,

দীনা আফরোজের তিনটি কবিতা

news-image

নিথর দেহশোভিত স্ট্রেচার পাশ দিয়ে চলে যায় দ্রুত
সিড়ি থেকে মর্গ—
মর্গের এক কোণে ঘুমের নেশায় জাগে ঘুমহীন চোখ
লাশের সঙ্গে লাশ। চলে নিঃশব্দ কথোপকথন;
বাতাস কাঁপে নিঃশ্বাসের অন্ধকারে, কিছু আত্মচিৎকার
উড়ে যায় শূন্যে—চোখ এড়িয়ে…

স্ট্রেচারের শব্দ আর বীভৎস চিৎকার মিশে যায় রক্তে
তারপর হারিয়ে যায় নিয়ম করে, একাকী
ডোমের কারুকাজেও নিশ্চুপ-ব্যথাহীন নিথর দেহ
বিচ্ছেদের সুর বাজে আর সন্ধ্যা খুঁজে ফেরে প্রিয় মুখ,
মন্দ-মধুর স্মৃতি এতদিন যার সঙ্গে কাটিয়ে এসেছে সে…
আর আমি—
অনুভূতির দেয়াল ভেঙে দেখি শব্দহীন নীল গন্তব্যে
ছুটে চলেছে যেন আমারই জীবন্ত শব…

আকাশে মেঘের স্মৃতি

কী যেন ভাসে দূর আকাশে
……….শাদা-শাদা
……………………নীল-নীল।
ধূসর মেঘের স্রোত স্বপ্ন আঁকে
পঙ্খীরাজ ঘোড়ায় ছুটে চলা
রাজপুত্রের কাছে চিঠি লেখে জলপরী
হেয়ালি মাঠ পাহাড়ের গায়ে মিশে
খোঁজে নিয়মের আকাশ, আর আমি
ভালোবাসি বলে উড়তে পারি না বাতাসের ডানায়
তবু কদমপাঁপড়ি ঝরে স্মৃতির বর্ষায়
আষাঢ়ে নয়, শ্রাবণে; হয়তো অন্য আকাশে।

অনুভূতি সবারই আলাদা, অসীমের মাঝে,
যা দেখি তা শূন্য মনে হয় সসীমের কাছে।

মেঘ তপস্বী

ভেতরে প্লাবন বাইরে মেঘ, স্মৃতিরা এলোমেলো
অবহেলায় পড়ে আছে বিবস্ত্র কথামালা
চিন্তা আর অভিমানে সকল চেতনা
মেঘ চিঠি লিখেছে মৌসুমী বাতাসের কাছে
কল্লোলিত ধারায় ধুয়ে দিতে আসবে সব আবর্জনা।

আমি নীল শাড়িতে জড়িয়ে রেখেছি সাদাকালো মেঘ
কখন ঝরবে তুমুল, ভাসাবো প্রাণ, ভেজাবো খোলা চুল
হাতে হাত রেখে হেঁটে যাবো বহুদূর…

অবশেষে বর্ষা আসে চোখে কাজল মেখে
আমার উঠোনে সশব্দে ঝরে, মেঘে বিদ্যুৎ চমকে
গভীর নিমগ্নতায় মিশে যাই তার সঙ্গে…

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ