,

পুরো রমজান মাস গ্যাস্ট্রিকের সমস্যা রাখুন দূরে সহজ ২টি কাজে

news-image

টিপস ডেস্করমজান মাস মানে সংযমের মাস। খাবারের প্রতি সংযম রেখে খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার শিক্ষা গ্রহণের মাস। কিন্তু এ মাস ঘিরেই যেন খাবারের উত্‍সব লেগে যায় ভোজনরসিক বাঙালীদের ঘরে ঘরে। ইফতারের থালা উপচে পড়ে নানা রকম খাবারে। ইফতারের নানা পদে বিশেষভাবে প্রাধান্য পায় বিভিন্ন তেলে ভাজা খাবার। ফলাফল, গ্যাস্ট্রিকের সমস্যা, বুক-পেট জ্বালাপোড়া, ব্যথা। অথচ মাত্র দুটি ছোট্ট কাজ করে পুরো রোজার মাস গ্যাস্ট্রিকের সমস্যা রাখতে পারবেন দূরে। তাও আবার প্রিয় খাবার খাওয়া বাদ না দিয়েই! কী সেই কাজ দুটি? জেনে নিন।

১. ইফতার শুরু করুন খেজুর দিয়ে। শুরুতেই অনেকখানি পানি বা শরবত পান করে ফেলবেন না। পানীয় জাতীয় জিনিস ধীরে ধীরে ইফতারের অন্য খাবারের ফাঁকে ফাঁকে খান। ইফতার করা শেষ হলে আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা চিবিয়ে খান। রক্তচাপের সমস্যা না থাকলে খানিকটা লবণ মিশিয়ে খেতে পারেন। এতে ভাজাভুজির খাওয়ার কারণে যে গ্যাসের সমস্যা হতো, তার সম্ভাবনা কেটে যাবে অনেকাংশে।

২. সেহেরিতে চেষ্টা করবেন কম তেল-মসলাযুক্ত খাবার খেতে। এতে গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে। সেহেরিতে যা-ই খান না কেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন। সেহেরি খাবার পর আধা কাপ পানিতে ১ টেবিল চামচ সাদা সিরকা মিশিয়ে পান করুন।

উপরের দুটি কাজ যদি পুরো রমজান অনুসরণ করতে পারেন, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা আপনার কাছ থেকে থাকবে বহু বহু দূরে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ