,

৩৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার

news-image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট এর সাথে পতাকা বৈঠক হয়েছে। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর সাড়ে ১২টা পযন্ত। বৈঠক শেষে মিয়ানমারে উদ্ধার হওয়া ২৮৪ অভিবাসীর মধ্যে থেকে দ্বিতীয় দফায় ৩৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ।

এরআগেও কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম বলেছিলেন যে আজ ৩৭ বাংলাদেশিকে ফেরত আনা হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন বিজিবি ১৭ ব্যাটালিয়ান উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার।

মিয়ানমারের পক্ষে নের্তৃত্ব দিচ্ছেন মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট এর সহকারী পরিচালক মং তাও।  বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রনালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইমিগ্রেশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

এছাড়াও ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলাম ও মায়ানমারের কমান্ডিং অফিসার পুলিশ লেঃ কর্ণেল ক্যাই তুই জা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা