,

৭৮৫ জনের হজ পালন অনিশ্চিত

news-image

ডেস্ক রিপোর্ট : বাড়ি ভাড়া করার জন্য এখনো সৌদি আরবে কোনো প্রতিনিধি না যাওয়ায় ১২ এজেন্সির ৭৮৫ জনের হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সৌদি আরবের জেদ্দার হজ অফিস থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এ চিঠির পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ১৬ জুলাই আশকোনা হজ অফিসের পরিচালক ও হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের (হজ এজেন্সিস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ২০১৫ সালের হজ কার্যক্রম পরিচালনাকারী ৭৮৭টি এজেন্সির মধ্যে ১২টির প্রতিনিধি এখনো সৌদি আরবে আসেননি। এ এজেন্সিগুলোর মাধ্যমে হজযাত্রীদের হজ পালন নিয়ে অনিশ্চয়তার কথা বলা হয়েছে চিঠিতে।

যে হজ এজেন্সিগুলোর প্রতিনিধিরা এখনো সৌদি আরবে গিয়ে বাড়ি ভাড়া করেননি তাদের মধ্যে রয়েছে, উইনস ট্রাভেলস এ্যান্ড ট্যুরস (হজযাত্রীর সংখ্যা ৫০ জন), এসিউরেন্স এয়ার সার্ভিস (৭০ জন), উইংস ট্রাভেলস এ্যান্ড ট্যুরস (৫০ জন), কসমিক এয়ার ইন্টারন্যাশনাল (৭৭ জন), ওয়ার্ল্ড লিঙ্ক ট্যুরস এ্যান্ড ট্রাভেলস (৬০ জন), গ্রিন এভিয়েশন (৭৬ জন), হাতিম ট্রাভেলস এ্যান্ড ট্যুরস (৫০ জন), মনির ট্যুরস এ্যান্ড ট্রাভেলস (৬৩ জন), মোবাশ্বিরাহ ট্রাভেল এ্যান্ড ট্যুরস (৫৬ জন), সুজন ট্রাভেল এ্যান্ড ট্যুরস (৫০ জন), সৌদি-বাংলা এয়ার সার্ভিস লিমিটেড (৫০ জন) ও মোসাফির ট্রাভেলস (৬৯ জন)।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহজ ১৪৩৫ হিজরী) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৬ আগস্ট। শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা