বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদা মাখা ঈদ

news-image

কৃষাণ দাস : মমিনের ঘুম হচ্ছে না, তবুও চোখে মুখে আনন্দের ছাপ। রাত পোহালেই ঈদ। ছোটদের ঈদ যে কি আনন্দের তা ভাষায় প্রকাশ করা যায় না। ছোট বেলার স্মৃতি মনে করলেই অনুভব করা যায়। মমিনের এই ঈদটা একটু বেশি আনন্দের কারণ পছন্দের সবুজ পাঞ্জাবি কিনে দিয়েছে তার বাবা। শুধু পাঞ্জাবি নয় সাথে সবুজ পাজামা ও লাল রং এর টুপি। কখন যে সবুজ পাঞ্জাবি পড়ে বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তার খেলই ছিলো না। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙ্গে মমিনের। ঘরে আলো দেখে হকচকিয়ে যায় মমিন। তার সব কাজ পড়ে রয়েছে এখনো। ঈদের দিন বলে কথা। প্রথমে তো গোসল করতে হবে। গোসল সেরে সবুজ পাঞ্জাবি হাতে নিয়ে মিল্লাতের কথা মনে পরে যায়। মিল্লাতের বাবা কৃষিকাজ করে সংসার চালায়। যা আয় তাতে কোন রকমে দিন কাটলেও ঈদের দিনে ছেলে মেয়েদের নতুন জামা কিনে দিতে অনেক কষ্ট পোহাতে হয় তার। এবার ঈদে মিল্লাত নতুন জামা পেয়েছে কি না সেই কথাই ভাবে মমিন। তবে মিল্লাতের বাবা বলেছিল ঈদের আগের হাটে পাট বিক্রি করে সবুজ পাঞ্জাবি কিনে দিবে। যদি তাই হয় তাহলেই ভালো। দুই বন্ধু সবুজ পাঞ্জাবি পড়ে সারা গ্রাম ঘুরে বেড়াতে পারবে। মমিন পাঞ্জাবি টুপি পরে প্রথমে দাদুকে সালাম করে এর পর বাবা-মা সবাইকে সালাম সেরে সালামি গুনতে থাকে। গত ঈদের চেয়ে এই ঈদে সালামি বেশি পাওয়াতে আনন্দে আত্মহারা। সালামি পাঞ্জাবির পকেটে রেখে জানামাজ হাতে নিয়ে ঈদ গাহের দিকে হাটতে থাকে। ঈদ গাহের পথের ধারেই মিল্লাতের বাড়ি। তার বাসায় গিয়ে আনন্দটা যেন আরো বেরে যায় যখন দেখতে পায় মিল্লাতও সবুজ পাঞ্জাবি পড়েছে। তার বাবা তাহলে ছেলের একমাত্র আবদার রক্ষা করেছে। দুই বন্ধু আনন্দে ঈদ গাহে যায়। ঈদের নামাজ শেষে কোলাকুলি সারতে না সারতেই শুরু হয় ধুম বৃষ্টি।  বৃষ্টি থেকে রক্ষা পেতে ঈদ গাহের তাঁবুর নিচেই আশ্রয় নেয় দুই বন্ধু। অনেক সময় অপেক্ষার পরেও বৃষ্টি বন্ধ না হওয়ায় মমিনের মাথায় হঠাৎ বুদ্ধি আসে। ঈদের দিন তো পাড় হয়েই যাচ্ছে তার চাইতে বৃষ্টিতে ভিজে ঈদের দিনকে উদযাপন করলে কেমন হয়। বন্ধু মিল্লাতও এতে রাজি হয়ে যায়। তাহলে আর কি যেই কথা সেই কাজ। দুই বন্ধু বৃষ্টিতে ভিজেই বাড়ির পথে হাঁটা ধরে। কিছু দূর আসতেই মমিন কাদায় পরে যায়। সবুজ পাঞ্জাবি পাজামা কাদা মেখে একাকার। এক বন্ধুর পাঞ্জাবিতে কাদা থাকবে আরেক জনেরটায় থাকবে না সে কিকরে হয়। দুজনেই কাদা নিয়ে খেলতে খেলতে বাড়ির পথে হাঁটতে থাকে। পথে আরো দুই বন্ধুর সাথে দেখা হয়ে যায়। এক ছাতায় দুই জন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুটা হলেও পুরোটা হয়নি। দু’জনেই অর্ধেকটা ভিজে গেছে। দুই বন্ধুর বৃষ্টিতে ভিজে আনন্দ করতে দেখে তারাও আর ছাতার মধ্যে থাকতে পারেনি। চার জনেই বৃষ্টিতে কাদা নিয়ে খেলতে থাকে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক