বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যা করা যাবে না রোজা রেখে

news-image

ইসলামিক ডেস্করোজা ইসলামের ভাব গাম্ভির্যপূর্ণ একটি ফরজ বিধান। এ কারণে রোজা রেখে অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকার নির্দেশ এসেছে হাদিসে। কিন্তু বাস্তবে আমাদের বেলায় ঘটে উল্টো। সারাদিন নানারকম গল্প গুজব আর তর্কে কেটে যায় আমাদের সময়। এসবের মধ্যে এমন অনেক কিছুই আমরা করে ফেলি যার কারণে রোজা নষ্ট হয়ে যায়।
ক্ষুধা লেগেছে বা কষ্ট হচ্ছে
লম্বা দিন হওয়ায় রোজা রেখে অনেকের ক্ষুধা লেগে যায়। এসময় বারবার বলতে বলতে শোনা যায়, আমার খুব ক্ষিধে পেয়েছে, ক্ষুধায় মরে যাচ্ছি, শরীর অবশ হয়ে যাচ্ছে ইত্যাদি। হাদিসে এসেছে রোজা রেখে এ ধরনের কোনো কথা বলা উচিত নয়। এতে রোজার ক্ষতি হওয়াসহ রোজার পরিবেশ নষ্ট হয়। অন্যজনের কাছে যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ জন্য নবীজি সা. বলেছেন, রোজা রেখে কখনো ক্ষুধায় কষ্ট পেলে চুপ থাকতে হবে। বেশি কষ্ট হলে সেটা বলে বেড়ানো উচিত নয়। এ সময় কষ্ট লাঘবে কাজ রেখে বিশ্রাম করারও পরামর্শ দিয়েছেন নবীজি।
তর্ক বিতর্ক ও গালি গালাজ
অনেকে রোজা রেখে দিনের বেলায় তর্কে জড়িয়ে পড়েন।  মিথ্যা, গিবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তায় লিপ্ত থাকেন। রোজা রেখে এসব থেকে বিরত থাকতে বলা হয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। (সহিহ বুখারি : ১৯০৩)
১৪৩৪৫১৮০৫৬অন্য এক হাদিসে নবী করিম সা. ইরশাদ করেছেন, ‘রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল, হট্টগোলে লিপ্ত না হয়। যদি কেউ তার সঙ্গে গালিগালাজ বা মারামারি-কাটাকাটিতে লিপ্ত হতে চায় তবে সে (অনুরূপ আচরণ না করে) বলবে, আমি রোজাদার।’ (সহিহ বুখারি : ১৯০৪)
হাদিস দুটি থেকে বুঝা যায়, রোজা অবস্থায় মারামারি ও ঝগড়াঝাটি তো দূরের কথা, শোরগোল করাও রোজার আদব পরিপন্থী। অতএব জবানকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিকির-আজকার ও কোরআন তিলাওয়াতে লিপ্ত থাকা উচিত রোজাদারকে।
চোখের হেফাজত করা
রোজা রেখে দৃষ্টিকে সব ধরনের গোনাহ থেকে হেফাজত করতে বলা হয়েছে হাদিসে। বিশেষ করে রাস্তায় মেয়েদের দিকে দৃষ্টি ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়াও রোজা রেখে আমরা টিভি-সিনেমা ও অশ্লীল ম্যাগাজিন পড়ে থাকি। এতে রোজার মারাত্মক ক্ষতি হয়।
অশ্লীল কথা না শোনা
হাদিসে রোজাদারকে কানের হেফাজত করতে বলা হয়েছে। কানের হেফাজত বলতে গান শোনা, গিবত, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা। অনেক সময় নিজেরা এসব না করলেও অন্যের মাধ্যমে এসবে লিপ্ত হতে হয়। তাই কৌশলে এসব বর্জন করতে হবে রোজাদারকে।
হারাম খাবার
হারাম জিনিস সবসময়ের জন্যই পরিত্যাগ করতে বলা হয়েছে কোরআন হাদিসে। রমজানে সেটা আরো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে সেহরি ও ইফতারে হারাম আহার পরিহার করতে হবে। ইমাম গাজালী রহ. বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম অর্থে উপার্জিত অর্থ দিয়ে ইফতার করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক