শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরন নিয়ে যত কথা : আলহাজ্ব মো: নূরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা

news-image

২য় র্পব

প্রতি মানুষের ভয় ভীতি সেই জন্মলগ্ন থেকেই। তবে মরন আছে বলেই মানুষের জীবনের প্রতি এত মায়া, এত মূল্যবোধ।মৃত্যহীন প্রান হয়ে উঠতো দুর্বিসহ হতাশা গ্রস্ত। এই পৃথিবীর জীবন ব্যবস্থা তখন এক র্পযায়ে মনে হতো স্বাদ হীন,আর্কষনহীন। এ ক্ষেত্রে চীনা কাহিনীর উল্লেখ করা যেতে পারে।
এক অজ্ঞলের বাসিন্দারা খুবই রঙ্গরসে জীবন কাটাচ্ছিল।তাদের ভাবনা মৃত্যুঞ্জয়ী হতে পারলো জীবন কতই না মধুর হতো। এমনি অবস্থায় তাদের কাছে খবর এলো ব্যবসা-বানিজ্য করে একদল নাবিক ফেরার পথে জানতে পেরেছে অমুক সাগর দ্বীপে বসবাসরত অধিবাসীরা অমরত্ব লাভ করেছে। উহাতে উৎফুল্ল হয়ে এই অঞ্ঝলের অধিবাসীরা জাহাজ যোগে চলল সেই সাগর দ্বীপের অধিবাসীদের খোঁজে। যেখানে অমরত্বের দাওয়াই ও পদ্ধতি জানা যাবে।
পথ চলতে চলতে একদিন সেই অজানা দ্বীপে গিয়ে তারা পৌছল। খবর পেয়ে খুবই ওৎসক্য() নিয়ে দ্বীপবাসী এসে জাহাজে ভীড় জমাল। এবং জাহাজের যাত্রীরা কিছু বলার র্পূবেই দ্বীপবাসীরা আবদারের স্বরে প্রশ্ন রাখলো,আমাদের জন্য কি নিয়ে এসেছেন । আমরা মরতে চাই।আমাদেরকে মরনের দাওয়াই দেন। আমাদের জীবন বড়ই কষ্টের মনে হচ্ছে। মরন কতেই না মধুর।তাদের এই মরনের আকুতি মিনতি শুনে জাহাজের যাত্রীরা বুঝতে পারল মানষের জীবন প্রাত্রিয়ায় মৃত্যু একটি আবশ্যকীয় অংশ।
আমাদের বিস্মৃত হলে চলবেনা মালিক-উল মুলক (বিশ্ব ভ্রমান্ডের মালিক)যার মরন যকন যে ভাবে র্নিধারন করে রেখেছেন। তখন সেই ভাবেই হবে।তার ব্যতীক্রম হবে না।সুলেমান পয়গম্ভর (আ:) এর ইন্তেকালের কাহিনী লক্ষ্য করা যেতে পারে।“পয়গম্ভর দাউদ (আ:) এর পুএ সোলায়মান (আ:) ছিলেন একজন পয়গম্ভর। তিনি ছিলেন সকল নবী-পয়গম্ভরদের মধ্যে সবচেয়ে সম্পদশালী,(সেজন্য তিনি সকল নবী-পয়গম্ভরদের পরে বেহেশতে যাবেন বলে উল্লেখ রয়েছে।শুধু মানব জাতি নয়,জ্বীন জাতিও তাঁর নিয়ন্ত্রনে ছিল।হাওয়া তাঁর বশে ছিল।
তাই তাকে তখতে সুলায়মানও(আ:) বলা হয়।

৪র্থ: পা:দ্র:

পশু পাখির ভাষা তিনি বুঝতেন।তখতে চড়ে হাওয়ার জোরে তিনি সাম্রাজ্যের বিভিন্ন অংশ ঘুরে বেড়াতেন।একবার মসজিদুল-আক আকমার (জেরুজালেমে)অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য জ্বীন জাতিকে কাজে লাগিয়ে তিনি দেশ ভ্রমনে বের হলেন। দেশ ভ্রমন শেষে ফিরে এসে দেখলেন মসজিদের কাজের আশাসুরূপ অগ্রগতি হয়নি। তখন তিনি নিজে মসজিদ সংলগ্ন স্থানে বসে মসজিদের র্নিমান কাজ তদাবকি করতে লাগলেন। মসজিদের কাজ এবার দ্রুত গতিতে চললো। এমনি সময়ে তাঁর সম্মুখে মালাকুল মউত আযরাইল (আ:) এসে হাজির হলেন।আযরাইল(আ:) বললেন,“হে আল্লাহর পয়গম্ভর,আমি এসে হাজির হয়েছি আপনার জান কবয(প্রান সংহার)করতে।“প্রতি উওরে হযরত সোলায়মান (আ:)বললেন। তা কি করে হয়, আমিতো আল্লাহ রাব্বুলের একটি বিশেষ কাজে ব্যস্ত যা আপনি নিজেই দেখছেন। আপনি ফিরে গিয়ে আল্লাহ পাককে বলুন ,কাজটি সমাপ্ত করার মত সময় জেন আমাকে দেন।আযরাইল(আ:) চলেগেলেন এবং আল্লাহপাকের নিকট হযরত সোলাইমান (আ:)এর আরজি পেশ করলেন। আল্লাহপাক আযরাইল (আ:)কে নির্ধেশ দিলেন।“যাও আযরাইল(আ:) তুমি গিয়ে বল যে আল্লাহর কাজ আল্লাহই করে নিবেন,আপনাকে সময় দেওয়া যাবে না। আযরাইল(আ:)পূনরায় এসে হযরত সোলায়মান(আ:)কে আল্লাহর সিদ্ধানতের কথা জানালেন।এবং কুরসিতে বসা অবস্থায় জান কবয করলেন। হযরত সোলায়মান(আ:) কুরসিতে বসে হাতের লাটির উপর ভর করে কিংচিত কাৎ হয়ে মসজিদের কাজ দেখছিলেন।এমনি অবস্থায় তার মৃত্যু কেহই বুঝতে পারছিলেন না। এদিকে জ্বীনেরা নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আর ভাবছে,পয়গম্ভর (আ:) যেন কোন অবস্থায় অসন্তুষ্ট না হয়। উল্লেখ্য জ্বীন জাতির আক্কেল মানব জাতির আক্কেলের চেয়ে কম। কাজ চলছে। দিন রাত সমান তালে কাজ চলছে। কিছু দিনের মধ্যেই কাজ সমাপ্তির মধ্যে চলে এসেছে। এদিকে সোলায়মান(আ:) এর হাতের লাঠির অগ্রভাগ উইপোকা খেয়ে নড়বড়ে করে তুলেছে। কাজও শেষ লাঠিও হাত হতে ছুটে ছিটকে পড়েছে।সোলায়মান(আ:) মাটিতে কাৎ হয়ে পড়লেন।উপস্থিত সকলে বুঝতে পারল যে পয়গম্ভর(আ:) আর বেচে নেই।

আসছে বাকী কথা আগামীকাল……..

লেখক: চেয়ারপারসন-আমাদের-ব্রাক্ষণবাড়িয়া.কম
উপদেষ্টা-তিতাস-র্বাতা
জীবন সদস্য-বাংলা একাডেমী।
সভাপতি-কৃষ্ণনগর আ: জব্বার উচ্চ-বিদ্যালয় পরিচালনাপদে
নবীনগর,ব্রাক্ষণবাড়িয়া।