,

অবশেষে প্রকাশ হলো একাদশে ভর্তির তালিকা

news-image

কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ের তিন দিন পর রোববার মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। রাত ১২টা ৪০ মিনিটে বুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, “প্রথম দফায় যাদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন মনোনীত করা হয়েছে।” www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে।


৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৩ ও ২০১৪ সালে পাস করা মোট সাড়ে ১১ লাখ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য এই তালিকার অপেক্ষায় ছিলেন।


মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, ২৯ ও ৩০ জুন এবং ১ ও ২ জুলাই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে পূর্বনির্ধারিত ১ জুলাই থেকেই ক্লাস শুরু হবে।


আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ থেকে ৩০ জুন বিলম্ব ফি ছাড়া প্রথম মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি করে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল।

তবে সারা দেশের সব কলেজে ভর্তির জন্য মনোনীতদের তথ্য সমন্বিত করে ওই ওয়েবসাইটে প্রকাশ করতে গিয়ে জটিলতায় পড়ে বুয়েটের আইআইসিটি, যাদের কাছ থেকে কারিগরি সহায়তা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করলেও একাধিক আবেদন করার সুযোগ থাকায় মোট আবেদন জমা পড়ে মোট ৩৩ লাখ।

কারিগরি জটিলতা প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির দাবি, একেকজন শিক্ষার্থীর কলেজ বাছাইয়ের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকায় তথ্য সমন্বয় করতে গিয়েই প্রোগ্রামে জটিলতা দেখা দিয়েছিল।


গত কয়েক বছর ধরেই মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ