সে তার গান প্রথম রেকর্ড হয়। রেকর্ডকৃত গান দু’টি হলো ‘তোর মোস্তফাকে দে না মাগো’ এবং ‘আফতাব আলী বসলো পথে’।
 
পরবর্তীকালে তিনি কলকাতায় যান। সেখানে আব্বাসউদ্দিন ও কাজী নজরুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গান করেন। তিনি লোক ও শাস্ত্রীয় সংগীতের ওপর দীক্ষা নিয়েছেন বেদার উদ্দিন আহমেদ, ওস্তাদ মোহাম্মদ খসরু, মমতাজ আলী খান, আব্দুল লতিফ, কানাই লাল শীল, আব্দুল হালিম চৌধুরী প্রমুখের কাছে। লেটো দলে, যাত্রা দলেও কাজ করেছেন তিনি।
দেশ বিভাগের পর আব্দুল আলীম ঢাকায় চলে আসেন। রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাইতে শুরু করেন। পরে টেলিভিশন সেন্টার চালু হলে সেখানেও সংগীত পরিবেশন শুরু করেন তিনি। এ ছাড়াও তৎকালীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আব্দুল আলীম গান গেয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘লালন ফকির’।
 
সব মিলিয়ে তার প্রায় ৫শ’র মতো গান রেকর্ড হয়েছিল। আব্দুল আলীম তার আধ্যাত্মিক ও মরমী মুর্শিদী গানের জন্য অমর হয়ে থাকবেন। লোক সংগীতের শিল্পী আব্দুল আলীম বেশ কিছু জাতীয় পুরস্কার পেয়েছেন-  তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার। পাকিস্তান মিউজিক কনফারেন্স, লাহোরে সংগীত পরিবেশন করে আব্দুল আলীম পাঁচটি স্বর্ণ পদক পেয়েছিলেন। বাংলাদেশ সরকার ১৯৭৭ সালে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর